Toaster review

এক ‘টোস্টার’-এই প্রশাসনের কেচ্ছার দলিল! মহারাজের বায়োপিকের আগে কতটা জমল রাজকুমারের পারফরম্যান্স?

সদ্য নেটফ্লিক্স-এ মুক্তি পেয়েছে রাজকুমার রাও, সানিয়া মালহোত্রা অভিনীত 'টোস্টার'। ওটিটির পর্দায় কতটা জমল সেই সিনেমা? পড়ুন রিভিউ।

সন্দীপ্তা ভঞ্জ
সন্দীপ্তা ভঞ্জ

শেষ আপডেট: এপ্রিল ২২, ২০২৬, ১৫:২৭

options
link
এক ‘টোস্টার’-এই প্রশাসনের কেচ্ছার দলিল! মহারাজের বায়োপিকের আগে কতটা জমল রাজকুমারের পারফরম্যান্স?
কেমন হল রাজকুমার রাওয়ের 'টোস্টার'?

এক টোস্টার (Toaster Review) নিয়েই যত কাণ্ড। প্রশাসনের নেতৃত্বের কেচ্ছা থেকে অন্ধকারজগৎ ছুঁয়ে ভায়া মাদককাণ্ড হয়ে খুন! জটায়ুর ভাষায় বলতে গেলে ‘হাইলি সাসপিসিয়াস’! কিন্তু কতটা? দু’পয়সা বাঁচানোর জন্য় ‘হাড়কেপ্পন’ রমাকান্ত কালচক্রে কীভাবে নিজেই খুনের মামলায় জড়িয়ে পড়ে? এহেন প্রেক্ষাপটেই এগিয়েছে সিনেমার গল্প।

Advertisement

ভারতের মতো উন্নয়নশীল দেশে যেখানে প্রান্তিক মানুষদের দু’বেলা দু’মুঠো ভাত ঠিক করে জোটে না, সেখানে দৈনন্দিন জীবনে খাদ্য়প্রস্তুতকারক এহেন ইলেকট্রিক গ্যাজেটের ব্যবহার যে সীমিত, তা বলাই বাহুল্য! কিন্তু পরিচালক বিবেক দাশচৌধুরী একটা টোস্টারকে ঘিরেই ২ ঘণ্টার আস্ত সিনেমা বানিয়ে ফেলেছেন।

টোস্টার! ভারতের মতো উন্নয়নশীল দেশে যেখানে প্রান্তিক মানুষদের দু’বেলা দু’মুঠো ভাত ঠিক করে জোটে না, সেখানে দৈনন্দিন জীবনে খাদ্য়প্রস্তুতকারক এহেন ইলেকট্রিক গ্যাজেটের ব্যবহার যে সীমিত, তা বলাই বাহুল্য! কিন্তু পরিচালক বিবেক দাশচৌধুরী একটা টোস্টারকে ঘিরেই ২ ঘণ্টার আস্ত সিনেমা বানিয়ে ফেলেছেন। মুখ্যচরিত্রে রাজকুমার রাও, সানিয়া মালহোত্রা। নিত্যদিনের ডাল-ভাতের চিন্তা করা আর পাঁচজন আমজনতার মতোই এখানে রাজকুমারের চরিত্র রমাকান্ত। কিন্তু চরম অর্থাভাবে থাকা পরিবারের কেউ বর্তমান সময়ে দাঁড়িয়ে দু’ পয়সার হিসেব করে কল সেন্টারে ফোন করে বসে কিনা জানা নেই! রমাকান্ত এরকম এক মানুষ। টাকা বাঁচানোর জন্য় একজন মানুষ কতদূর যেতে পারে? ‘টোস্টার’ ছবিতে সেই গল্পই ফুটিয়ে তুলেছেন পরিচালক।

