ছাব্বিশের ভোটে তৃণমূলের বিধ্বংসী হারের পরই রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দিয়েছেন কোয়েল মল্লিক। নায়িকার মাসখানেকের ‘অণু-রাজনৈতিক’ কেরিয়ার নিয়ে অবশ্য গত কয়েকদিনে কম চর্চা হয়নি! তবে নায়িকা বরাবর বিতর্ক, সমালোচনা থেকে দূরে থেকেছেন। তাই এহেন চর্চার মাঝেও টুঁ শব্দটি করেননি! এরমাঝেই মা-বাবাকে নিয়ে আমেরিকায় পাড়ি দিয়েছেন কোয়েল। এবার সেখান থেকেই রঙিন মেজাজে ধরা দিলেন তৃণমূলের রাজ্যসভার প্রাক্তন তারকা সাংসদ তথা অভিনেত্রী।
আরও পড়ুন:
পরনে গোলাপি ওয়ান শোল্ডার থাই স্লিট ড্রেস। একগাল হাসি নিয়ে ফুরফুরে মেজাজে ধরা দিয়েছেন ক্যামেরায়। কোয়েল মল্লিকের এহেন ছবি দেখে অনেকেই আবার নায়িকার দুই সন্তান কবীর, কাব্যর খোঁজ নিয়েছেন।
আমেরিকায় নায়িকার মাসি থাকেন। সেই প্রেক্ষিতেই ছুটি কাটাতে নিউ ইয়র্কে পাড়ি দেওয়া অভিনেত্রীর। রাজ্যে পালাবদলের আবহে রাজনৈতিকমহলে ঝড় উঠলেও বিদেশ থেকে রঙিন মেজাজে ধরা দিয়ে কোয়েল সাফ বুঝিয়ে দিয়েছেন, তিনি ব্যক্তিগতজীবন নিয়ে ব্যস্ত। কখনও বিমান থেকে বাবা-মায়ের সঙ্গে সেলফি ভাগ করেছেন তো কখনও বা আবার আন্তর্জাতিক পিতৃদিবসে সেখানকার ছবি পোস্ট করেই বাবা রঞ্জিত মল্লিককে শুভেচ্ছা জানিয়েছেন। আবার তুতো ভাইবোনদের সঙ্গে লং ড্রাইভ-এও গিয়েছেন। এবার টাইমস স্কোয়্যারের শশব্যস্ত রাস্তা থেকে নিজের বেশ কিছু ক্যামেরাবন্দি মুহূর্ত ভাগ করে নিলেন। যা দেখে অনুরাগীরাও নস্ট্যালজিক। এ যেন ‘পাগলু’ কিংবা ‘রংবাজ’-এর সময়কার সেই কোয়েল। পরনে গোলাপি ওয়ান শোল্ডার থাই স্লিট ড্রেস। একগাল হাসি নিয়ে ফুরফুরে মেজাজে ধরা দিয়েছেন ক্যামেরায়। কোয়েল মল্লিকের এহেন ছবি দেখে অনেকেই আবার নায়িকার দুই সন্তান কবীর, কাব্যর খোঁজ নিয়েছেন।
রাজনীতির সাতে-পাঁচে তিনি কোনও দিনই ছিলেন না। ইন্ডাস্ট্রির বন্ধু-সহকর্মীরা যখন একে-একে রাজনৈতিক কেরিয়ার শুরু করেছেন, তখনও নিজের ‘অরাজনৈতিক’ অবস্থানে অটল থেকেছেন। তবে চলতি বছরের এপ্রিল মাসে আচমকাই তৃণমূলের রাজ্যসভার সাংসদ হিসেবে শপথগ্রহণ করে অনেককে হতবাক করে দেন কোয়েল মল্লিক! কিন্তু সেই রাজনৈতিক ইনিংস খুব বেশি দিন স্থায়ী হয়নি। শপথগ্রহণের মাত্র ৬৬ দিনের মাথায় ই-মেইল মারফৎ রাজ্যসভার সদস্যপদ ছাড়েন অভিনেত্রী।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
সামুরাই সূর্যাস্ত, শিষ্য জাপানকে হারিয়ে বিশ্বকাপের শেষ ষোলোয় গুরু ব্রাজিল
-
‘তৃণমূলের ঘুরে দাঁড়ানোর শক্তি নেই’, বঙ্গে বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের ডাক কংগ্রেস নেতা বেনুগোপালের
-
এবছরই দেশে ফেরার ঘোষণা হাসিনার, কী বলল ঢাকা?
-
‘বিয়ে করতে জেলে যাচ্ছি’, টোপর পরিয়ে ‘জামাই আদর’, তৃণমূল কাউন্সিলরকে ঘিরে জনরোষ!
-
বাড়বে স্ক্রিনের সংখ্যা! ভারতীয় সিনে ইন্ডাস্ট্রির উন্নতিতে একগুচ্ছ ঘোষণা কেন্দ্রের