Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৫ ভাদ্র ১৪৩৩
  • শনিবার
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
Dhurandhar 2

‘নতুন ভারত ঘরে ঢুকে মারে’, ‘ধুরন্ধর ২’-এর টিজারে আরও ভয়ংকর ‘হামজা

টিজার মুক্তি পেতে খানিক দুধের স্বাদ ঘোলে মেটালেন অনুরাগীরা। ওই পোস্টারে উল্লিখিত ছিল ‘ধুরন্ধর ২’ মুক্তির দিনক্ষণও। আগামী ১৯ মার্চ বড়পর্দায় মুক্তি পাবে 'ধুরন্ধর: দ্য রিভেঞ্জ'।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ৩, ২০২৬, ১৫:৫৯

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ৩, ২০২৬, ১৫:৫৯

options
link
‘নতুন ভারত ঘরে ঢুকে মারে’, ‘ধুরন্ধর ২’-এর টিজারে আরও ভয়ংকর ‘হামজা zoom
ধুরন্ধর ছবিতে রণবীর সিংয়ের লুক। ছবি: সোশাল মিডিয়া
Advertisement

ঘড়ির কাঁটায় দুপুর ১২টা বেজে ১২ মিনিট, মঙ্গলবার, কথামতোই মুক্তি পেল ‘ধুরন্ধর ২’-এর টিজার। যা বক্সঅফিসে সাম্প্রতিককালে সবথেকে বেশি ব্যবসা করেছে। ছবির টিজার সামনে আসতেই রণবীর অনুরাগীরা ফের ‘ধুরন্ধর’ জ্বরে কাবু হয়েছেন তা হলফ করে বলা যায়। কী দেখা গেল এবারের টিজারে? নৃশংসতার মাত্রাই বা কতটা? কতটা ভয়ংকর হয়েছেন ‘হামজা’? 

টিজারের একদম শুরুতে দেখা যাচ্ছে রক্ত, ক্ষতবিক্ষত দেহ। এরপর দু’রকম লুকে সারা টিজারে দেখা যায় রণবীরকে। হাতে বন্দুক, কখনও কাউকে লক্ষ্য করে তো কখনও শূন্যে গুলি ছুড়ে হৃদযন্ত্রে কাঁপন ধরাচ্ছে পর্দার ‘হামজা’। গোটা টিজারে রণবীরের মারকাটারি অ্যাকশন দৃশ্যে আলাদা মাত্রা যোগ করেছে আবহসঙ্গীত। তবে টিজারে রণবীরের দুই ভিন্ন লুকে ধরা দেওয়ার মতো বিষয় থেকে আশা করা যাচ্ছে এবারে এই চরিত্রে অন্য টুইস্ট থাকবে। আর এসব কিছুর মধ্যেই নজর কেড়েছে টিজার শেষে রণবীরের সংলাপ ‘এটা নতুন হিন্দুস্থান, ঘরে ঢুকে হত্যা করতেও পিছপা হবে না।’ আর রণবীরের এই সংলাপেই যেন খানিক পরিস্ফুট হচ্ছে সিক্যুয়েলের ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ নামকরণের কারণ। যার সার্থকতা অবশ্য ছবি মুক্তির পরেই বোঝা যাবে। আগামী ১৯ মার্চ মুক্তি পাবে বড়পর্দায় ‘ধুরন্ধর’-এর সিক্যুয়েল ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

এদিন ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’-এর টিজার প্রকাশ্যে আসার আগে একটি পোস্টার শেয়ার করেছিলেন রণবীর। সেই পোস্টারে রক্তে ভেজা হামজাকে দেখে জমজমাট সিক্যুয়েলের আন্দাজ করেছিলেন দর্শককুল। আপাতত টিজার মুক্তি পেতে খানিক দুধের স্বাদ ঘোলে মেটালেন অনুরাগীরা। ওই পোস্টারে উল্লিখিত ছিল ‘ধুরন্ধর ২’ মুক্তির দিনক্ষণও। আগামী ১৯ মার্চ বড়পর্দায় মুক্তি পাবে এই ছবি। যা মুক্তি পাবে হিন্দি, তামিল, তেলুগু, কন্নড় ও মালয়লম ভাষাতে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

 

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.