Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৩ ভাদ্র ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
Sagar Manthan

আত্মনির্ভর ভারত! জলে ভাসল গার্ডেনরিচের ‘সাগর মন্থন’, দেবে সুনামির আগাম সতর্কতা

এদিন এই জাহাজের উদ্বোধনী অনুষ্ঠানে বার্তা দেন কেন্দ্রীয় ভূবিজ্ঞান মন্ত্রকের মন্ত্রী ড. জিতেন্দ্র সিং। অনুষ্ঠানে উপস্থিত থেকে ভূবিজ্ঞান মন্ত্রকের সচিব ড. শ্রীনিবাসকুমার তুম্মালা জানান, অত্যন্ত আধুনিক প্রযুক্তিতে তৈরি এই জলযান বা ওআরভি উপকূলবর্তী অঞ্চল ও গভীর সমুদ্রে কোনও ভূমিকম্প ও তার থেকে সুনামির সম্ভাবনা রয়েছে কি না, তা নিয়ে পরীক্ষা চালাবে।

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শেষ আপডেট: সেপ্টেম্বর ১০, ২০২৬, ১১:৪৪

link
স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শেষ আপডেট: সেপ্টেম্বর ১০, ২০২৬, ১১:৪৪

options
link
আত্মনির্ভর ভারত! জলে ভাসল গার্ডেনরিচের ‘সাগর মন্থন’, দেবে সুনামির আগাম সতর্কতা zoom
সমুদ্রপৃষ্ঠ থেকে ৬ কিলোমিটার গভীর পর্যন্ত গবেষণা চালাতে সক্ষম 'সাগর মন্থন'। ছবি: সংগৃহীত।
Advertisement

সুনামির আগাম সতর্কবার্তা দেবে ‘সাগর মন্থন’। এতে রক্ষা পাবে বহু প্রাণ ও সম্পত্তি। বুধবার জলে নামল কলকাতার যুদ্ধজাহাজ কারখানা গার্ডেনরিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্সে তৈরি এই সমুদ্র গবেষণা জলযান বা ওসেন রিসার্চ ভেসেল (ওআরভি)। জিআরএসই-র ঋষি বঙ্কিম শিপইয়ার্ডে গত পাঁচ মাস ধরে তৈরি হয়েছে এই গবেষণামূলক জাহাজটি। ৮৪০ কোটি টাকা মূল্যের এই জাহাজটি এদিন জল স্পর্শ করলেও গবেষণার যন্ত্রপাতি বসিয়ে তা সম্পূর্ণ করতে লাগবে আরও বছর দু’য়েক।

এদিন এই জাহাজের উদ্বোধনী অনুষ্ঠানে বার্তা দেন কেন্দ্রীয় ভূবিজ্ঞান মন্ত্রকের মন্ত্রী ড. জিতেন্দ্র সিং। অনুষ্ঠানে উপস্থিত থেকে ভূবিজ্ঞান মন্ত্রকের সচিব ড. শ্রীনিবাসকুমার তুম্মালা জানান, অত্যন্ত আধুনিক প্রযুক্তিতে তৈরি এই জলযান বা ওআরভি উপকূলবর্তী অঞ্চল ও গভীর সমুদ্রে কোনও ভূমিকম্প ও তার থেকে সুনামির সম্ভাবনা রয়েছে কি না, তা নিয়ে পরীক্ষা চালাবে। সমুদ্রপৃষ্ঠ থেকে ৬ কিলোমিটার গভীরে পর্যন্ত গবেষণা চালাতে সক্ষম ‘সাগর মন্থন’। যদি সুনামির সম্ভাবনা চিহ্নিত হয়, সঙ্গে সঙ্গে উপকূলকে সতর্ক করবে এই ভাসমান গবেষণা কেন্দ্র। ৮৯.৫ মিটার লম্বা ও ১৮.৮ মিটার চওড়া এই জাহাজটি ৫ হাজার ৯০০ টন সামগ্রী বহন করবে। কেন্দ্রীয় ভূবিজ্ঞান মন্ত্রকের মন্ত্রী ড. জিতেন্দ্র সিং বার্তা দিয়ে জানান, এই জাহাজটি জিআরএসই, কেন্দ্রীয় ভূবিজ্ঞান মন্ত্রক ও ন্যাশনাল সেন্টার ফর পোলার অ্যান্ড ওসেন রিসার্চ বা এনসিপিওআর-এর সহযোগিতায় তৈরি হচ্ছে। গত পাঁচ বছর ধরে কেন্দ্রীয় সরকার চালু করেছে ‘গভীর সমুদ্র মিশন’। এর আওতায় রয়েছে গভীর সমুদ্র প্রযুক্তি, ভারতের নিজস্ব মানবব্বাহী সাবমার্সিবল, সমুদ্র ও জলবায়ু পরিষেবা, গভীর সমুদ্রের জীববৈচিত্র, গভীর সমুদ্র অনুসন্ধান, সমুদ্র থেকে শক্তি ও মিষ্টি জল আহরণ এবং উন্নত সামুদ্রিক জীববিজ্ঞান গবেষণা।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

এই গবেষণা জাহাজটি দেশের নিজস্ব জাহাজ নির্মাণ, ইঞ্জিনিয়ারিং এবং বৈজ্ঞানিক সক্ষমতার ক্রমবর্ধমান শক্তির প্রতীক। জাহাজটিতে সমুদ্রতলের মানচিত্র তৈরি, সমুদ্রতলের পলি এবং খনিজ সম্পদের অনুসন্ধানের জন্য অত্যাধুনিক গবেষণা ব্যবস্থা থাকবে। এই জাহাজ থেকে দূরনিয়ন্ত্রিত যান ও জলের তলায় স্বয়ংক্রিয় চলাচলকারী যান নামানো ও ফিরিয়ে আনার জন্য অত্যাধুনিক পরিকাঠামো থাকবে। এই জাহাজের সাফল্য নির্ধারিত হবে তার মাধ্যমে নতুন আবিষ্কার, নতুন প্রযুক্তির উন্নতি, তরুণ গবেষকদের অনুপ্রেরণা ও বিভিন্ন অভিযানের মাধ্যমে সমাজের কীভাবে উপকার হল, তার ভিত্তিতে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.