বলিউডের ‘সংস্কারি’ কন্যা জাহ্নবী কাপুর। মা শ্রীদেবীর সাহচর্যে গোড়া থেকেই ধর্ম-কর্মে মন অভিনেত্রীর। ব্যস্ত শিডিউলের মাঝেই কখনও তিরুপতিতে, কখনও অমৃতসরের স্বর্ণমন্দিরে আবার কখনও বা উজ্জয়িনীর মহাকাল মন্দিরে পুজো দিতে দেখা যায় জাহ্নবীকে। অভিনেত্রীর এহেন ঈশ্বরভক্তি দেখেই অনুরাগীরা তাঁর নামের পাশে ‘সংস্কারী কন্যা’র তকমা জুড়েছেন। এবার তিরিশের কোঠায় পা রাখার প্রাক্কালে জন্মদিনের শুরুয়াতটাও করলেন সাতসকালে তিরুমালায় পুজো দিয়ে।
আরও পড়ুন:
জাহ্নবীর পরনে সাদামাটা সালোয়ার। মুখে মেকআপের লেশমাত্র নেই। সেলেবসুবো হাবভাব কিংবা কোনওরকম আতিশয্য ছাড়াই খালি পায়ে মন্দিরের সিঁড়ি ভেঙে উঠতে দেখা গেল অভিনেত্রীকে। আশেপাশে বাকি তীর্থযাত্রীরাও নায়িকাকে দেখে হতবাক! কারণ তিরুমালায় পুজো দিতে গেলে নয় নয় করে ৩,৫৫০ সিঁড়ি বেয়ে উঠতে হয়।
শুক্রবার ঊনত্রিশে পা রাখলেন জাহ্নবী কাপুর (Janhvi Kapoor)। আর সেই প্রেক্ষিতেই এদিন ভোরবেলা পুজো দিতে পৌঁছে গিয়েছিলেন অন্ধপ্রদেশের তিরুমালা ভেঙ্কটেশ্বর মন্দিরে। এই অবশ্য প্রথম নয়। বিশেষ দিনে এই মন্দিরে জাহ্নবীর পুজো দেওয়ার রীতি বহুকালের। সিনেমার রিলিজ হোক কিংবা মায়ের জন্মদিন, মৃত্যুবার্ষিকী ফি বছর তিরুমালায় পুজো দিতে যান অভিনেত্রী। উনত্রিশের জন্মদিনেও তার ব্যতিক্রম হল না। মন্দির চত্বর থেকে ভাইরাল হওয়া এক ভিডিওতেই দেখা গেল, জাহ্নবীর পরনে সাদামাটা সালোয়ার। মুখে মেকআপের লেশমাত্র নেই। সেলেবসুবো হাবভাব কিংবা কোনওরকম আতিশয্য ছাড়াই খালি পায়ে মন্দিরের সিঁড়ি ভেঙে উঠতে দেখা গেল অভিনেত্রীকে। আশেপাশে বাকি তীর্থযাত্রীরাও হতবাক নায়িকাকে দেখে! কারণ তিরুমালায় পুজো দিতে গেলে নয় নয় করে ৩,৫৫০ সিঁড়ি বেয়ে উঠতে হয়। জাহ্নবীর ক্ষেত্রেও এই নিয়মের অন্যথা হয়নি। খালি পায়ে তরতরিয়ে সিঁড়ি বেয়ে উঠতে দেখা গেল তাঁকে। শুধু তাই নয়, ভক্তদের সেলফির আবদারও মেটালেন এর ফাঁকেই। আর জন্মদিনের সকালে বলিউড অভিনেত্রীর এহেন ধর্ম-কর্মের মুহূর্তই মন জয় করে নিয়েছেন নেটভুবনের।

মা শ্রীদেবীর সূত্রেই দক্ষিণ ভারতের এই মন্দিরের প্রতি অন্য ধরনের টান অনুভব করেন জাহ্নবী কাপুর। প্রেমিক শিখর পাহাড়িয়ার সঙ্গেও একাধিকবার তিরুমালায় পুজো দিতে দেখা গিয়েছে শ্রীদেবীকন্যাকে। একবার তো হাঁটু মুড়েই সিঁড়ি বেয়ে মন্দিরে উঠে পুজো দিয়েছিলেন জাহ্নবী কাপুর। বলিউডের আর পাঁচজন নায়িকা যখন ইন্ডাস্ট্রির বন্ধুবান্ধবদের নিয়ে জন্মদিনে জমজমাট হাইভোল্টেজ পার্টির আয়োজন করেন। সেখানে জাহ্নবী কাপুর প্রতিবছর তিরুপতি, তিরুমালা শরণে যান। এবারও সেই রীতি বজায় রেখে প্রশংসা কুড়োলেন শ্রীদেবীকন্যা।
View this post on Instagram
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
মূলস্রোতের স্কুলে পড়বে দিব্যাঙ্গ শিশুরাও! পরিকাঠামো উন্নয়নে নজর রাজ্যের
-
ষষ্ঠ বিদেশি সই করিয়ে ফেলল ইস্টবেঙ্গল, এক বছরের জন্য লাল-হলুদে আইভোরি কোস্টের স্ট্রাইকার
-
ফুচকার লোভ দেখিয়ে নাবালিকাকে ‘ব্যাড টাচ’! গ্রেপ্তার প্রতিবেশী ‘দাদু’, উত্তরপাড়ায় হুলস্থুল
-
চূড়ান্ত হয়ে গেল কলকাতা লিগের ডার্বির দিনক্ষণ, বারাসতে মুখোমুখি হবে মোহন-ইস্ট
-
বুধে বালুরঘাটে সুকান্তের বাড়িতে মধ্যাহ্নভোজ সারবেন মুখ্যমন্ত্রী, মেনুতে থাকছে কোন বিশেষ মাছ?