সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বর্তমানে নবাব পরিবারের সবচেয়ে চর্চিত তারকা কে? করিনা বা সইফ আলি খানের নাম বললে কিন্তু ভুল বলবেন। কারণ পাপারাজ্জিদের ভিড় একজনকে ঘিরেই। ক্যামেরার লেন্স এখন একজনের দিকেই জুম করা থাকে। আর সে হল নবাব বংশের খুদে নবাব তৈমুর আলি খান। বড়দিনেও যার ব্যতিক্রম হল না।
আত্মীয় ও পরিবারের ঘনিষ্ঠ বন্ধু-বান্ধবদের সঙ্গেই সেলিব্রেট করা হয়েছিল তৈমুরের জন্মদিন। আর এক বছরের তৈমুর কীভাবে ক্রিসমাস উদযাপন করে, সেদিকেই ছিল সকলের নজর। নিজের ফ্যানদের বড়দিনে একটি দারুণ সারপ্রাইজ দিল এই ছোট্ট তারকা। এতদিন নিজের কটা চোখ আর গোলগাল মিষ্টি চেহারা দিয়েই মন ভরিয়ে দিয়েছিল তৈমুর। এবার তার কীর্তি দেখে আরও খানিকটা ভালবাসা বেড়ে গেল সকলের। ক্রিসমাসে ভাংড়া ডান্স করে আসর মাতিয়ে দিল সইফ পুত্র। ক্রিসমাসে ছেলেকে সঙ্গে নিয়ে লাঞ্চে গিয়েছিলেন করিনা-সইফ। সঙ্গী হয়েছিলেন তৈমুরের মামা রণবীর কাপুর-সহ পরিবারের অন্যান্য আত্মীয়রা। তারকা খচিত সেই লাঞ্চের কেন্দ্রবিন্দুতে ছিল খুদে নবাবই। মামার কোলেই বেশ খানিকক্ষণ সময় কাটাল সে। আবার কখনও সানগ্লাস পরে এক গাল হেসে সকলের মন ভাল করে দিল। মামা-ভাগ্নের সেই সব ছবি সোশ্যাল মিডিয়ায় আপাতত ভাইরাল।
[বলিউডে আবার বিয়ের ফুল ফুটল! বিয়েটা কি সেরেই ফেললেন এই নায়িকা?]
ক্রিসমাসে পাঞ্জাবি মিউজিকে নেচে দুর্দান্ত ফিউশন তৈরি করল তৈমুর। সেই নাচের ভিডিও নেটদুনিয়ায় ঘুরছে। যা দেখে আপনার মুখ থেকেও একটি শব্দই বেরোবে, ‘অঅঅ…’। যতদিন যাচ্ছে, ততই তৈমুরকে নিয়ে বাড়ছে অনুগামীদের চর্চা। এর আগে শোনা গিয়েছিল, মা করিনার সঙ্গেই বলিউডে পা রাখবে তৈমুর। যদিও এখনও তাকে পর্দায় দেখা যায়নি। অভিনয়ের জগতে না এসেই যেভাবে জনপ্রিয় হয়ে উঠেছে সে, তাতে তার ভবিষ্যৎটা বেশ সহজেই আন্দাজ করা যায়। তাই না?
[প্রথম তিনদিনেই ১০০ কোটির ক্লাবে ‘টাইগার জিন্দা হ্যায়’]
সর্বশেষ খবর
-
সামুরাই সূর্যাস্ত, শিষ্য জাপানকে হারিয়ে বিশ্বকাপের শেষ ষোলোয় গুরু ব্রাজিল
-
‘তৃণমূলের ঘুরে দাঁড়ানোর শক্তি নেই’, বঙ্গে বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের ডাক কংগ্রেস নেতা বেনুগোপালের
-
এবছরই দেশে ফেরার ঘোষণা হাসিনার, কী বলল ঢাকা?
-
‘বিয়ে করতে জেলে যাচ্ছি’, টোপর পরিয়ে ‘জামাই আদর’, তৃণমূল কাউন্সিলরকে ঘিরে জনরোষ!
-
বাড়বে স্ক্রিনের সংখ্যা! ভারতীয় সিনে ইন্ডাস্ট্রির উন্নতিতে একগুচ্ছ ঘোষণা কেন্দ্রের