IMPPA on GST

GST-র চাপে ধুঁকছে চলচ্চিত্র ব্যবসা, ইন্ডাস্ট্রিকে বাঁচাতে অর্থমন্ত্রী নির্মলাকে চিঠি দিল ইম্পা

১৮ শতাংশ জিএসটি অত্যন্ত বেশি, মত ইম্পা সভাপতির।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ২৫, ২০২১, ১২:১৮

options
link
GST-র চাপে ধুঁকছে চলচ্চিত্র ব্যবসা, ইন্ডাস্ট্রিকে বাঁচাতে অর্থমন্ত্রী নির্মলাকে চিঠি দিল ইম্পা

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জিএসটি অর্থাৎ পণ্য ও পরিষেবা করের চাপে ধুঁকছে চলচ্চিত্র ব্যবসা। অবিলম্বে তা প্রত্যাহার করা হোক। এই দাবি জানিয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণকে (Nirmala Sitharaman) চিঠি লিখল ইন্ডিয়ান মোশন পিকচার প্রোডিউসার’স অ্যাসোসিয়েশন (IMPPA)।  

Advertisement

অর্থমন্ত্রীকে এই চিঠি পাঠিয়েছেন IMPPA-র সভাপতি টি পি আগরওয়াল (T P Aggarwal)। দুই পাতার চিঠিতে তিনি বিপুল পরিমাণে পণ্য ও পরিষেবা কর দিতে গিয়ে সিনেমা ইন্ডাস্ট্রির কী অবস্থা হচ্ছে, তা বোঝানোর চেষ্টা করেন। IMPPA সভাপতি জানান, শতকরা ১৮ শতাংশ জিএসটি অত্যন্ত বেশি। চলচ্চিত্র ব্যবসায় সরকারের পক্ষ থেকে কোনও কোনও রকম বিনিয়োগ করা হয় না। এদিকে যা লাভ হয় তার বেশিরভাগটাই সরকারকে দিয়ে দিতে হয়। এর ফলে চলচ্চিত্র জগতের কর্মী ও শিল্পীদের ভুগতে হচ্ছে। 

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: ‘সক্কাল সক্কাল… অর্গাজম’! পোস্টে কীসের ইঙ্গিত শ্রীলেখা মিত্রর?

এমনিতেই করোনা ভাইরাসের (Coronavirus) ধাক্কায় বেসামাল চলচ্চিত্র জগতের ব্যবসা। বহুদিন শুটিং বন্ধ ছিল। কাজ না হওয়ার অনেক কলাকুশলীকে আর্থিক কষ্টের মধ্যে দিয়ে যেতে হয়েছে। ক্ষতির সম্মুখীন হয়েছেন প্রযোজকরা। কাজ হারিয়ে অভিনেতা কিংবা পরিচালককে ফল-সবজি বেচার মতো বিকল্প পেশা বেছে নিতেও দেখা গিয়েছে।

Advertisement

নিউ নর্মালে কাজ শুরু হওয়ার পর অবস্থা সেভাবে ফেরেনি। সিনেমা হল বহুদিন বন্ধ ছিল। এখনও প্রেক্ষাগৃহে ৭০ শতাংশ দর্শক বসার অনুমতি রয়েছে। এদিকে শুটিং ফ্লোরে এখন কোভিড (COVID-19) পরিস্থিতির কারণে সুরক্ষার দিকে বাড়তি খেয়াল রাখতে হয়। সেই খাতেও অর্থ খরচ হয়। এমন পরিস্থিতিতেই সিনেমা জগতের মানুষরা লড়ে যাচ্ছেন। কিন্তু বিপুল পরিমাণে পণ্য ও পরিষেবা কর বা জিএসটির কারণে তাঁদের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। এ বিষয়ে খুব শিগগিরিই উপযুক্ত পদক্ষেপ নেওয়ার আবেদন জানিয়েছেন ইম্পা সভপতি টি পি আগরওয়াল। অবলম্বে এই কর পুরোপুরি মকুব করার আবেদনও তিনি চিঠিতে জানিয়েছেন। 

[আরও পড়ুন: ‘অন্যের রান্নাঘরে যৌন মিলন করেছিলাম’, নুসরতের শোয়ে গোপন কথা ফাঁস ঋতাভরীর]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.