‘পেট ফিশিং’! এটাই এখন ট্রেন্ডিং ডেটিং অ্যাপগুলিতে। পরিসংখ্যান নাকি বলছে, ভারতীয় সিঙ্গলরা সঙ্গীর সঙ্গে ভাব জমাতে বেছে নিচ্ছেন এই পথই। কিন্তু কী এই পেট ফিশিং? কেনই বা তা এত জনপ্রিয় হয়ে উঠেছে?
সহজ ভাবে বললে পেট ফিশিং হল নিজের প্রোফাইলের ছবি হিসেবে এমন একটি ছবি রাখা যেখানে পোষ্যের সঙ্গে ছবি দেওয়া হয়। একটি ডেটিং অ্যাপের দেওয়া তথ্য বলছে, সেখানে ১৯ শতাংশ সদস্যই এমনটা করে থাকেন। এর পিছনে রয়েছে নির্দিষ্ট উদ্দেশ্য। যে মানুষটি ওই ছবি দেখে আকর্ষণ অনুভব করবে, তার সঙ্গে কথা চালানোর একটা সূত্র শুরুতেই পাওয়া যায়। সেটা অবশ্যই পোষ্য। পাশাপাশি পোষ্যকে ভালোবাসা কোথাও যেন সেই মানুষটির দায়িত্ববান, নরম মনকেই প্রতিফলিত করে।
আরও পড়ুন:
কিন্তু স্রেফ এইটুকুই কি কারণ? স্রেফ কথা শুরুর ‘ফিকির’ নয়, পোষ্যরা আসলে আবেগের যোগসূত্রও বটে। বহু ক্ষেত্রে তাদের মাধ্যমেই দু’টো মানুষ কাছাকাছি চলে আসে। কেননা লাগাতার পোষ্যদের গল্পই সহজতার বাতাবরণ তৈরি করে দেয়। পরিবার কিংবা কর্মক্ষেত্রের কথার চেয়ে এই গল্পের মধ্যে ভালোবাসার ওম যেন সহজেই ফোটে। বিশেষ করে অনূর্ধ্ব ৩০-এর ক্ষেত্রে।
সহজ ভাবে বললে পেট ফিশিং হল নিজের প্রোফাইলের ছবি হিসেবে এমন একটি ছবি রাখা যেখানে পোষ্যের সঙ্গে ছবি দেওয়া হয়। একটি ডেটিং অ্যাপের দেওয়া তথ্য বলছে, সেখানে ১৯ শতাংশ সদস্যই এমনটা করে থাকেন।
ডেট মানে স্রেফ অনলাইন নয়। দেখা করাও বটে। পরিসংখ্যান বলছে, ৩৩ শতাংশ যুগল পোষ্য ছাড়াই কফি খেতে যান। কিন্তু ২৫ শতাংশ ক্ষেত্রে যুগল ‘ডগওয়াক’ ও প্রেমকে একসঙ্গে বেছে নিচ্ছেন। আবার ২০ শতাংশ চা খেতে বেরিয়ে পোষ্যকে নিয়েই আড্ডা মারেন। আর এই সব কারণেই ক্রমেই জনপ্রিয় হচ্ছে পেট ফিশিং। একসময় এক বিখ্যাত মোবাই সংস্থা মানুষ ও পাগ কুকুরের সমীকরণ তৈরি করে দিয়েছিল। এবার বাস্তবিকই পোষ্যরা হয়ে উঠছে যুগলের প্রেমের সাক্ষী ও সেতু। যে সেতু হৃদয় থেকে হৃদয়ে বুনে দিচ্ছে ঘনসন্নীবদ্ধ প্রেমজাল।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে স্বস্তির জয় মেসিহীন আর্জেন্টিনার, জিতলেও চোট চিন্তায় ব্রাজিল
-
বনগাঁ কাণ্ডে বারবার সমনেও গরহাজির! ‘ভুয়ো খবর’-এ আইনি পদক্ষেপের হুঁশিয়ারি মিমির
-
মধ্যরাতে মদন মিত্রের গাড়িতে হামলা, ছোঁড়া হল ডিম! বললেন, ‘মৃত্যুকে অনেক কাছ থেকে দেখলাম’
-
তালশাঁস তো ঢের খেয়েছেন, কিন্তু লস্যি থেকে পায়েস, সেরা ৩ সুস্বাদু রেসিপি জানেন?
-
‘বেকার বলে স্ত্রী, সন্তানের দায়িত্ব এড়াতে পারেন না স্বামী’, বলল দিল্লি হাই কোর্ট