Advertisement

Rajkummar Rao and Sanya Malhotra in Toaster movie

Advertisement

বাণিজ্যনগরীতে সংসার চালানো এক ছাপোষা মধ্যবিত্ত মানুষ রমাকান্ত। সুগন্ধীর ব্যবসা করেই পেট চলে তার। তবে গ্যাঁটের কড়ি খরচ করার কথা শুনলেই রমাকান্তের পিলে চমকে ওঠে। স্ত্রী শিল্পা (সানিয়া মালহোত্রা) যদিও স্বামীর এহেন ‘হাড়কেপ্পন’ অভ্যেসকে সঙ্গী করে নিয়েছেন, তবে তার জন্যে অবশ্য কম বিপাকে পড়তে হয়নি তাকে! গুরুজির মেয়ের বিয়েতে উপহার দেওয়ার জন্য জোড়াজুড়ি করে একটি টোস্টার কেনেন। কিন্তু সেই বিয়ে ভেঙে যাওয়ার খবর পেতেই রমাকান্ত স্ত্রী’র গুরুর বাড়িতে ঢুঁ মারেন, তবে সান্ত্বনা দেওয়ার জন্য নয়। তিনি গিয়েছিলেন উপহারস্বরূপ দেওয়া টোস্টার ফেরত নিতে। কিন্তু শিল্পার গুরুজির বাড়ি থেকে হতাশ হয়েই ফিরতে হয় তাকে। রমাকান্ত জানতে পারেন, সব উপহার এক অনাথ আশ্রমে বিলিয়ে দেওয়া হয়েছে। অতঃপর রাতের আধারে পরের গন্তব্য সেই আশ্রম। পরদিন সকালেই রমাকান্তের বাড়িতে ঢুঁ মারে পুলিশ। সে যাত্রায় যদিও টোস্টার উদ্ধার করা যায়নি তার বাড়ি থেকে। তবে এখান থেকেই গল্প অন্য মোড় নেয়। রমাকান্ত তার টোস্টার রাখতে দিয়েছিলেন প্রতিবেশীর বাড়িতে। আচমকাই যার মৃত্যু হয়। টোস্টার আনতে সেখানেও ঢুঁ মারেন তিনি। যেখানে তার এনকাউন্টার হয় প্রয়াত প্রতিবেশীর মাদকাসক্ত ছেলে গ্লেনের (অভিষেক বন্দ্যোপাধ্যায়) সঙ্গে। দৌড়াদৌড়িতে ব্যলকনি থেকে পড়ে গিয়ে তারও মৃত্যু হয়। আর সেই মুহূর্ত ক্যামেরাবন্দি করে আবাসনেরই আরেক প্রতিবেশী রমাকান্তকে ব্ল্যাকমেল শুরু করে। সেই ব্ল্যাকমেল এমন পর্যায়ে পৌঁছয় যেখানে রমাকান্ত ওরফে রাজকুমারকে সেই ব্ল্যাকমেলারের শরীরী খিদে পর্যন্ত মেটাতে হয়! এদিকে টোস্টারের খোঁজে তোলপাড় পুলিশ প্রশাসন। কারণ সেই টোস্টারেই রয়েছে ‘এক কেচ্ছা’র দলিল। তারপর? বাকি গল্প জানতে হলে চোখ রাখতে হবে নেটফ্লিক্সের পর্দায়। আসা যাক, অভিনেতাদের পারফরম্যান্সের কথায়।

A scene in movie Toaster, acted by Rajkummar Rao and Sanya Malhotra

সিনেমা নির্বাচনের ক্ষেত্রে বিগত কয়েক বছর ধরেই অসচেতনতার পরিচয় দিচ্ছেন রাজকুমার! ‘টোস্টার’-এর ক্ষেত্রেও ব্যতিক্রম হয়নি। গুটিকয়েক সংলাপে ইচ্ছাকৃতভাবে পেটে খোঁচা দিয়ে হাসানোর বিষয়টা ‘কমিক টাইমিং’য়ের পর্যায়ে পড়ে কিনা, কিছু দৃশ্যে রাজকুমারের অদ্ভূত অভিব্যক্তি সেই প্রশ্ন তোলে!

রাজকুমার রাও, যিনি নিজ অভিনয়গুনে ‘ট্র্যাপড’, ‘নিউটন’, ‘সিটিলাইটস’-এর মতো সিনেমায় সমালোচকদের থেকে ফুলমার্কস আদায় করে ছেড়েছিলেন, সেই অভিনেতাই কিনা বিগত কয়েক বছর ধরে বাণিজ্যিক ছবির অভিনেতা হওয়ার জন্য কী নিদারুণ প্রয়াস করে চলেছেন! ‘ভিকি বিদ্যা কা ওহ ওয়ালা ভিডিও’, ‘রুহি’, ‘জাজমেন্টাল হ্যায় ক্যায়া’… তালিকায় এহেন একগুচ্ছ নাম জোড়া যায়, যে ছবিগুলোয় রাজকুমার রাও ছাড়া অন্য যে কোনও অভিনেতা অনায়াসে উতরে দিতেন। সিনেমা নির্বাচনের ক্ষেত্রে বিগত কয়েক বছর ধরেই অসচেতনতার পরিচয় দিচ্ছেন রাজকুমার! ‘টোস্টার’-এর ক্ষেত্রেও ব্যতিক্রম হয়নি। গুটিকয়েক সংলাপে ইচ্ছাকৃতভাবে পেটে খোঁচা দিয়ে হাসানোর বিষয়টা ‘কমিক টাইমিং’য়ের পর্যায়ে পড়ে কিনা, কিছু দৃশ্যে রাজকুমারের অদ্ভূত অভিব্যক্তি সেই প্রশ্ন তোলে। তবে স্ত্রী শিল্পার চরিত্রে সানিয়া মালহোত্রা যথাযথ। তাঁর অভিব্যক্তিতে অতিনাটকীয়তা নেই। স্বল্প দৈর্ঘ্য হলেও মাদকাসক্ত গ্লেনের ভূমিকায় যথাযথ অভিষেক বন্দ্যোপাধ্যায়। দীর্ঘদিন বাদে অর্চনা পূরণ সিং নজর কাড়লেন বটে, তবে আলাদা করে তাঁর ‘ভ্যাম্প’ লুক নিয়ে কিছুই বলার থাকে না। গল্প পোক্ত হলে ভালো চিত্রনাট্যের আশা থাকে, কিন্তু এক্ষেত্রে সবটাই বিশ বাঁও জলে! মহারাজের বায়োপিকের আগে এহেন পারফরম্যান্সে কি চিন্তা বাড়ালেন রাজকুমার রাও?

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.