মঙ্গলে চরম দুঃসংবাদ। বিনোদনজগতে আছড়ে পড়ল শোকের ছায়া। প্রয়াত কিংবদন্তি অভিনেতা দেব আনন্দের ছেলে সুনীল আনন্দ (Suneil Anand)। ৭০ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন এই বর্ষীয়ান অভিনেতা। হৃদরোগে আক্রান্ত হয়ে লন্ডনের একটি হাসপাতালে ভর্তি হন এবং সেখানেই মৃত্যু হয়েছে তাঁর। সুনীল আনন্দের প্রয়াণের খবরে স্তব্ধ সিনেমহল। জানা যাচ্ছে, সোমবার সকালেই লন্ডনের একটি হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হয়েছেন।
আরও পড়ুন:
তবে, পরিবারের পক্ষ থেকে এখনও কিছু জানানো হয়নি। উল্লেখ্য, ২০১১ সালে দেব আনন্দও এই একই হাসপাতালেই মৃত্যুবরণ করেছিলেন। দীর্ঘ ১৫ বছর পর যেন সেই একই পরিস্থিতির মুখোমুখি আনন্দ পরিবার। এক সংবাদমাধ্যমকে প্রখ্যাত লেখিকা অনিতা পাড্ডা সুনীল আনন্দের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, দেব আনন্দের মৃত্যুর পর তিনি লন্ডনই ছিল সুনীল আনন্দের স্থায়ী ঠিকানা। বর্তমানে তাঁর পরিবারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছেন।
বেশ কিছু ছবিতে অভিনয় করলেও দেব আনন্দের মতো জনপ্রিয়তা অর্জনে ব্যর্থ হন। ২০১১ সালে দেব আনন্দের মৃত্যুর পর সুনীল আনন্দ তাঁর বাবার প্রযোজনা সংস্থা, নবকেতন ফিল্মস-এর দায়িত্বভার গ্রহণ করেন।
সুনীল আনন্দকে নিয়ে ‘এ কনভার্জেন্স অফ সলিটিউডস’ নামে একটি বইও লিখেছেন। দেব আনন্দ এবং অভিনেত্রী কল্পনা কার্তিকের পুত্র সুনীল আনন্দ। শৈশব থেকেই তিনি তারকা পরিবারের বৃত্তে বড় হয়েছেন। হিন্দি সিনেমার অনেক বিশিষ্ট ব্যক্তিত্বের সঙ্গেও ভালো সম্পর্ক ছিল সুনীলের। কাকা চেতন আনন্দ ও বিজয় আনন্দ ছিলেন চলচ্চিত্র জগতের প্রখ্যাত পরিচালক।
সুনীল আনন্দ আমেরিকান ইউনিভার্সিটি থেকে পড়াশোনা শেষ করে বাবা দেব আনন্দের মতোই চলচ্চিত্রজগতে পা রাখেন। ১৯৮৪ সালে ‘আনন্দ অউর আনন্দ’ ছবির মাধ্যমে অভিনয়ে আত্মপ্রকাশ। তবে বক্স অফিসে সফল হয়নি। বেশ কিছু ছবিতে অভিনয় করলেও দেব আনন্দের মতো জনপ্রিয়তা অর্জনে ব্যর্থ হন। ২০১১ সালে দেব আনন্দের মৃত্যুর পর সুনীল আনন্দ তাঁর বাবার প্রযোজনা সংস্থা, নবকেতন ফিল্মস-এর দায়িত্বভার গ্রহণ করেন।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
রেড কার্পেটে ধুন্ধুমার! সেলফির অজুহাতে নিকিতাকে ঠোঁটঠাসা চুম্বন মহিলা ভক্তের, ভাইরাল ভিডিও
-
স্বস্তি ভারতীয় শিবিরে, অনুশীলনে ফিরলেন গিল, শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্টে খেলবেন?
-
প্রাকৃতিক দুর্যোগ নয়, ‘নেশাগ্রস্ত’ পাইলটেই বিপর্যয়! এয়ার ইন্ডিয়া দুর্ঘটনায় চাঞ্চল্যকর রিপোর্ট
-
রাজ্যজুড়ে অভয়া দিবস পালন, স্বরচিত কবিতা পাঠ অগ্নিমিত্রার
-
তিন শর্ত মানলেই সমর্থন! বার্তা কেন্দ্রকে, ডিলিমিটেশন নিয়ে ডিএমকের দোনামনা অব্যাহত