Nusrat Jahan's Baby bump

শ্রাবন্তী-তনুশ্রীর সঙ্গে খোশমেজাজে অন্তঃসত্ত্বা নুসরত, দেখেছেন অভিনেত্রীর বেবি বাম্পের ছবি?

একসঙ্গে ক্যামেরার সামনে হাসিমুখেই পোজ দিয়েছেন তিন নায়িকা।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ১১, ২০২১, ১৯:৪৯

options
link
শ্রাবন্তী-তনুশ্রীর সঙ্গে খোশমেজাজে অন্তঃসত্ত্বা নুসরত, দেখেছেন অভিনেত্রীর বেবি বাম্পের ছবি?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মা হওয়ার জল্পনার মাঝেই নুসরত জাহানের (Nusrat Jahan) বেবি বাম্পের ছবি এল প্রকাশ্যে। ছবিতে টলিপাড়ার আরও দুই অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় (Srabanti Chatterjee) এবং তনুশ্রী চক্রবর্তী (Tanusree Chakraborty) রয়েছেন। একসঙ্গে ক্যামেরার সামনে হাসিমুখেই পোজ দিয়েছেন তিন নায়িকা।

Advertisement

Nusrat Jahan's Baby bump

Advertisement

কিছুদিন আগেই নুসরত জাহানের মা হওয়ার খবর প্রকাশ্যে এসেছিল। শোনা গিয়েছিল, সেপ্টেম্বর মাসেই সন্তানের জন্ম দিতে চলেছেন অভিনেত্রী। সম্ভাব্য তারিখ ১০ সেপ্টেম্বর। কলকাতার এক বেসরকারি হাসপাতালেই নাকি সন্তানের জন্ম দেবেন নুসরত। এই জল্পনার প্রতিক্রিয়া দিতে গিয়েই আবার নিখিল জৈন (Nikhil Jain) জানিয়েছিলেন, বহুদিন ধরেই নুসরতের সঙ্গে তিনি থাকেন না। তাই নুসরতের সন্তানের বাবা তিনি নন। অভিনেত্রীর থেকে আলাদা হতে চেয়ে দেওয়ানি আদালতে মামলা করেছেন বলেও জানান নিখিল। নিখিলের এই প্রতিক্রিয়ার পরই প্রশ্ন উঠছিল নুসরত যদি সত্যিই অন্তঃসত্ত্বা হয়ে থাকেন তাহলে তাঁর সন্তানের বাবা কে? এই প্রশ্নের উত্তরে অনেকেই অভিনেতা যশ দাশগুপ্তর(Yash Dasgupta) নাম নিয়েছিলেন।

Advertisement

[আরও পড়ুন: ভালবাসার রক্তাক্ত কাহিনি নিয়ে প্রকাশ্যে তাপসী পান্নু ও বিক্রান্ত মেসির ‘হাসিন দিলরুবা’র ট্রেলার]

এর মধ্যেই আবার বিবৃতি জারি করে নুসরত জানিয়েছেন, তুরস্কের বোদরুমে নিখিলের সঙ্গে যে ‘ডেস্টিনেশন ওয়েডিং’ তিনি করেছিলেন, তা ভারতে বৈধ নয়। নিখিলের সঙ্গে তাঁর ম্যারেজ রেজিস্ট্রেশন হয়নি। তাই তিনি ও নিখিল লিভ-ইন সম্পর্কে ছিলেন। সুতরাং বিবাহ বিচ্ছেদের কোনও প্রয়োজন নেই বলেই জানিয়েছিলেন নুসরত। নিখিল না জানিয়ে তাঁর ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা তুলেছেন বলেও বিবৃতিতে অভিযোগ করেছিলেন নুসরত।

বৃহস্পতিবার নুসরতের বিবৃতির জবাব দিয়ে পালটা বিবৃতি প্রকাশ করেন নিখিল। সেখানে তিনি আবার অভিযোগ করেন, বারবার বলা সত্ত্বেও নুসরত বিয়ের রেজিস্ট্রেশন করতে চাননি। ২০২০ সালে একটি সিনেমার শুটিং চলাকালীনও নুসরতের ব্যবহার পালটে যায় বলে অভিযোগ নিখিলের। তাঁর দাবি, তিনি নুসরতের বাড়ির ঋণ শোধ করার জন্য টাকা দিয়েছিলেন যা অভিনেত্রী এখনও ফেরত দেননি। নিজেকে প্রতারিত মনে করছেন বলেই জানিয়েছেন নিখিল। এমন পরিস্থিতিতেই নুসরতের বেবি বাম্পের ছবি প্রকাশ্যে এল। ছবি দেখে যা মনে হচ্ছে তাতে বিতর্ক থেকে শতযোজন দূরে তিনি। খোশমেজাজে দুই বন্ধু শ্রাবন্তী ও তনুশ্রীর সঙ্গে সময় কাটাচ্ছেন নুসরত।

[আরও পড়ুন: ‘যোগদান করিনি, BJP-র সাথে লিভ-ইনে ছিলাম’, নুসরত প্রসঙ্গ টেনে মুকুলদের বিদ্রুপ শ্রীলেখার]

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.