Imtiaz Ali

হিন্দু পাত্রের সঙ্গে বাগদান ইদার, মেয়ে জামাইয়ের ছবি শেয়ার করে সুখবর দিলেন ইমতিয়াজ

মুম্বইয়ে পরিবার পরিজন কাছের মানুষদের নিয়ে বাগদান সারলেন ইমতিয়াজকন্যা ইদা।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২৩, ২০২৬, ১৬:৩০

options
link
হিন্দু পাত্রের সঙ্গে বাগদান ইদার, মেয়ে জামাইয়ের ছবি শেয়ার করে সুখবর দিলেন ইমতিয়াজ
বাগদান সারলেন ইমতিয়াজকন্যা। ছবি: ইমতিয়াজের ইনস্টাগ্রাম

গত জুলাই মাসেই নরওয়ের নির্জন সমুদ্রসৈকতে আংটি বদল করেছিলেন পরিচালক ইমতিয়াজ আলির (Imtiaz Ali) মেয়ে ইদা আলি। রোম্যান্টিক মুহূর্ত ভাগ করে বিদেশি পাত্র কৃষ আগরওয়ালের সঙ্গে নতুন অধ্যায় শুরুর কথা ঘোষণা করেন। শুভেচ্ছা জানিয়েছিলেন সেলিব্রিটি থেকে ভক্তরা। ইদাকে হিরের আংটি পরিয়ে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন কৃষ। এবার মুম্বইয়ে পরিবার পরিজন কাছের মানুষদের নিয়ে বাগদান সারলেন ইমতিয়াজকন্য়া ইদা।

Advertisement

মেয়ের জীবনের এই বিশেষ মুহূর্তের ছবি সমাজমাধ্যমে ভাগ করে নিয়েছেন ইদার বাবা ইমতিয়াজ আলি। আনুষ্ঠানিকভাবে মুসলিম পরিবারের কন্যা হিন্দু বাড়ির বউমা হলেন, তা বললে অত্যুক্তি হবে না। ২২ সেপ্টেম্বর ইমতিয়াজ আলি ইনস্টাগ্রামে মেয়ে ইদা আলির বাগদানের একটি ছবি পোস্ট করেন। বেবি পিঙ্ক শাড়িতে ইদা যেন কৃষের সেই স্বপ্নসুন্দরী! অন্যদিকে বাগদানের মুহূর্তে কালো শেরওয়ানিতে ইমতিয়াজের জামাইয়ের ভোলবদল, বিদেশি পাত্র থেকে একেবারে ‘দেশি মুণ্ডা’!

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

হাসিমুখে পরস্পরকে আংটি পরিয়ে সকলের আশীর্বাদ গ্রহণ করেন যুগলে। কৃষ-ইদার জীবনের সুখকর মুহূর্ত শেয়ার করে ইমতিয়াজ লেখেন, ‘সদ্য বাগদান সম্পন্ন করল কৃষ আগরওয়াল ও ইদা। আপনাদের আশীর্বাদ কাম্য়।’ পাহাড় ও সমুদ্রে ঘেরা মনোরম পরিবেশে হাঁটু মুড়ে প্রিয়তমাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন কৃষ। মনোমুগ্ধকর প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে ঝলমল করছিল ইদার হাতের হিরের আংটি। আবেগঘন সেই মুহূর্তে ইদার হাতদুটো ধরে নিজের কপাল স্পর্শ করেন কৃষ।

Advertisement
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Ida Ali (@idaali11)

জীবনের এই বিশেষ মুহূর্ত উদযাপনে খুব বেশি শব্দ খরচ করেননি তারকাসন্তান। মাত্র একটি শব্দ ‘ইয়েস’ অর্থাৎ ‘হ্যাঁ’-তেই বুঝিয়ে দিয়েছেন কৃষের সঙ্গে নতুন জীবন শুরুতে পূর্ণ সম্মতি রয়েছে ইদার। জুলাইয়ে ‘ম্যায় ওয়াপস আউঙ্গা’র সাফল্য উদযাপনে মেতে ছিলেন ইমতিয়াজ আলি। দেশের বিভিন্ন শহর ঘুরে ছবির প্রচারে ব্যস্ত ছিলেন পরিচালক। কর্মজগতের যখন সাফল্য মধ্যগগনে ঠিক সেই সময় ব্যক্তিগতজীবনেও উঠেছিল আনন্দের ঢেউ। কারণ সেই সময়ই কৃষের সঙ্গে বাগদান সেরেছিলেন ইমতিয়াজকন্যা ইদা আলি।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.