সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিচ্ছেদ আগেই হয়েছিল। বুধবার আইনিভাবে নুসরত জাহানের (Nusrat Jahan) সঙ্গে নিখিল জৈনের (Nikhil Jain) সমস্তরকম সম্পর্ক ছিন্ন হল। ঘোষণার পরই সেলিব্রেশনে মাতেন নিখিল। জন্মদিনের সেই সেলিব্রেশনের মাঝেই আবার ছবি পোস্ট লেখেন, “শয়তানের হাত থেকে মুক্তিই হল আসল স্বাধীনতা।”
২০১৯ সালে ডেস্টিনেশন ওয়েডিং করেছিলেন নুসরত ও নিখিল (Nusrat-Nikhil)। তাঁদের বিয়ের অনুষ্ঠান ছিল দেখার মতো। বিয়ের পর প্রথম প্রথম বোঝাই যায়নি নিখিলের সঙ্গে নুসরতের সম্পর্ক তিক্ত হতে পারে। দুর্গাপুজোয় নিখিলকে পাশে নিয়ে সিঁদুরও খেলেছিলেন নুসরত। কিন্তু বিয়ের এক বছর ঘুরতে না ঘুরতেই সম্পর্কে ভাঙন। দু’জনই আলাদা থাকতে শুরু করেন।

এর মধ্যেই নুসরত বিজ্ঞপ্তি জারি করে জানান, তুরস্কে হওয়া তাঁর ও নিখিলের ডেস্টিনেশন ওয়েডিং ভারতে বৈধ নয়। সুতরাং নিখিল জৈন তাঁর স্বামী নন। তাঁরা কেবল লিভ-ইন সম্পর্কে ছিলেন। নুসরতের বিবৃতির পালটায় নিখিল অভিযোগ করেন, বার বার বলা সত্ত্বেও নুসরত ম্যারেজ রেজিস্ট্রেশন করতে চাননি। বিষয়টি আদালতে গড়ায়। জানা যায়, আলিপুর আদালতে উঠেছে নুসরত-নিখিলের অ্যানালমেন্টের মামলা।

[আরও পড়ুন: যমজ সন্তানের মা হলেন প্রীতি জিনটা, সোশ্যাল মিডিয়ায় দিলেন সুখবর]
অ্যানালমেন্টের এই মামলার রায় বুধবার দেয় আদালত। নুসরত-নিখিলের বিয়ে বাতিল এরপরই ইনস্টাগ্রামে জন্মদিনের সেলিব্রেশনের ছবি আপলোড করে নিখিল।
এই ছবির ক্যাপশনেই লেখেন, “অসৎ সঙ্গে থেকে কুকর্ম করার স্বাধীনতা মুক্তিনয়, শয়তানের হাত থেকে মুক্তিই হল আসল স্বাধীনতা। আমার এই জন্মদিনটাকে সেরা করে তোলার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। সেরা পাওনা!”

এদিকে নুসরত এখন নিজের ‘ইশক উইথ নুসরত’ শো নিয়ে ব্যস্ত। অভিনেত্রীর সোশ্যাল মিডিয়ায় এখন সেই সংক্রান্ত পোস্ট। ইতিমধ্যেই মদন মিত্র, তনুশ্রী চক্রবর্তীর মতো তারকা নুসরতের চ্যাট শোয়ে অতিথি হিসেবে এসেছেন। শোনা গিয়েছে, সেখানে অতিথি হিসেবে নুসরতের কাছের মানুষ যশ দাশগুপ্তও (Yash Dasgupta) আসতে পারেন।
[আরও পড়ুন: দাবি মতো টাকা না মেলায় আড়াই ঘণ্টা ‘অত্যাচার’ বৃহন্নলার, প্রাণ গেল সদ্যোজাতের]
সর্বশেষ খবর
-
‘দুর্নীতির অভিযোগে লেখা চিঠি অভিযুক্তকেই পাঠাতেন’, মমতাকে নিয়ে বিস্ফোরক বৈশাখী, শুভেন্দুর প্রশংসা
-
ভোরবেলা মোদিকে ফোন করতে চান ট্রাম্প! ‘বন্ধুরা এরকমই’, মন্তব্য মার্কিন রাষ্ট্রদূতের
-
এসআইআর ইস্যুতে প্রধান বিচারপতিকে চিঠি ইন্ডিয়ার, সই করল ‘দলছুট’ আপ-ডিএমকেও
-
প্রেমের টানে ধর্মান্তর, দাড়ি কেটে ইসলাম ছেড়ে হিন্দু হলেন উত্তরপ্রদেশের যুবক, গ্রেপ্তার প্রেমিকা
-
‘সুরক্ষা সুনিশ্চিত করা সরকারের দায়িত্ব’, ডিম ছোড়া বন্ধে রাজ্যকে গাইডলাইন তৈরির নির্দেশ আদালতের