সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হাসনাবাদের মেলায় গিয়ে যে এরকম একটা উপহার পাবেন, তা কল্পনাও করতে পারেননি উত্তরপাড়ার বিধায়ক কাঞ্চনমল্লিক। তবে উপহারের বাক্স খুলতেই কাঞ্চন মল্লিকের চক্ষু চড়ক গাছ। এত মাছ! হ্যাঁ, এমনটা কাণ্ড ঘটেছে কাঞ্চন মল্লিকের সঙ্গে। আর সেই ছবিই পোস্ট করেছেন অভিনেতা।
ইনস্টাগ্রামে ছবি পোস্ট করে কাঞ্চন লিখলেন, ”গতকাল বিধায়ক সপ্তর্ষি ব্যানার্জীর আমন্ত্রণে
বসিরহাট হাসনাবাদে (দক্ষিণ বারাসাত) – মেলায় গিয়েছিলাম । সেখানে মেমেন্টো হিসেব কি পেলাম ! শেয়ার করলাম আপনাদের সাথে ।”
[আরও পড়ুন: গালে গাল ঠেকিয়ে আবিরকে রং মাখালেন ঋতাভরী, ভালবাসায় রঙিন ‘ফাটাফাটি’র নয়া ভিডিও ]
View this post on InstagramAdvertisement
কাঞ্চন যে ছবি শেয়ার করেছেন তাতে দেখা গিয়েছে, সাদা রঙের একটি বড়মাপের বাক্স। যার মধ্যে রয়েছে তাজা ট্যাংরা মাছ, সারি সারি গলদা চিংড়ি। রয়েছে বড় মাপের ভেটকি মাছও। মাছ ভরা বাক্স উপহার পেয়ে কিন্তু আপ্লুত কাঞ্চন। আর সেই কারণেই অনুরাগীদের সঙ্গে সেই খুশি ভাগ করে নিলেন অভিনেতা-বিধায়ক।
[আরও পড়ুন: ‘সিটাডেল’-এর ট্রেলারে দুরন্ত অ্যাকশন প্রিয়াঙ্কার, বিপরীতে হলিউডের হার্টথ্রব রিচার্ড ম্যাডেন]
সর্বশেষ খবর
-
সামুরাই সূর্যাস্ত, শিষ্য জাপানকে হারিয়ে বিশ্বকাপের শেষ ষোলোয় গুরু ব্রাজিল
-
‘তৃণমূলের ঘুরে দাঁড়ানোর শক্তি নেই’, বঙ্গে বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের ডাক কংগ্রেস নেতা বেনুগোপালের
-
এবছরই দেশে ফেরার ঘোষণা হাসিনার, কী বলল ঢাকা?
-
‘বিয়ে করতে জেলে যাচ্ছি’, টোপর পরিয়ে ‘জামাই আদর’, তৃণমূল কাউন্সিলরকে ঘিরে জনরোষ!
-
বাড়বে স্ক্রিনের সংখ্যা! ভারতীয় সিনে ইন্ডাস্ট্রির উন্নতিতে একগুচ্ছ ঘোষণা কেন্দ্রের