সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অন্ধকার থেকে আলোর যাত্রাপথে যে হাত ধরে টেনে তুলতে পারে, সে হল প্রেম৷ হৃতিক রোশনের আগামী ছবি ‘কাবিল’-এর ট্রেলারে পরতে পরতে লেগে আছে সেই প্রেমের আলোই৷
‘মহেঞ্জ দড়ো’ বক্স অফিসে আশানুরূপ সাড়া ফেলেনি৷ এদিকে কঙ্গনা রানাউতের সঙ্গে সম্পর্ক নিয়ে বিস্তর জলঘোলায় বলিপাড়ায় হৃতিক ম্যাজিক যেন ক্রমশ ফিকে হতে বসেছে৷ সেখানে আশার আলোও এই ‘কাবিল’৷ ট্রেলারে দেখা গেল পুরো বলিউডি ফর্মূলাতেই হৃতিককে সামনে এনেছেন পরিচালক সঞ্জয় গুপ্তা৷ প্রেম থেকে প্রতিহিংসা, নায়কের উত্তরণ ও লার্জার দ্যান লাইফ হয়ে ওঠা সবকিছুই মজুত৷ তবে এ সবের অন্দরেই অন্ধকার থেকে আলোয় ফেরার বার্তাটি মিশিয়ে দিয়েছেন পরিচালক৷
ছবির নায়ক-নায়িকা দু’জনেরই চোখের আলো নিভেছে৷ অন্ধকারের মিশেলে কি আলোর জন্ম হতে পারে? সে উত্তর না হয় তোল থাক৷ তবে দুটো জীবন মিশলে যে নতুল আলোর জন্ম হয় তা তো বলাই যায়৷ ইয়ামির সঙ্গে প্রথমবার জুটি বেঁধে প্রেমের সে আলো চিনিয়েছেন হৃতিক৷ তবে অন্ধকার যে স্রেফ চোখে বাসা বেঁধে তা তো নয়, ঘাপটি গেড়েছে কানুনের অন্দরেও৷ আর এখান থেকেই প্রেমিক নায়কের ডেয়ারডেভিল হয়ে ওঠার পালা৷ প্রেম-প্রতিশোধের এই ফর্মূলাতে কি বক্স অফিসে জোয়ার আনতেও কাবিল হবেন হৃতিক ইয়ামি? সে উত্তর মিলবে আগামী বছরের ২৬ জানুয়ারি৷
সর্বশেষ খবর
-
বেড়াতে গিয়ে প্রথম দেখাতেই প্রেম! কেন বাড়ছে ‘ওয়ান্ডারলাভ ডেটিং’য়ের প্রবণতা
-
এনসিপিআই হোয়াটসঅ্যাপ গ্রুপে কুণাল! ‘স্ক্রিনশট নিয়েছি’, বোমা তৃণমূল বিধায়কের
-
সারা বছর ফিট, পুজোর ডায়েট প্ল্যানে ‘বেহিসেবি’ হতে চান ফেলুদা ‘টোটা’!
-
বয়স ছুঁয়েছে আশি, তবু তুলির আঁচড়ে চালচিত্রে শিল্প গড়েন রেবা পাল
-
বারাকপুরের ‘দাদা বউদি’তে ঘুরে বেড়াচ্ছে ইঁদুর! প্রতিবাদ করায় ম্যানেজারের দাবি, ‘হতেই পারে’, কী বলছে রেস্তরাঁ?