Rahul Banerjee

ব্যবসা নয়, বিনামূল্যেই রাহুলের ‘ছবিওয়ালা’ দেখুক দর্শক, হল মালিকদের সাহায্য চাইছেন নির্মাতারা

এই ছবিতে রাহুলকে এমন এক শিল্পীর চরিত্রে দেখা যাবে যিনি সারাজীবন নিজের কাজের স্বীকৃতির খোঁজ করে গিয়েছেন। কিন্তু অদ্ভুতভাবে সেই স্বীকৃতি আসে মৃত্যুর পর।

শম্পালী মৌলিক
শম্পালী মৌলিক

শেষ আপডেট: এপ্রিল ৯, ২০২৬, ১৪:৪৭

options
link
ব্যবসা নয়, বিনামূল্যেই রাহুলের ‘ছবিওয়ালা’ দেখুক দর্শক, হল মালিকদের সাহায্য চাইছেন নির্মাতারা
রাহুলের স্মৃতিতে আসছে 'ছবিওয়ালা'। ছবি- সংগৃহীত

রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Banerjee) মৃত্যুতে শোকবিহ্বল বাংলা সিনেপাড়া। এগারোদিন পেরলেও স্বাভাবিক ছন্দে ফিরতে পারেনি টলিউড। এমন আবহে প্রয়াত অভিনেতার স্মৃতিতে বিশেষ এক উদ্যোগ নিতে চলেছে ‘ছবিওয়ালা’ সিনেমার নির্মাতারা। কোনও ব্যবসায়িক ভিত্তিতে নয় বরং রাহুলকে শ্রদ্ধার্ঘ্য জানাতে বিনামূল্যেই দর্শকের কাছে ছবিটি পৌঁছে দিতে যান তাঁরা। যেন এই ছবিটি কাউকে টিকিট কেটে না দেখতে হয়। সেই প্রেক্ষিতেই সমস্ত প্রেক্ষাগৃহের মালিকদের সাহায্য চাইছেন প্রযোজকরা। নির্মাতারা চাইছেন, সকলে যদি এগিয়ে আসেন তাহলে রাহুল অরুণোদয়ের প্রতি তাঁদের এই শ্রদ্ধার্ঘ্যের প্রয়াস সফল হবে।

Advertisement

“আমরা সিদ্ধান্ত নিয়েছি ‘ছবিওয়ালা’ মুক্তির জন্য কোনওরকম ব্যবসা করব না। আমাদের প্রোডাকশনের তরফে চেষ্টা থাকবে যেন দর্শক প্রেক্ষাগৃহে গিয়ে বিনামূল্যে ছবিটি দেখতে পান। রাহুলদার একজন শিষ্য হিসেবে এই সম্মান জানাতে চাই ওঁকে।”

জানা গিয়েছে, প্রথমে ছবিটির নাম ছিল ‘নেগেটিভ’। তবে রাহুলের মৃত্যু নির্মাতাদের গভীরভাবে নাড়িয়ে দিয়েছে। সেই প্রেক্ষিতেই পরবর্তীকালে তাঁরা সিনেমার নাম পরিবর্তন করে ‘ছবিওয়ালা’ রাখেন। রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মতো একজন প্রকৃত শিল্পীকে উৎসর্গ করার জন্যেই এহেন নাম নির্বাচনের পথে হেঁটেছেন নির্মাতারা। শিল্পী যেন তাঁর কাজের মাধ্যমেই চিরকাল বেঁচে থাকেন, সেজন্যই এমন প্রয়াস। ‘ছবিওয়ালা’র পরিচালক বাপ্পা। যিনি এর আগে ‘শহরের উপকথা’ ছবিটি পরিচালনা করেছিলেন। খবর, এই ছবিতে রাহুলকে এমন এক শিল্পীর চরিত্রে দেখা যাবে যিনি সারাজীবন নিজের কাজের স্বীকৃতির খোঁজ করে গিয়েছেন। কিন্তু অদ্ভুতভাবে সেই স্বীকৃতি আসে মৃত্যুর পর। পরিচালক শুভ্রজ্যোতি (বাপ্পা) জানান, “আমরা সিদ্ধান্ত নিয়েছি ‘ছবিওয়ালা’ মুক্তির জন্য কোনওরকম ব্যবসা করব না। আমাদের প্রোডাকশনের তরফে চেষ্টা থাকবে যেন দর্শক প্রেক্ষাগৃহে গিয়ে বিনামূল্যে ছবিটি দেখতে পান। রাহুলদার একজন শিষ্য হিসেবে এই সম্মান জানাতে চাই ওঁকে।”

Advertisement
Rahul Banerjee in his last movie Chobiwala
ছবির পোস্টার।

ছবিতে বিশ্বকর্মা নামে এক চিত্রগ্রাহক ও শিল্পীর ভূমিকায় দেখা যাবে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়কে। যাঁর কাজ প্রায় জোটেই না। কারণ বিশ্বকর্মার সৃজনশীল বোধ নিয়ে চারপাশের সকলেই সন্দিহান। তাই রাহুলের চরিত্রটি কেবল মৃত মানুষের ছবি তোলার কাজ পায়। অর্থকষ্ট সামলে কারখানায় কাজ করে সংসার চালায় বিশ্বকর্মার স্ত্রী মালা। যে চরিত্রে রয়েছেন দেবলীনা দত্ত। ঘটনাক্রমে ‘মালা’ আর ‘বিশ্বকর্মা’ এক চূড়ান্ত অনভিপ্রেত সিদ্ধান্ত নিতে বাধ্য হয়। কী সেই সিদ্ধান্ত? এই নিয়েই এগোবে ছবির গল্প। অন্যান্য চরিত্রে রয়েছেন শ্রীলেখা মিত্র, শান্তনু নাথ, রানা বসু ঠাকুর প্রমুখ। এই ছবিতে মিউজিক করেছেন সৌম্য ঋত। গান গেয়েছেন রূপম ইসলাম, সোমলতা আচার্য, জোজো। গল্প ও চিত্রনাট্য লিখেছেন শান্তনু নাথ। মে মাস নাগাদ ছবিটি মুক্তির পরিকল্পনা। এই মুহূর্তে রাহুলের পরিবারের মানসিক অবস্থা সম্পর্কে সকলেই অবগত। আয়ারল্যান্ড থেকে তাঁর দাদাও এসেছেন। তিনি মে’র মাঝামাঝি হয়তো ফিরে যাবেন। খবর, তার আগে ছবিটি দেখে যেতে চান।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.