সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কিছুদিন আগেই প্রকাশ্যে এসেছিল ‘সত্যান্বেষী ব্যোমকেশ’ ছবির পোস্টার। কিন্তু প্রথম পোস্টারেই ছিল ভুল। পোস্টারের উপরে ‘শ্যামসুন্দর দে নিবেদিত’-র জায়গায় লেখা ছিল ‘শ্যামসুন্দর দে নবেদিত’। ছোট্ট ভুল। শুধুমাত্র সংবাদ প্রতিদিন ডিজিটালে প্রকাশিত হয়েছিল সেই খবর। ভুল শুধরে ফের পোস্টার প্রকাশ করলেন ছবির নির্মাতা।
সোশ্যাল সাইটে যেদিন ‘সত্যান্বেষী ব্যোমকেশ’-এর পোস্টার প্রকাশ হয়, সেদিন চোখে পড়েছিল ভুলটা। কিন্তু সময় থাকতেই প্রযোজনা সংস্থা সেটি শুধরে নেয়। সোশ্যাল সাইটে ছড়িয়ে পড়ে নতুন পোস্টার। আর এই পোস্টারটি সম্পূর্ণ নিখুঁত। শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের ‘মগ্নমৈনাক’ গল্পটি নিয়ে তৈরি হচ্ছে ছবিটি। এখানে ব্যোমকেশের ভূমিকায় অভিনয় করেছেন পরমব্রত চট্টোপাধ্যায়। অজিতের ভূমিকায় রুদ্রনীল ঘোষ। অভিনেতাদের মতো পালটেছে ছবির পরিচালকও। অঞ্জন দত্ত বা অরিন্দম শীলের জায়গায় এসেছেন নতুন পরিচালক। সায়ন্তন ঘোষাল। অঞ্জন দত্ত থাকছেন চিত্রনাট্যকার ও প্রধান উপদেষ্টার ভূমিকায়। সংগীত পরিচালনার দায়িত্ব সামলেছেন নীল দত্ত।

[ আরও পড়ুন: হাতিয়ার উন্নয়ন, নুসরতকে ভোটদানের আরজি অভিনেতা সোহমের ]
‘মগ্নমৈনাক’-এর পটভূমিকা স্বাধীনতার ঠিক পরের। গল্পে মিশে রয়েছে দেশদ্রোহিতার গন্ধ। সন্তোষ সমাদ্দারের বাড়িতে থাকে হেনা। অথচ সে সন্তোষবাবুর কেউ হয় না। লতায়-পাতায় আত্মীয়ও নয়। কিন্তু বাড়ির লোক যা সুবিধা পায় না, সেই সুবিধা ভোগ করে হেনা। এই হেনা হঠাৎই একদিন ছাদ থেকে পড়ে মারা যায়। রহস্যোদঘাটনের কাজে নেমে পড়েন ব্যোমকেশ। সঙ্গে তাঁর চিরন্তন সঙ্গী অজিত। তদন্তে করতে গিয়ে জানা যায় বাড়ির দুই ছেলে যুগল আর উদয়ের নজর ছিল হেনার দিকে। সন্তোষবাবুর সেক্রেটারি রবি বর্মাও সন্দেহের বাইরে ছিল না। ক্রমে জানা যায় এক বাঁশিওয়ালার খবর। শহরের অন্য এক প্রান্তে খোঁজ মেলে একটি ঘরের। যার চাবি ছিল হেনার কাছে। কিন্তু ঘরের ব্যাপারে ঘুণাক্ষরেও জানত না কেউ। এই নিয়েই রহস্য ক্রমে জট বেঁধেছে ‘মগ্নমৈনাক’-এ।
[ আরও পড়ুন: ‘আগে জানলে প্রার্থী হতে দিতাম না’, পুত্র সানিকে নিয়ে উদ্বেগপ্রকাশ বাবার ]
সর্বশেষ খবর
-
পাঁশকুড়া ব্লাড ব্যাঙ্ক থেকে রক্ত পাচার! দুর্নীতিদমন শাখার হাতে গ্রেপ্তার দালাল, কতদূর ছড়িয়ে জাল?
-
জেরায় একাধিক অসঙ্গতি, তারাপীঠ অগ্নিকাণ্ডে গ্রেপ্তার হোটেল মালিকের ছেলে
-
মুসলিমদের জন্য কেন আলাদা বেসিন! মার্কিন বিমানবন্দরের প্রস্তাব পত্রপাঠ খারিজ টেক্সসের গভর্নরের
-
আশিসের মৃত্যুর তদন্তে ফরেনসিক টিম-তৎপর সিআইডি, নজরে টিআরডিএ-র পুরনো দুর্নীতির অভিযোগও
-
‘হাম দো হামারে দো’, এবার দু’য়ের বেশি সন্তান ঠেকাতে আইন আনছে স্বাস্থ্যদপ্তর!