সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের কি কৌশল পরিবারে বিয়ের সানাই বাজতে চলেছে! অন্তত, বলিউডের গুঞ্জন পাড়া কিন্তু এমনটাই বলছে। আসলে, যেদিন থেকে ক্য়ামেরায় ধরা পড়েছে ভিকি কৌশলের ভাই সানি কৌশল এবং ক্যাটরিনার বোন ইজাবেলার ডিনার ডেট, সেদিন থেকেই বলিউডে গুঞ্জন তুঙ্গে।
হ্যাঁ, সম্প্রতি সোশ্য়াল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে দেখা গিয়েছে, মুম্বইয়ের এক রেস্তরাঁ থেকে বের হচ্ছেন সানি কৌশল ও ইজাবেলা। পাপারাৎজিদের সামনে এসেই ইজাবেলার হাতে হাত রাখলেন সানি। সূত্র বলছে, এই একদিনই নয়। মাঝে মধ্য়েই সানির সঙ্গে ইজাবেলাকে মুম্বইয়ের নানা জায়গায় দেখা গিয়েছে।
[আরও পড়ুন: ৪০০ কোটির ক্লাবে ‘গদর ২’, ছবি দেখতে গেলেন সানির ‘কাছের মানুষ’ ডিম্পল কাপাডিয়া]
View this post on InstagramAdvertisement
তবে বলিউডের গুঞ্জনে সানি ও ইজাবেলাকে নিয়ে নানা খবর রটলেও, এ ব্য়াপারে কিন্তু মুখে কুলুপ এঁটেছেন দুজনেই। অন্যদিকে ক্য়াটরিনা কাইফ ও ভিকি কৌশলের মুখেও এই প্রেম নিয়ে কোনও কথা শোনা যায়নি।
[আরও পড়ুন: ‘এত্ত টাকায় নগ্ন ভিডিও বিক্রি করেছে আদিল’, প্রাক্তন স্বামীর বিরুদ্ধে বিস্ফোরক রাখি সাওয়ান্ত]
সর্বশেষ খবর
-
ইপিএফও এবং আয়করের তথ্যও বেসরকারি হাতে! ‘উদ্বেগজনক, ব্যবস্থা নিন’, কেন্দ্রকে বলল সুপ্রিম কোর্ট
-
সন্দেশখালিতে পুকুর থেকে উদ্ধার আগ্নেয়াস্ত্র-গুলি, গ্রেপ্তার শাহজাহান ঘনিষ্ঠ তৃণমূল নেতা
-
হাজার হাজার টাকা হাতিয়েছে প্রতারক, বিচার পাচ্ছেন না খোদ বিচারক! কাঠগড়ায় পুলিশ
-
ফেলো কড়ি, মিলবে পুজোর ‘পার্টনার’, ঘণ্টা হিসাবে বুকিং! পোস্টারে ছয়লাপ নেটপাড়া, ব্যাপারটা কী?
-
যশরতের ‘হ্যাপি ফ্যামিলি’, সৎ ছেলেকে পাশে নিয়েই ঈশানের জন্মদিন পালন নুসরতের