PM Modi Birthday

‘সবার ভিড়ে যেন হারিয়ে না যাই’, মোদির জন্মদিনে অভিনব শুভেচ্ছা তৃণমূল সাংসদের! সুস্বাস্থ্য কামনায় সেলেবরাও

অক্ষয় কুমার, কঙ্গনা রানাউতদের পাশাপাশি প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু কামনা করেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ও।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৭, ২০২৬, ১৭:১৩

options
link
‘সবার ভিড়ে যেন হারিয়ে না যাই’, মোদির জন্মদিনে অভিনব শুভেচ্ছা তৃণমূল সাংসদের! সুস্বাস্থ্য কামনায় সেলেবরাও
মোদির জন্মদিনে কঙ্গনা, অক্ষয়, প্রসেনজিৎদের শুভেচ্ছাবার্তা

১৭ সেপ্টেম্বর, বৃহস্পতিবার ৭৬-এ পা রাখলেন নরেন্দ্র মোদি (PM Modi Birthday)। দেশের প্রধানমন্ত্রীর জন্মদিনে আসমুদ্রহিমাচলের তরফে শুভেচ্ছাবার্তার বন্যা বয়ে গিয়েছে। গোটা দেশে কোথাও সরকারিভাবে, কোথাও দলীয় স্তরে তাঁর জন্মদিন পালন হচ্ছে। বিজেপির নেতাকর্মীরা প্রবল উৎসাহে সেবা সংকল্প অভিযান হচ্ছে। পিছিয়ে নেই বলিউড, টলিউডের তারকারাও। অক্ষয় কুমার, কঙ্গনা রানাউত থেকে কাজল, সঞ্জয় দত্ত, থলপতি বিজয়-সহ অনেকেই শুভেচ্ছাবার্তা পাঠিয়েছেন। তবে সমুদ্রপ্রমাণ শুভেচ্ছাবার্তার ভিড়ে লাইমলাইট কেড়ে নিয়েছে তৃণমূলের তারকা সাংসদের পোস্ট। তাঁর আশঙ্কা, এত মেসেজের ভিড়ে যেন আমার বার্তা যেন হারিয়ে না যায়! সেকারণেই মাঝরাতে এক অভিনব পোস্ট করে ফেলেছেন তিনি।

Advertisement

কে সেই তৃণমূলের তারকা সাংসদ? কৌতুহল অমূলক নয়। কারণ বাংলার রাজ্য-রাজনীতিতে পালাবদলের পর অনেকেই রাজনৈতিক রং-সমীকরণের বদলে ফেলেছেন। নরেন্দ্র মোদিকে এহেন অভিনব শুভেচ্ছাবার্তা পাঠিয়েছেন শত্রুঘ্ন সিনহা। চব্বিশের লোকসভা ভোটে তৃণমূলের টিকিটে জিতে আসানসোলের সাংসদ হয়েছেন ‘বিহারীবাবু’। এবার মোদির জন্মদিনে তাঁর পোস্টই রাজনৈতিকমহলের আতশকাচে। শত্রুঘ্ন লিখেছেন, “আগামিকাল শুভেচ্ছার বন্যায় হারিয়ে যাওয়ার আগেই আপনাকে আগাম শুভেচ্ছা জানাচ্ছি। আইডিয়াটা কেমন লাগল স্যরজি? আমাদের বন্ধু, সমাজের বন্ধু, সম্মানীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জন্মদিনের অনেক শুভেচ্ছা। আপনার সুস্বাস্থ্য, ভালোবাসা, শান্তি এবং একটি দীর্ঘায়ু কামনা করছি।” তৃণমূলের তারকা সাংসদের এহেন পোস্টে একাংশ রাজনৈতিক অভিসন্ধি খুঁজে পেলেও একাংশ আবার হেসে গড়িয়েছেন। নিন্দুকদের যদিও ‘খামোশ’ করেননি এখনও শত্রুঘ্ন।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

অন্যদিকে অক্ষয় কুমার শুভেচ্ছাবার্তায় লিখেছেন, ‘জনসেবার সংকল্প নিয়ে প্রধানমন্ত্রীজির জন্মদিন পালন করা হচ্ছে। আমার মনে হয়, জন্মদিন উদযাপনের জন্য এর থেকে সুন্দর উপায় হতে পারে না। কারও উপকারে আসা, কোনও অভাবী মানুষকে সাহায্য করা কিংবা কারও মুখে হাসি ফোটানো— এমনই এক সাধারণ সংকল্প। শুভ জন্মদিন মোদিজি। আমাদের দেশ-দশকে এভাবেই অনুপ্রাণিত করে যান। জয় ভারত। জয় মহাকাল।’

মোদির জন্মদিনে ‘আশীর্বাদী প্রদীপ’ প্রজ্জ্বলন করার ডাক দিয়ে কঙ্গনা রানাউত লিখেছেন, ‘ঈশ্বর ওঁকে দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য দিন এবং দেশের সেবায় অবিরাম কাজ করে যাওয়ার অটল শক্তি প্রদান করুন। মোদিজির নেতৃত্বে উন্নত ও স্বনির্ভর ভারত গড়ে তোলার সংকল্প সর্বদা বলীয়ান থাকুক।’ টলিউড মেগাস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায় লিখেছেন,  ‘প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজিকে জন্মদিনের অনেক শুভেচ্ছা। দেশ সেবায় আপনার সুস্বাস্থ্য, আনন্দ ও অফুরন্ত শক্তির প্রার্থনা করি। জীবনে সবসময় সাফল্য আসুক এই কামনাই করি।’

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.