Prabhas

রোমিওর মতো প্রাণ দিতে পারবেন না, ‘রাধে শ্যাম’ টিজারেই জানিয়ে দিলেন প্রভাস

প্রভাস-পূজার রসায়নে মুগ্ধ দর্শক।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ১৪, ২০২১, ১৮:৩৮

options
link
রোমিওর মতো প্রাণ দিতে পারবেন না, ‘রাধে শ্যাম’ টিজারেই জানিয়ে দিলেন প্রভাস

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কথা দিয়ে কথা রেখেছেন অভিনেতা প্রভাস (Prabhas)। ভালবাসার দিনেই সামনে এনেছেন বহু প্রতীক্ষিত ‘রাধে শ্যাম’ (Radhe Shyam) ছবির টিজার। প্রভাসের বিপরীতে রয়েছেন পূজা হেগড়ে (Pooja Hegde)। পরিচালনায় রাধে কৃষ্ণ কুমার (Radha Krishna Kumar)। প্রি-টিজারের পর নয়া টিজার ইতিমধ্যেই ঝড় তুলেছে সিনে দুনিয়ায়। কয়েক ঘণ্টায় ভিউয়ার সংখ্যা ছাড়িয়ে গিয়েছে দুই মিলিয়নেরও বেশি।
দেখুন টিজার:

Advertisement

Advertisement

[আরও পড়ুন: আসছে ‘ধুম ৪’, কোন চরিত্রে দীপিকা পাডুকোন? জেনে নিন]

ছবির টিজারে এক অন্য রূপকথার জগত তৈরি করেছেন পরিচালক রাধে কৃষ্ণ। সেখানে প্রভাস ও পূজার প্রেমের দৃশ্য তুলে ধরেছেন তিনি। খুব বেশি সংলাপ টিজারে না থাকলেও পূজাকে দেখা গিয়েছে প্রভাসকে ‘রোমিও’ বলে সম্বোধন করতে। তার উত্তরে প্রভাস বলেছেন, রোমিও ভালবাসায় নিজের জীবন দিয়েছিলেন, তিনি দেবেন না। প্রেমের দিনে প্রভাসের নয়া অবতার মন ভাল করে দিয়েছে দর্শকদের। চারটি ভাষায় মুক্তি পাবে রাধে শ্যাম (Radhe Shyam)। হিন্দির জন্য সংগীত পরিচালনা করেছেন মিথুন ও মানান ভরদ্বাজ। ৩০ জুলাই মুক্তি পাবে এই ছবি।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

প্রসঙ্গত, ‘রাধে শ্যাম’ ছাড়াও প্রভাসের ঝুলিতে রয়েছে প্রশান্ত নীল পরিচালিত ‘সালার’, রামায়ণ থেকে অনুপ্রাণিত ওম রাউত পরিচালক ‘আদিপুরুষ’। এছাড়াও নাগ অশ্বিন পরিচালিত এবং দীপিকা পাডুকোন-অমিতাভ বচ্চন অভিনীত ছবিতে দেখা যাবে সুপারস্টার প্রভাসকে। অন্যদিকে পূজাকে দেখা যাবে দক্ষিণের ছবি ‘আচার্য’তে।

[আরও পড়ুন: অন্তর্বাস পরে ছবি পোস্ট করলেন আয়ুষ্মানপত্নী তাহিরা, কুর্নিশ জানালেন নেটিজেনরা]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.