সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সেই ছোটবেলার রূপকথার গল্প৷ এক দৈত্যর দুর্গে নিজের বাবাকে খুঁজতে আসবে তরুণী বেলা৷ কিন্তু বাবাকে বাঁচাতে গিয়ে সম্মুখীন হবে এক ভয়ানক দৈত্যের৷ এরপরই পাল্টে যাবে গল্পের প্রেক্ষাপট৷ ভয় এবং হিংস্রতা জয় করবে ভালবাসা৷ হবে শাপমুক্তি৷ ভালবাসা এক হিংস্র জন্তুকে বানিয়ে দেবে সেই পুরনো রাজপুত্র৷

রূপকথার গল্প ‘বিউটি অ্যান্ড দ্যা বিস্ট’ অবলম্বনে ডিজনির প্রযোজনায় আসতে চলেছে ‘বিউটি অ্যান্ড দ্যা বিস্ট’ ছবিটি৷ আর সেই ছবিরই ফাইনাল ট্রেলার মুক্তি পেল সম্প্রতি৷ দুর্দান্ত অ্যানিমেশন, ছোটবেলার মিষ্টি রূপকথার গল্প আর সেই টানটান প্রেমকাহিনী মেশানো এই ছবির ট্রেলার এক কথায় অনবদ্য৷ বেলার চরিত্রে এমা ওয়াটসনের থেকে চোখ ফিরিয়ে রাখা দায়৷
ছবির সেই ট্রেলারই রইল এই প্রতিবেদনে৷
সর্বশেষ খবর
-
একবারেই কর্মীদের ৭ বছরের বকেয়া ডিএ মেটাবে সরকার, বড় সিদ্ধান্ত রাজ্যের
-
স্থানীয়দের কাঁধে চেপে এলাকা পরিক্রমা, বাংলার এই দুর্গাপ্রতিমা নিরঞ্জনেও রয়েছে বিশেষ চমক
-
দক্ষিণেশ্বর থেকে ফেরার পথে অঘটন, ট্রেন থেকে পড়ে মৃত্যু পুণ্যার্থীর
-
‘ইন্ডিয়া’র ইলিশ খাব না! ভারত থেকে রুপোলি শস্য আমদানি নিষিদ্ধ করল বাংলাদেশ সরকার
-
অভিষেকের রোষানলে বরখাস্ত! পুলিশের সেই গাড়িচালকের চাকরি ফেরাল হাই কোর্ট