হাতে আর মাত্র মাস তিনেক। আগামী ডিসেম্বরেই আইবুড়ো তকমা ঘুচিয়ে সাতপাকে বাঁধা পড়তে চলেছেন মিমি চক্রবর্তী (Mimi Chakraborty)। ইন্ডাস্ট্রির অন্দরমহলে ফিসফাস, ইতিমধ্যেই বিয়ের চূড়ান্ত প্রস্তুতি শুরু করে দিয়েছেন নায়িকা। যদিও খবর প্রকাশ্যে আসার পর হবু স্বামীকে নিয়ে ‘টুঁ’ শব্দটি করেননি মিমি, তবে মঙ্গলবার রাতে সোশাল পাড়ায় একগুচ্ছ ছবি পোস্ট করে জীবনসঙ্গীকে নিয়ে বড় ইঙ্গিত দিয়েছেন অভিনেত্রী। আর সেই পোস্টের মন্তব্যবাক্সেই মিমির হবু স্বামীকে নিয়ে অঙ্কুশ যা বললেন, তাতে শোরগোল!
আরও পড়ুন:
‘মেকআপ ছাড়া ছবিগুলো আমার প্রিয় আর মেকআপ করাগুলো ওঁর…।’
দীর্ঘদিন ধরেই অনুরাগীদের কৌতূহল, কবে সাতপাকে বাঁধা পড়তে চলেছেন নায়িকা? শেষমেশ ভক্তদের সাধপূরণ। ঘনিষ্ঠ সূত্রে খবর, আগামী ডিসেম্বরে শীতের আমেজে শৈলশহরে বসবে বিয়ের আসর। জীবনসঙ্গী হিসেবে নায়িকা যাঁকে নির্বাচন করেছেন, তিনি আদতে ফিল্ম ইন্ডাস্ট্রির কেউ নন। নৌসেনায় কর্মরত। নাম সিদ্ধার্থ। ভেন্যু হিসেবে যদিও আপাতত কালিম্পংয়ের কথাই শোনা যাচ্ছে, তবে তার প্রাক্কালে নভেম্বর মাসে মিমি চক্রবর্তীর আইনি বিয়ে করার কথা। এদিকে খবর প্রকাশ্যে আসার পর থেকেই পাত্রের ‘ঠিকুজি-কুষ্ঠী’ নিয়ে কৌতূহলের অন্ত নেই ভক্তমহলে। সম্প্রতি সংবাদ প্রতিদিন-এর তরফে নায়িকার হবু স্বামীর এক্সক্লুসিভ ছবি ভাগ করে নেওয়া হয়েছিল। এবার একগুচ্ছ ছবি শেয়ার করে ভক্তমহলে উত্তেজনার পারদ চড়ালেন হবু কনে খোদ। গ্ল্যামার যেন ঠিকরে বেরচ্ছে! হবু কনের এহেন লাবণ্যে পরিপূর্ণ ছবি দেখে নেটভুবনের ফোড়ন, ‘এই তো বিয়ের ফুল ফুটেছে!’

মিমিও দমে যাওয়ার পাত্রী নন। বন্ধুকে চুপ করাতে পালটা জবাব ছুড়েছেন, ‘নিজের চরকায় তেল দে’।
কি না নিজেকে ‘সেলফি কুমারী’ আখ্যা দিয়ে মিমি লিখেছেন, ‘মেকআপ ছাড়া ছবিগুলো আমার প্রিয় আর মেকআপ করাগুলো ওঁর পছন্দ।’ অভিনেত্রীর এহেন আর ক্যাপশনের প্রেক্ষিতেই অঙ্কুশ (Ankush Hazra) প্রশ্ন ছোড়েন, ‘এই ওঁর-টা কে?’ মিমিও দমে যাওয়ার পাত্রী নন। বন্ধুকে চুপ করাতে পালটা জবাব ছুড়েছেন, ‘নিজের চরকায় তেল দে’। আসলে মন্তব্যবাক্সে মিমি- অঙ্কুশের রসিকতা এই প্রথম নয়। মাঝেমধ্যেই দুই তারকাবন্ধুর এহেন খুনসুটি দেখা যায় সোশাল পাড়ায়। এবারও তার ব্যতিক্রম ঘটেনি। একগুচ্ছ ছবি আর ক্যাপশনে মিমি বিয়ের খবরে সিলমোহর বসাতেই অঙ্কুশ রসিকতায় মজেছেন।
View this post on Instagram
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
জিমন্যাস্টিক্সে ফাইনালে প্রণতি নায়েক, অব্যবস্থার শিকার, একার লড়াইয়েও চমক বঙ্গকন্যার
-
সাংসদ যেন কৃষক! নিজের বাড়িতে করম পুজোয় মাতলেন জ্যোতির্ময় সিং মাহাতো
-
‘বন্ধুত্বে’র প্রতিদান! মুকুন্দপুরে মমতাপন্থীদের ‘আক্রান্ত’ হওয়ার প্রতিবাদ কংগ্রেসের, সুগম জোটের পথ?
-
চৈতন্য ও সুলক্ষণা, ২ হস্তিশাবকের নামকরণ করলেন মুখ্যমন্ত্রী, কেন এই নাম? জানালেন নিজেই
-
এবিভিপি-টিএমসিপি সংঘর্ষের জের! ১ মাস বন্ধ বারাসত বিশ্ববিদ্যালয়ের হস্টেল! বেরিয়ে গেলেন ছাত্ররা