Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৬ ভাদ্র ১৪৩৩
  • রবিবার
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
Mrunal Thakur

বিদেশি তরুণীকে ভুলে মন মজল ম্রুণালে! ১১ বছরের বড় নায়িকার সঙ্গে ভাইরাল যশস্বীর ভিডিও

Yashasvi Jaiswal: ৩৩ বছর বয়সী অভিনেত্রী ম্রুণাল ঠাকুরের সঙ্গে চুপিসারে প্রেম করছেন বছর চব্বিশের তরুণ ক্রিকেটার যশস্বী?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ২৭, ২০২৬, ১৯:০৪

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ২৭, ২০২৬, ১৯:০৪

options
link
বিদেশি তরুণীকে ভুলে মন মজল ম্রুণালে! ১১ বছরের বড় নায়িকার সঙ্গে ভাইরাল যশস্বীর ভিডিও zoom
ম্রুণালের সঙ্গে প্রেম করছেন যশস্বী?
Advertisement

ক্রিকেটের বাইশ গজ আর সিনেদুনিয়ার যেন এক অটুট বন্ধন! সেযুগ থেকে এযুগ, রয়েছে এরকম অসংখ্য নজির। শর্মিলা ঠাকুর, রীনা দত্তের জমানা থেকে বর্তমান প্রজন্ম আথিয়া শেট্টি সহ অনুষ্কা শর্মা-সহ আরও অনেকে। এবার সেই তালিকায় নাম জুড়তে চলেছে যশস্বী জয়সওয়ালের (Yashasvi Jaiswal)? ৩৩ বছর বয়সী অভিনেত্রী ম্রুণাল ঠাকুরের (Mrunal Thakur) সঙ্গে চুপিসারে প্রেম করছেন বছর চব্বিশের এই তরুণ ক্রিকেটার?

খেলা ও বিনোদন দুনিয়ায় জোর জল্পনা। সোশাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিও ঘিরেই চর্চার সূত্রপাত। এগারো বছরের ছোট যশস্বীর সঙ্গে প্রেমের কানাঘুষোতেই নাক বেকিয়েছেন সোশালপাড়ার নীতিপুলিশরা। তবে এখনও পর্যন্ত ম্রুণাল বা যশস্বী  ভাইরাল ভিডিও প্রসঙ্গে আনিষ্ঠানিকভাবে কোনও সাফাই দেননি। ভাইরাল হওয়া ভিডিওতে কী দেখা যাচ্ছে? মুম্বইয়ের একটি ক্যাফেতে একসঙ্গেই দুজনে গিয়েছিলেন। তবে যশস্বীকে ক্যাফে থেকে বেরিয়ে এলেও ম্রুণাল তখনও ক্যাফের ভিতরেই ছিলেন। সেলেব পাপারাজ্জিদের ক্যামেরায় সেই মুহূর্ত ধরা পড়তেই যশস্বী আর ম্রুণালের প্রেমচর্চা এখন ‘টক অফ দ্য টাউন’।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

সম্পর্ক নিয়ে জলঘোলা হচ্ছে ঠিক সেই সময় মুম্বইয়ের এক বিনোদন সংবাদমাধ্যম তা নস্যাৎ করে দিল। নির্ভরযোগ্য এক সূত্র সংশ্লিষ্ট সংবাদমাধ্যমকে জানিয়েছে,  অনলাইনে দুজনের যে ভিডিওটি ভাইরাল হয়েছে সেখানে ম্রুণাল ক্যাফের ভিতর আর ভারতীয় ব্যাটার যশস্বী নিজের গাড়ির দিকে হেঁটে যাচ্ছিল। দুজন একফ্রেমে না থাকা সত্ত্বেও তাঁদের প্রেমের গুঞ্জনে সরগরম সোশালপাড়া। এটি সম্পূর্ণ ভিত্তিহীন, তাঁরা একসঙ্গে ক্যাফেতে যায়নি বলেই দাবি।

 সূত্র ঠিক কী জানিয়েছে? ম্রুণাল ঠাকুর এবং যশস্বী নিয়ে প্রেমের গুজব সম্পূর্ণ মিথ্যা। আলোচিত ভিডিওটি বিভ্রান্তিকর। কারণ ম্রুণাল অন্য সময়ে ক্যাফেতে গিয়েছিলেন এবং তিনি তাঁর বন্ধুদের সঙ্গেই ছিলেন। পঁচিশ সালে রজনীকান্তের মেয়ে ঐশ্বর্যর সঙ্গে ধনুষের বিবাহবিচ্ছেদের পর ম্রুণালের সঙ্গে নাম জড়িয়েছিল। পরে অবশ্য দুই পক্ষই এবং তাদের ঘনিষ্ঠ সূত্র সেই খবর সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দেয়।

শুধু ম্রুণালই নন, যশস্বীর প্রেমচর্চাও একসময় হয়ে উঠেছিল বিনোদনের হট কেক। ক্রিকেটমহলে কান পাতলে শোনা যেত, ব্রিটেনের তরুণীর প্রেমে মশগুল ছিলেন যশস্বী। ম্যাডির সঙ্গে নাকি প্রায় তিন বছর প্রেমের সম্পর্কে ছিলেন। বিমানবন্দরেও একসঙ্গে ধরা দিয়েছিলেন যশস্বী এবং ম্যাডি। যদিও নিজেদের সম্পর্ক নিয়ে কোনওদিনই প্রকাশ্যে কেউই কিছু বলেননি।

এদিকে ম্রুণালের সঙ্গে নতুন ভিডিওতে যশস্বীর দেখা মিলতেই প্রশ্ন জাগছে যশস্বীর জীবনে ফের নতুন প্রেমের বসন্ত? নেটাগরিকদের একাংশ আবার প্রেম জল্পনাকে ফুৎকারে উড়িয়ে বিজ্ঞাপনের শুটিং বা পেশাগত কাজের অংশও হতে পারে বলে মন করছেন।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.