শেষ হইয়াও হইল না শেষ। ‘দেশু ৭’-এর জন্য এই প্রবাদ যে ১০০ শতাংশ প্রযোজ্য, তা বললে অত্যুক্তি হবে না। সিনেমার শুটিং শেষে পরিচালক দেবকে খোলা চিঠি শুভশ্রীর, লাদাখের রাস্তায় ‘কবে দিমু গলায় মালা রে’ গানের নস্ট্যালজিয়া উসকে তুমুল নাচ। ‘দেশু’ ম্যাজিকে বুঁদ জুটির ভক্তরাও। সমাজমাধ্যমে অবশ্য নিন্দুকের একাংশ ‘পুরনো প্রেম জেগে উঠেছে’, এমন টিপ্পনিও কেটেছে। সমালোচকদের মুখে ছাই দিয়ে ‘দেশু ৭’ (Deshu 7) শুটিং শেষের পর নিজের হাতে দেবকে কেক খাইয়ে দিলেন শুভশ্রী।
আরও পড়ুন:
সিনেমা তৈরির ঘোষণা থেকে শুটিং শেষের পরও দেব-শুভশ্রী (Dev-Subhashree) জুটির চমক কিন্তু অব্যাহত। মান-অভিমানের পালা মিটিয়ে ফের একসঙ্গে কাজের ঘোষণা করতেই ভক্তদের অ্যাড্রিনালিন রাশ শুরু। ব়্যাপ-আপের পর কেক কেটে সেলিব্রেশনে মেতেছিল টিম ‘দেশু ৭’। দেব, শুভশ্রী ছাড়াও সেখানে উপস্থিত ছিলেন ইধিকা পাল, অনির্বাণ ভট্টাচার্য-সহ আরও কয়েকজন। সকলে মিলে একসঙ্গে কেক কেটে হইহই করে আনন্দ করেছেন।
View this post on InstagramAdvertisement
কেক কেটেই সহ-অভিনেত্রী শুভশ্রীকে খাইয়ে দেন দেব। এরপর শুভশ্রীও দেবকে কেক খাওয়ান। ইধিকা, অনির্বাণ, ‘দেশু’ পরস্পরকে কেক খাইয়ে এতগুলো দিন একসঙ্গে কাজ করার আনন্দ ভাগ করে নিয়েছেন। কেক কাটার মুহূর্তে সকলের উদ্দেশে শুভশ্রী বলেন, “এটা তোমাদের সবার ছবি।” এখন শুধু পুজোয় বড়পর্দা কাঁপানোর অপেক্ষা। জুলাই মাসেই লাদাখে গিয়ে ‘দেশু ৭’ ছবির শুটিং করেছেন দেব-শুভশ্রী। শুটের অবসরে সেখানে কেমন মজা হল? স্বাভাবিকভাবেই টলিউডের প্রাক্তন জুটিকে নিয়ে অনুরাগীমহলে অন্তহীন কৌতূহল।
বৃহস্পতিবার সোশাল মিডিয়ায় তারই ছোট্ট ঝলক দেখিয়েছেন অভিনেত্রী। যেখানে ‘কবে দিমু গলায় মালা’র তালে মেতেছিল সকলে। দেব-শুভশ্রীর রিইউনিয়নে খুশির আমেজ ভক্তমহলে। একসময়ে শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের প্রেমে দেব ছিলেন ‘পাগলু’! তবে সেই ‘পরাণ যায় জ্বলিয়া’ পর্ব বহু আগেই অতীত হয়েছে। মাঝের এক দশকে মান-অভিমান, বিতর্কের জল বহুদূর গড়ানোর পর সম্প্রতি ‘দেশু ৭’-এর প্রচার ঝলকে নস্ট্যালজিয়া উসকে দিয়েছেন দেব-শুভশ্রী। যে ম্যাজিকের সাক্ষী থাকতে চলেছে পুজোর পর্দা। বুধবারই নিজেদের সাত নম্বর ছবির শুটিং সমাপ্তির কথা জানিয়ে ডিরেক্টর দেবের উদ্দেশে কলম ধরেছিলেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
নেই স্মার্টফোন, তবু প্রতি মাসে বইতে হচ্ছে ইন্টারনেটের খরচ! এয়ারটেল-ভিকে কড়া নির্দেশ কেন্দ্রের
-
ঝাড়গ্রামে হরিণের রহস্যমৃত্যু! চোরাশিকারিদের থাবা? তদন্তে বনদপ্তর
-
পুজোর আগে ঘন মজবুত চুল চান? প্রসাধনী নয়, স্রেফ জমিয়ে খান এই বিশেষ লাড্ডু
-
দু’মাস বেতনহীন কলকাতা পুরসভা! টাকা পাচ্ছেন না ১০০ দিনের কাজের ১৫ হাজার পুরকর্মী
-
আপাতত ক্যামাক স্ট্রিটের কার্যালয় থাকছে অভিষেকেরই! নিম্ন আদালতের নির্দেশে হস্তক্ষেপ করল না হাই কোর্ট