সোশাল মিডিয়ায় ব্যক্তিগত আক্রমণের শিকার বিখ্যাত সংগীত শিল্পী ইমন চক্রবর্তী। ‘চটি চাটা’ বলে তোপ দাগতে গিয়ে কমেন্টে তাঁর মৃত মাকেও টেনে আনা হয়েছে বলে অভিযোগ। ফেসবুক লাইভে তা নিয়েই সরব হলেন ইমন (Iman Chakraborty)। জানালেন, সোশাল মিডিয়া থেকে সম্পূর্ণভাবে নিজেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্তই নিয়েছেন তিনি।
আরও পড়ুন:

সোশাল মিডিয়ায় তারকারা চলে আসেন আমজনতার হাতের নাগালে। সেই সুবিধাটারই অপপ্রয়োগ করেন বহু মানুষ। অযথাই ব্যক্তিগত আক্রমণের পথে হাঁটেন। ঠিক তেমনটাই হয়েছে ইমনের সঙ্গে। মায়ের মৃত্যুদিনে একটি ছবি পোস্ট করেছিলেন গায়িকা। স্বাভাবিকভাবেই তাতে অনেকে কমেন্ট করেন। সেখানেই একজন লেখেন, “মাকে ডেকে দেখান, কীভাবে পাঁচালি গেয়ে, চটি চেটে কেমন বঙ্গবিভূষণ পেয়েছেন। এরপর নোবেলও পাবেন।” এই কমেন্টেই কার্যত ভেঙে পড়েছেন ইমন। বৃহস্পতিবার সকালে এই বিষয়েই ফেসবুক লাইভ করেন গায়িকা। গোটা বিষয়টা সকলের সামনে তুলে ধরে বলেন, “আমি সব রকমের গান গেয়েছি। পাঁচালিও। তাতে আমার কোনও সমস্যা নেই, আমার পরিবারের কারও সমস্যা নেই। তাহলে আপনার কীসের সমস্যা?”
এরপরই ইমন জানান, লাগাতার আক্রমণাত্বক কমেন্টে তিনি মানসিকভাবে ভেঙে পড়ছেন। সেই কারণেই সিদ্ধান্ত নিয়েছেন সোশাল মিডিয়া ছাড়বেন তিনি। আর কোনও ব্যক্তিগত পোস্ট তিনি করবেন না। আগে পরিবারের সদস্যদের সঙ্গে ছোট ছোটো মুহূর্ত ভাগ করে নিতেন তিনি। কিন্তু তা আর করবেন না ইমন। তবে কাজ সংক্রান্ত পোস্ট যা করতেন তা চলবে বলেই জানিয়েছেন গায়িকা।
সর্বশেষ খবর
-
নার্স মৃত্যুর তদন্তে গড়িমসি! ‘যেন থানায় না যেতে হয়’, পুলিশকে ‘ধমক’ মন্ত্রী অশোকের
-
তিরুমালা মন্দিরে পুজো দিয়ে চুল উৎসর্গ অনন্ত আম্বানির, মন্দিরকে ২৫টি ইলেকট্রিক বাস দানের প্রতিশ্রুতি
-
অস্ত্র ছেড়ে সস্ত্রীক ঘরে আসুক, ১৪ বছর পর মাওবাদী ছেলেদের কাছে আর্জি দুই পরিবারের
-
আত্মত্যাগকে মর্যাদা! মুকুটমণিপুরে বিশ্ব বাংলা গ্লোবের জায়গায় বসছে সিধু-কানুর মূর্তি
-
মদ খেয়ে মারামারিতে বিতর্ক! টেস্ট চলাকালীনই আচমকা আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় স্টোকসের