বিজ্ঞাপন মানে শুধু জিনিস বিক্রি নয়, সেটাকে গল্পের জাদুতে মুড়ে ফেলা। আর এই কাজটাই গত ১৫ বছর ধরে এস ডি এফ প্রোডাকশন (শিলাজিৎ দে ফিল্মস প্রাইভেট লিমিটেড)-এর ব্যানারে অনায়াসে করে আসছেন কলকাতার শিলাজিৎ দে (Shilajit Dey)। মিলল কাজের স্বীকৃতি। অজয় দেবগণের (Ajay Devgn) হাত থেকে পুরস্কার পেলেন শিলাজিৎ ও তাঁর প্রোডাকশন হাউস।
আরও পড়ুন:

রিয়েল এস্টেট হোক বা টেকনোলজি, শিলাজিতের পরিচালনায় সব অ্যাড ফিল্মই দারুণ জীবন্ত হয়ে ওঠে। সম্প্রতি মুম্বইয়ে অজয় দেবগণের হাত থেকে অ্যাওয়ার্ড নিয়ে পরিচালক প্রমাণ করেছেন কাজের প্রতি সততা থাকলে স্বীকৃতি মিলবেই। কাজের ফাঁকে নতুন ছেলেমেয়েদের ফিল্মমেকিংয়ের পাঠও দেন তিনি। তবে শিলাজিৎ সবসময় বিশ্বাস করেন, ফিল্মমেকিং একটা টিম গেম। তাঁর নিজের একটা বড় ইনহাউস টিম রয়েছে, যেখানে এডিটিং, ভিএফএক্স, ক্যামেরা আর রাইটিংয়ের দারুণ সব মানুষজন রয়েছেন। শুটিং ফ্লোরেও এই বড় টিমটাকে দুর্দান্তভাবে লিড করেন তিনি।
অনুষ্ঠানে এক সাংবাদিক তাঁকে জিজ্ঞেস করেন, “অ্যাড মেকিংয়ে আপনাদের এই সাফল্যের সিক্রেট কী?” সহজ হেসে শিলাজিৎ উত্তর দেন, “সিক্রেট হল আমাদের ক্লায়েন্টরা আর আমার টিম। ক্লায়েন্টরা যখন বিশ্বাস করে কাজ দেন এবং আমাদের ফিল্মের হাত ধরে যখন ওনাদের সেলস বাড়ে, সেটাই আমাদের এনার্জি দেয়। এই যে বহু ব্র্যান্ড রিপিটেডলি আমাদের দিয়ে কাজ করায়, তার জন্যই আমরা বারবার ওদের ব্র্যান্ডটাকে গল্পের ছাঁচে ফেলে একটা নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার সুযোগ পাই।”
সর্বশেষ খবর
-
ড্রাগন-হাতির ট্যাঙ্গো চাইছে বেজিং! সীমান্ত বিতর্কের মাঝেই কলকাতায় চিনা দূতের মুখে মৈত্রীর বার্তা
-
তিন বছর পর দেশে আইপিএল নিলাম, কোন শহরে, জানিয়ে দিল বিসিসিআই
-
হাঁটুর বয়সি নায়িকার সঙ্গে মামাশ্বশুর গোবিন্দার প্রেম! ‘ঘরভাঙানিদের তোল্লাই দেবেন না’, খোঁচা কাশ্মীরার
-
চাই গম্ভীরের উত্তরসূরি! এবার ঋষভদের কোচিং করাবেন লক্ষ্মীরতন, জাতীয় দলে ডাক আসবে?
-
এক ভাইপোকে সরিয়ে আরেক ভাইপোকে গুরুদায়িত্ব, মায়াবতী বলছেন, ‘এটা তো পরিবারতন্ত্র নয়’