সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্তন নিয়ে বদ্ধ ধারণা ভাঙতে বিতর্কিত পোস্ট করে প্রতিবাদ জানালেন অভিনেত্রী ব়াচেল ম্যাকডামস৷ প্রায় উন্মুক্ত স্তনের ছবি পোস্ট করেছেন তিনি৷ এই ছবি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল৷ কিন্তু কেন এমন কাজ করলেন অভিনেত্রী, তা নিয়েই চলছে চর্চা৷
ছবিতে দেখা গিয়েছে, একটি কালো পোশাক পরে বসে আছেন অভিনেত্রী৷ সারা শরীর ঢাকা রয়েছে ঠিকই৷ তবে তাঁর স্তন দুটি প্রায় উন্মক্ত৷ খোলা বুকে দুটি ‘ব্রেস্ট পাম্প’৷ পাম্পগুলিতে বেশ খানিকটা দুধও আছে৷ হলিউড অভিনেত্রীর এই ছবি ভাইরাল হতে বেশি সময় লাগেনি৷ ভাইরাল ছবিটি নেটিজেনদের নজর এড়িয়ে যাবে, তা তো হতে পারে না৷ উন্মুক্ত বক্ষের ছবি দেখে যদিও মিশ্র প্রতিক্রিয়া শুরু হয়৷ অনেকেই বলছেন, এই ছবির মাধ্যমে নাকি অভিনেত্রী দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছেন৷ কারও কারও মতে, এ আর আশ্চর্যের কি? স্তন, মাতৃদুগ্ধ এ তো খুবই সাধারণ বিষয়৷ নেটিজেনরা যখন রাচেলের ছবিতে নিজেদের মতো করে মতামত দিতে ব্যস্ত, তখন মুখ খুললেন চিত্রগ্রাহক৷
[#Metoo অভিযোগের পালটা, গায়িকা সোনা মহাপাত্রকে তোপ সোনু নিগমের]
তিনি জানান, ছবিটি তোলার ঠিক মাসছয়েক আগে এক পুত্রসন্তানের জন্ম দিয়েছিলেন অভিনেত্রী৷ একটি ম্যাগাজিনের কভার ফটো হিসাবে এই ছবিটি তোলা হয়েছিল৷ ফোটোগ্রাফারের মতে, শিশুকে মাতৃদুগ্ধ খাওয়ানো যে একেবারেই স্বাভাবিক একটি বিষয়, সেই বার্তা দিতে চেয়েছিলেন অভিনেত্রী৷ তাই এ ছবি তাঁর অনুমতিতে ইনস্টাগ্রামে শেয়ার করেন তিনি, সেকথাও জানান চিত্রগ্রাহক৷ চিত্রগ্রাহকের কথা শোনার পর যদিও নেটিজেনরা বুঝতে পেরেছেন, যে এই ছবি পোস্টের মাধ্যমে দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেননি অভিনেত্রী৷ বরং তাঁর প্রয়াস যথেষ্ট প্রশংসনীয়৷ স্তন্যপান নিয়ে সাধারণ মানুষের ভুল ধারণা ভাঙতেই তাঁর এই উদ্যোগ৷
[‘ভয় নয়, রাগ হয়’, বুলন্দশহরের ঘটনায় উদ্বিগ্ন নাসিরউদ্দিন শাহ]
সর্বশেষ খবর
-
‘ওরা শরণার্থী’, ইংল্যান্ডে বিক্ষোভের মুখে পাক ক্রিকেট দল, বন্দি থাকতে হল হোটেলে
-
আত্মনির্ভর ভারত! জলে ভাসল গার্ডেনরিচের ‘সাগর মন্থন’, দেবে সুনামির আগাম সতর্কতা
-
‘টক্সিক’-এ যশের শয্যাসঙ্গিনী হয়ে বিতর্কে! পাপারাজ্জিরা ছেঁকে ধরতেই ক্যামেরায় ধাক্কা তারা সুতারিয়ার
-
নন্দীগ্রামে প্রার্থী হবেন মমতা? খোঁচা দিয়ে দিলীপ বললেন, ‘আর কোথায় কোথায় হারতে চান…’
-
মোদিকে টক্কর দেওয়া অজয় রাই নন, উত্তরপ্রদেশে যোগীর বিরুদ্ধে মুসলিম মুখের ভাবনা কংগ্রেসের