Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • বুধবার
  • ১০ জুন ২০২৬
Prosenjit Chatterjee

বড়পর্দায় শুভশ্রী-প্রসেনজিতের ‘অভিমান’! কবে আসছে প্রযোজক যিশুর প্রথম ছবি?

এই ছবির হাত ধরেই ফের 'গৃহপ্রবেশ'র পর ইন্দ্রদীপ দাশগুপ্তের পরিচালনায় অভিনয় করবেন শুভশ্রী। অন্যদিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ২৬, ২০২৬, ১৫:১৩

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ২৬, ২০২৬, ১৫:১৩

options
link
বড়পর্দায় শুভশ্রী-প্রসেনজিতের ‘অভিমান’! কবে আসছে প্রযোজক যিশুর প্রথম ছবি? zoom
'অভিমান' ছবির শুভ মহরতে কলাকুশলীরা, ছবি: কৌশিক দত্ত।

প্রযোজনায় হাতেখড়ি হয়েছিল অনেক আগেই। টেলিভিশনের পর্দায় তারপর একাধিক জনপ্রিয় বাংলা ধারাবাহিক দর্শককে উপহার দিয়েছেন যিশু সেনগুপ্ত। তবে এবার ছোটপর্দা নয়। বড়পর্দায় প্রযোজক হিসেবে প্রথম ছবি নিয়ে আসছেন যিশু। আর সেই সুবাদেই প্রযোজক যিশুর প্রথম ছবিতে দেখা যাবে ইন্ডাস্ট্রির ‘জ্যেষ্ঠপুত্র’ প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে। সঙ্গে থাকবেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়ও।

গত পয়লা বৈশাখেই যিশু জানিয়েছিলেন নিজের নতুন প্রযোজনা সংস্থার কথা। অভিনেতা সৌরভ দাসের সঙ্গে যৌথভাবে তাঁর এই পথচলা। সেই সংস্থার হাত ধরেই যিশু প্রযোজিত ছবিতে যে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে দেখা যাবে সেই খবর প্রথম জানিয়েছিল সংবাদ প্রতিদিন ডিজিটাল। এবার সেই ছবিরই শুভ মহরৎ সুসম্পন্ন হল। যিশু প্রযোজিত এই ছবির নাম ‘অভিমান’। ২৬ ফেব্রুয়ারি, লক্ষ্মীবারে আনুষ্ঠানিকভাবে শুরু হল ছবির জার্নি। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়, প্রসেনজিৎ চট্টোপধ্যায়, যিশু সেনগুপ্ত, ইন্দ্রদীপ দাশগুপ্ত, অনন্যা বন্দ্যোপাধ্যায়, শ্রীজাত বন্দ্যোপাধ্যায়, সৌরভ দাস, সৃজিত মুখোপাধ্যায় প্রমুখ। একইসঙ্গে এদিন প্রকাশ্যে এসেছে ‘অভিমান’র মোশন পোস্টারও। উল্লেখ্য, ছবিতে শুভশ্রী গঙ্গোপাধ্যায়, প্রসেনজিৎ চট্টোপধ্যায়, যিশু সেনগুপ্ত ছাড়াও থাকবেন কাঞ্চন মল্লিক, অনন্যা বন্দ্যোপাধ্যায়, প্রিয়া কারফা প্রমুখ। 

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

গত পয়লা বৈশাখেই যিশু জানিয়েছিলেন নিজের নতুন প্রযোজনা সংস্থার কথা। অভিনেতা সৌরভ দাসের সঙ্গে যৌথভাবে তাঁর এই পথচলা। সেই সংস্থার হাত ধরেই যিশু প্রযোজিত ছবিতে যে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে দেখা যাবে সেই খবর প্রথম জানিয়েছিল সংবাদ প্রতিদিন ডিজিটাল।

‘অভিমান’ ছবির কলাকুশলীরা, ছবি: কৌশিক দত্ত।

বলে রাখা ভালো, এই ছবির হাত ধরেই ফের ‘গৃহপ্রবেশ’র পর ইন্দ্রদীপ দাশগুপ্তের পরিচালনায় অভিনয় করবেন শুভশ্রী। অন্যদিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে। তাঁর চরিত্রের নাম ‘ঋষি চ্যাটার্জি’। অন্যদিকে প্রযোজনার পাশাপাশি এই ছবিতে অভিনয় করবেন যিশু সেনগুপ্ত। ছবিতে তাঁর চরিত্রে নাম ‘আকাশ চ্যাটার্জি’। একজন গায়কের ভূমিকায় দেখা যাবে তাঁকে। যে কিনা একসময়ে নিজের শিল্পের হাত ধরেই জনপ্রিয়তা পেয়েছিলেন কিন্তু পরে নিজেকে সরিয়ে নিয়েছেন সবকিছু থেকে। সম্পর্ক, ত্রিকোণ প্রেম ও ঘাট-প্রতিঘাট সব মিলিয়েই তৈরি হবে এই ছবি। ছবির চিত্রনাট্য ও সংলাপ শ্রীজাত বন্দ্যোপাধ্যায়ের। আগামী ৫ মার্চ থেকে কলকাতার বুকে শুরু হবে ছবির শুটিং। চলতি বছরের শেষেই এই ছবি মুক্তি পাবে বলে মনে করা হচ্ছে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.