সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাস্তব জীবনে অনেক কঠিন পথ পেরিয়েছেন। এখন আবার কাজে মন দিয়েছেন। সাফল্যও মিলতে শুরু করেছেন। তবে এবার এমন এক অভিজ্ঞতা হল, যাতে কেঁদে ফেললেন হলিউড তারকা জনি ডেপ (Johnny Depp)।

ঘটনা কী? বিস্তারিতভাবেই বলা যাক। কান চলচ্চিত্র উৎসবে (Cannes 2023) দেখানো হয়েছিল জনির নতুন ছবি ‘জেন ডু ব্যারি’। বায়োগ্রাফিক্যাল এই ড্রামা পরিচালক-প্রযোজক ফরাসি তারকা মায়েন (Maiwenn)। তিনিই নাম ভূমিকায় অভিনয় করেছেন। জনি হয়েছেন ফরাসি রাজা লুই (XV)। এই ছবি দেখেই টানা সাত মিনিট ধরে দাঁড়িয়ে হাততালি দিয়েছেন কান চলচ্চিত্র উৎসবের দর্শকরা। আর তা দেখেই কেঁদে ফেলেছেন জনি ডেপ।
[আরও পড়ুন: ওহ লাভলি! নেতা থেকে অভিনেতা মদন, সারলেন মিষ্টি পারিবারিক ছবির শুটিং]
ফরাসি রাজা লুইয়ের (XV) উপপত্নী ছিলেন জেন ডু ব্যারি। তাতে ম্যাডাম ডু ব্যারিও বলা হয়। এ কাহিনি ফরাসি রাজতন্ত্রের এক চর্চিত অধ্যায়। অনেক কষ্ট করেই ছবিটি তৈরি করেছেন মায়েন। অভিনেত্রী-পরিচালক জানান, একটা সময় ছবির জন্য কেউ টাকা দিতে রাজি ছিলেন না।
View this post on Instagram
কিন্তু কষ্ট করে হলেও ছবি তৈরি করেছেন মায়েন। আর তাতে রাজা লুই হিসেবে অভিনয় করে প্রশংসা পেয়েছেন জনি। তিনি নিজেও বহুদিন পর পরিচালনায় হাত দিচ্ছেন। তৈরি করছেন ইটালির শিল্পী আমেদিও মোদিগিলানির (Modigliani) বায়োপিক। আর তার নাম দিয়েছেন ‘মোদি’।
[আরও পড়ুন: দু’ হাতে পিস্তল! ব্যোমকেশ-ফেলুদার খোলস ছাড়িয়ে রূদ্ধশ্বাস গোয়েন্দা ছবিতে আবির]
সর্বশেষ খবর
-
সামুরাই সূর্যাস্ত, শিষ্য জাপানকে হারিয়ে বিশ্বকাপের শেষ ষোলোয় গুরু ব্রাজিল
-
‘তৃণমূলের ঘুরে দাঁড়ানোর শক্তি নেই’, বঙ্গে বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের ডাক কংগ্রেস নেতা বেনুগোপালের
-
এবছরই দেশে ফেরার ঘোষণা হাসিনার, কী বলল ঢাকা?
-
‘বিয়ে করতে জেলে যাচ্ছি’, টোপর পরিয়ে ‘জামাই আদর’, তৃণমূল কাউন্সিলরকে ঘিরে জনরোষ!
-
বাড়বে স্ক্রিনের সংখ্যা! ভারতীয় সিনে ইন্ডাস্ট্রির উন্নতিতে একগুচ্ছ ঘোষণা কেন্দ্রের