কলকাতা ও সংলগ্ন এলাকায় বিরিয়ানি মানেই বিখ্যাত দাদা-বউদি (Dada Boudi Biryani)। বারাকপুরে সেই রেস্তরাঁর খেতে গিয়েই ইঁদুরের উৎপাত নজরে পড়ল ভোজনরসিকদের। কর্মীদের তা জানাতেই ছড়াল উত্তেজনা। ক্রেতার সঙ্গে রীতিমতো বচসায় জড়িয়ে পড়লেন ম্যানেজার। সোশাল মিডিয়ায় ভাইরাল সেই ভিডিও। অবশেষে সেই ঘটনা নিয়ে দুঃখপ্রকাশ করল রেস্তরাঁ। সোশাল মিডিয়ায় তাঁদের তরফে বলা হয়েছে, ‘বারাকপুরে আমাদের আউটলেটে যা ঘটেছে, তার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। আমরা বিষয়টাকে গুরুত্ব দিয়ে দেখছি।’
বিষয়টা ঠিক কী? দাদা-বউদির বিরিয়ানির টানে বহু মানুষ প্রতিদিনই ছুটে যান বারাকপুরে। গত সোমবার বেশ কয়েকজনকে সঙ্গে নিয়ে ওই রেঁস্তরায় গিয়েছিলেন সুদীপ মণ্ডল নামে এক ব্যক্তি। তিনি সেখানে বসেই ফেসবুক লাইভ করেন। সেখানে সুদীপ দাবি করেন, রেস্তরাঁয় ইঁদুর ঘুরতে দেখেন তিনি। সঙ্গে সঙ্গে কর্মীদের সেকথা জানান তিনি। কিন্তু কেউ সে অর্থে কর্ণপাত করেননি। এরপর ম্যানেজার সেখানে যান। তাঁকে গোটা বিষয়টা জানানো হলে তিনি রীতিমতো জোর গলায় বলেন, ‘হতেই পারে, কোনওভাবে হয়তো ঢুকে পড়েছে।’ এরপর ক্রেতার সঙ্গে বচসায় জড়াতে দেখা যায় ম্য়ানেজারকে। বিদ্যুতের গতিতে ছড়িয়ে পড়ে এই ভিডিও। রেস্তরাঁয় যারা নিয়মিত খাওয়াদাওয়া করেন, তাঁরা আতঙ্কিত হয়ে পড়েন।
আরও পড়ুন:

এই পরিস্থিতিতে সোশাল মিডিয়ায় রেস্তরাঁর তরফে গোটা ঘটনার জন্য দুঃখপ্রকাশ করা হয়েছে। বলা হয়েছে, ‘সোশাল মিডিয়ায় ভাইরাল ভিডিওকে কেন্দ্র করে যে উদ্বেগের পরিস্থিতি তৈরি হয়েছে আমরা তা বুঝতে পারছি। বারাকপুর আউটলেটের ঘটনার জন্য আমরা দুঃখিত। বিষয়টি আমরা অত্যন্ত গুরুত্ব সহকারে দেখছি। ঘটনার সময়ে আমাদের ম্যানেজার পরিস্থিতি সামলানোর চেষ্টা করেছিলেন, কিন্তু যেভাবে সেই পদ্ধতি ঠিক ছিল না। আরও ভালোভাবে পরিস্থিতি সামাল দেওয়া যেত।’ এরপরই রেস্তরাঁর তরফে আশ্বাস দেওয়া হয়, এই ঘটনার পুনরাবৃত্তি হবে না।
সর্বশেষ খবর
-
নেই স্মার্টফোন, তবু প্রতি মাসে বইতে হচ্ছে ইন্টারনেটের খরচ! এয়ারটেল-ভিকে কড়া নির্দেশ কেন্দ্রের
-
ঝাড়গ্রামে হরিণের রহস্যমৃত্যু! চোরাশিকারিদের থাবা? তদন্তে বনদপ্তর
-
পুজোর আগে ঘন মজবুত চুল চান? প্রসাধনী নয়, স্রেফ জমিয়ে খান এই বিশেষ লাড্ডু
-
দু’মাস বেতনহীন কলকাতা পুরসভা! টাকা পাচ্ছেন না ১০০ দিনের কাজের ১৫ হাজার পুরকর্মী
-
আপাতত ক্যামাক স্ট্রিটের কার্যালয় থাকছে অভিষেকেরই! নিম্ন আদালতের নির্দেশে হস্তক্ষেপ করল না হাই কোর্ট