Nusrat Jahan

উন্মুক্ত বক্ষ বিভাজিকা! ভোটের মরশুমে নেটদুনিয়ায় উষ্ণতা ছড়ালেন নুসরত

অফশোল্ডার গাউনে ক্যামেরার সামনে ধরা দিয়েছেন অভিনেত্রী-সাংসদ, দেখুন ছবি।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ৮, ২০২১, ১৫:০৬

options
link
উন্মুক্ত বক্ষ বিভাজিকা! ভোটের মরশুমে নেটদুনিয়ায় উষ্ণতা ছড়ালেন নুসরত

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সবে তিন দফা নির্বাচন (West Bengal Election) হয়েছে। ১০ এপ্রিল চতুর্থ দফার ভোটগ্রহণ। সময়ের সঙ্গে সঙ্গে ভোটের উত্তাপ বেড়ে চলেছে। সেই উত্তাপ ইনস্টাগ্রাম প্রোফাইলে আরও বাড়িয়ে দিলেন অভিনেত্রী-সাংসদ নুসরত জাহান (Nusrat Jahan)। স্লিভলেস গাউনে স্টিল ক্যামেরার সামনে পোজ দিয়েছিলেন টলিপাড়ার নায়িকা। সেই ছবি ইনস্টাগ্রামে শেয়ার করে উষ্ণতা বাড়িয়েছেন অভিনেত্রী।

Advertisement
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Nusrat (@nusratchirps)

Advertisement

Advertisement

অফ শোল্ডার গাউনটিতে রয়েছে গোলাপি রঙের ছোঁয়া। উন্মুক্ত বক্ষ বিভাজিকায় যেন গা এলিয়েছে এলোমেলো চুল। রূপের এই আগুনেই নেটদুনিয়া মাতিয়েছেন নুসরত। ছবিটি তুলেছেন ফটোগ্রাফার সুমন নন্দী। স্টাইলিস্ট রুদ্র সাহা। তিনটি ছবির ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, “প্রত্যেক হৃদয়ের মধ্যেই একটি স্বপ্ন লুকিয়ে থাকে, স্বপ্নের কারিগররা তা জানেন। সব মেয়েই রাজকুমারী।”

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Nusrat (@nusratchirps)

[আরও পড়ুন: ‘সাম্প্রদায়িক উসকানির চেষ্টা করছে বিজেপি’, বাবুল-রুদ্রনীলদের গানে আপত্তি তৃণমূলের]

ভোটের মরশুমে গোটা বাংলায় ঘুরে বেড়াচ্ছেন নুসরত। বসিরহাটের সাংসদ (TMC MP) তিনি। সেই দায়িত্ব পালন করে চলেছেন জেলায় জেলায়। তৃণমূলের পার্থীদের হয়ে প্রচার চালিয়ে যাচ্ছেন। এর পাশাপাশি আবার ঘরের দায়িত্বও পালন করছেন। কিছুদিন আগেই বেহালা পূর্বের (Behala Purba) তৃণমূল প্রার্থী রত্না চট্টোপাধ্যায়ের হয়ে প্রচার করতে গিয়েছিলেন তারকা সাংসদ। বাড়ি ফেরার পথে আবার রাস্তায় নেমে রান্নার জন্য সবজিও কেনেন। এদিকে আবার কিছুদিন আগেই কাছের বন্ধু তথা বিজেপি প্রার্থী যশ সেনগুপ্তকে (Yash Sengupta) ট্যাগ করে ডেজার্টের ছবি ইনস্টাগ্রাম স্টোরিতে। শেয়ার করেছিলেন। সেই একই ছবি আবার যশও শেয়ার করেছিলেন। তা দেখে অনেকেই প্রশ্ন তোলেন, দুই তারকা কী একসঙ্গে ডিনার ডেটে ডেজার্ট উপভোগ করছিলেন? সে প্রশ্নের উত্তর অবশ্য মেলেনি। তবে ক্যামেরার সামনে মোহময়ী হয়েই ধরা দিয়েছেন নুসরত।

[আরও পড়ুন: ‘ওঁর মতো নেতা সবদলেই প্রয়োজন’, বুদ্ধদেব ভট্টাচার্যর প্রশংসা বিজেপির রূপাঞ্জনা মিত্রর]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.