সংখ্যালঘু অধ্যুষিত রেজিনগরে এ বার কুন্দরকির ছক! উত্তরপ্রদেশের মুসলিম-প্রধান কুন্দরকি আসনে ২০২৪-এর উপনির্বাচনে যে ভাবে জনবিন্যাসের প্রচলিত অঙ্ক উলটে দিয়ে জিতেছিল, রেজিনগরেও তেমনই ফল হতে পারে বলে মনে করছে বিজেপি।
দলের এক কেন্দ্রীয় নেতার কথায়, মেরুকরণের অঙ্কেই রেজিনগর বিজেপির ঝুলিতে আসতে চলেছে। ফলে নন্দীগ্রামের পাশাপাশি উপনির্বাচনে রেজিনগরকেও বিশেষ গুরুত্ব দিচ্ছে কেন্দ্রীয় বিজেপি। অন্যদিকে, নন্দীগ্রাম নিয়ে আত্মবিশ্বাসী বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত ক্যারিশমার জোরেই উপনির্বাচনে ফের নন্দীগ্রাম বিজেপির দখলে আসবে- এমনটাই দাবি দলের কেন্দ্রীয় নেতৃত্বের একাংশের।
আরও পড়ুন:
বাংলার দায়িত্বপ্রাপ্ত এক কেন্দ্রীয় নেতার দাবি, কমপক্ষে ৫০ হাজার ভোটের ব্যবধানে সেখানে বিজেপি প্রার্থী জিততে চলেছেন। তবে বিজেপির মূল নজর এখন রেজিনগরেই। সংখ্যালঘু অধ্যুষিত এই আসনে ‘মেরুকরণের অঙ্কে’ বিজেপি বাজিমাত করতে পারে বলে দলের অন্দরের হিসাব। এই দাবির ব্যাখ্যা দিতে গিয়ে ওই কেন্দ্রীয় নেতা টেনে এনেছেন উত্তরপ্রদেশের কুন্দরকি উপনির্বাচনের প্রসঙ্গ। ২০২৪-এর নভেম্বরে কুন্দরকি বিধানসভা উপনির্বাচনে বিজেপির প্রার্থী যেভাবে সমাজবাদী পার্টির প্রার্থীকে লক্ষাধিক ভোটে পরাস্ত করেছিলেন, সেই একই অঙ্কে রেজিনগরেও বিজেপি বাজিমাত করবে বলেই দাবি করেছেন পশ্চিমবঙ্গের দায়িত্বপ্রাপ্ত ওই কেন্দ্রীয় নেতা।
এ প্রসঙ্গে তাঁর যুক্তি, ওই আসনটির প্রায় ৬০-৬৫ শতাংশ ভোটার মুসলিম। এত বেশি মুসলিম ভোটার থাকা সত্ত্বেও কুন্দরকিতে বিজেপির বিপুল জয় দেখিয়েছে, জনবিন্যাসই শেষ কথা নয়। ভোটের মেরুকরণ হলে প্রচলিত সমীকরণ বদলে যেতে পারে। ওই নেতার আরও দাবি, হিন্দু ভোটের বড় অংশ বিজেপির দিকে একজোট হলে এবং সংখ্যালঘু ভোট ভাগ হলে রেজিনগরের ফলও চমকে দিতে পারে। অর্থাৎ, রেজিনগরে জনবিন্যাসকে বাধা হিসেবে না ধরে বরং মেরুকরণকেই জয়ের হাতিয়ার করতে চাইছে বিজেপি, এমনই ইঙ্গিত দলের অন্দরে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
এক ভাইপোকে সরিয়ে আরেক ভাইপোকে গুরুদায়িত্ব, মায়াবতী বলছেন, ‘এটা তো পরিবারতন্ত্র নয়’
-
টেস্টকে বাড়তি গুরুত্ব, বিশ্বকাপের আগে ‘অর্ধেক ফিট’ ক্রিকেটার চান না গম্ভীর
-
ঐতিহ্য ও আধুনিকতার মেলবন্ধন! ৯ ক্যারেটের ‘রিফ্লেকশনস’ কালেকশন নিয়ে হাজির শ্যামসুন্দর জুয়েলার্স
-
‘মফঃস্বলের ছেলের দেশ জয়’, লালবাগচার পায়ে জাতীয় পুরস্কার ঠেকিয়ে আশীর্বাদধন্য কার্তিক আরিয়ান
-
নেই স্মার্টফোন, তবু প্রতি মাসে বইতে হচ্ছে ইন্টারনেটের খরচ! এয়ারটেল-ভিকে কড়া নির্দেশ কেন্দ্রের