১৯৮৬, আটের দশকে রীনা দত্তের সঙ্গে প্রথমবার বৈবাহিকবন্ধনে অবদ্ধ হয়েছিলেন আমির খান। বিচ্ছেদের পর কিরণ রাওয়ের সঙ্গে আমিরের দ্বিতীয় দাম্পত্য। এরপর ষাটোর্ধ্ব আমির গৌরী স্প্র্যাটের মধ্যেই শান্তি খুঁজে পেয়েছেন। গত ৫ জুলাই ঘরোয়া পরিসরে ‘স্পেশাল ম্যারেজ অ্যাক্ট’-এ ভালোবাসার বন্ধনে বাঁধা পড়ে দু’টি মন। একের পর এক হিন্দু নারীর সঙ্গে সংসার, আমির খানের বিরুদ্ধে প্রকট হচ্ছে ‘লাভ জেহাদ’-এর অভিযোগ।
আরও পড়ুন:
সম্প্রতি বিহারের ফোরবেসগঞ্জ এলাকায় এক বিক্ষোভ প্রদর্শন করে বজরং দল। পোড়ানো হয় আমিরের কুশপুতুলও। ধাক্কা দিয়ে দেশ থেকে বিতাড়িত করার হুমকিও দিয়েছে সংশ্লিষ্ট হিন্দু সংগঠন। এবার আমিরের (Aamir Khan) তৃতীয় বিয়ে নিয়ে প্রশ্ন তুললেন মহারাষ্ট্রের মন্ত্রী নীতেশ রানে (Nitesh Rane)। তিনিও আমিরের বিরুদ্ধে ‘লাভ জেহাদে’র গুরুতর অভিযোগ এনেছেন। গৌরীর সঙ্গে বিয়ের প্রসঙ্গ তুলে নীতেশ আরও একবার বিতর্কে ঘৃতাহুতি করলেন, তা বললে অত্যুক্তি হবে না।

এধরনের সেলিব্রিটিদের সমর্থন করা বা উচ্ছ্বসিত হওয়ার আগে বিষয়টি নিয়ে গভীরভাবে ভাবার আহ্বান জানিয়েছেন। বিজেপি বিধায়ক হিন্দু সমাজের উদ্দেশে প্রশ্ন তুলে জানতে চেয়েছেন, বারংবার হিন্দু নারীর সঙ্গে সম্পর্কে জড়ানো লাভ জেহাদের উদাহরণ হিসেবে দেখা উচিত নয়? শিরডিতে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে এভাবেই ক্ষোভ উগরে দিয়েছেন নীতেশ রানে।

আমিরের কীর্তিকে ধিক্কার জানিয়ে কড়া সুরে বলেন, “যখন সেলিব্রিটিরা তাঁদের ব্যক্তিগত জীবনে এ ধরনের সিদ্ধান্ত নেন, তখন হিন্দু সমাজের এবিষয়ে চিন্তা করা উচিত। এটি আমার ব্যক্তিগত মতামত। লাভ জেহাদের ব্র্যান্ড অ্যাম্বাসাডর কে? আমির খান সেই ভূমিকায় চলে যাচ্ছেন না তো? যে সকল হিন্দু যুবক তাঁর সিনেমা দেখেন তাঁদেরও এমন অভিনেতাদের তোল্লাই দেওয়ার আগে একটু ভেবে দেখা উচিত।”

আরও একধাপ এগিয়ে নীতেশের দাবি, “আমির খানের তৃতীয় বিয়েকে লাভ জেহাদের দৃষ্টিকোণ থেকে দেখা উচিত কি না তা নিয়ে আলোচনা শুরু হয়েছে। হিন্দু সমাজের ভাবা উচিত এমন এক অভিনেতার সিনেমা দেখা উচিত কিনা। যাঁরা তাঁদের সেলিব্রিটি হিসেবে মান্যতা দেন তাঁদেরও নিজেদের দৃষ্টিভঙ্গি নতুন করে মূল্যায়ন করা উচিত।”
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
বিপজ্জনক গতিতে ছুটে এল উপমুখ্যমন্ত্রীর কনভয়, গাড়ি চাপা পড়ে মৃত্যু প্রৌঢ়র
-
পণের দাবিতে খুনে স্বামীকে শাস্তি দিতে প্রমাণের প্রয়োজন নেই! চাঞ্চল্যকর রায় এলাহাবাদ হাই কোর্টের
-
কংগ্রেসে ফিরছেন অমরিন্দর? রাহুলের প্রশংসার পর মুখ খুললেন ‘ক্যাপ্টেন’ নিজেই
-
‘এবার শান্তি পেয়েছেন তো?’ সনৎ দে-র গ্রেপ্তারিতে ‘পার্থ জ্যেঠু’র বিরুদ্ধে বিষোদগার মেয়ের
-
সন্ত্রাসের আঁতুড়ঘর পিলখানা! জঙ্গি হামিমের পর গ্রেপ্তার আরও এক যুবক, উদ্ধার আগ্নেয়াস্ত্র