কান্দি থেকে বহরমপুরে ফেরার পথে অধীর চৌধুরীর (Adhir Ranjan Chowdhury) এসকর্ট গাড়িতে ট্রাকের ধাক্কা। খবর পেতেই রিপোর্ট তলব করল নির্বাচন কমিশন। যদিও অল্পের জন্য রক্ষা পেয়েছেন বহরমপুরের কংগ্রেস প্রার্থী। কান্দিতে নির্বাচনী প্রচার সেরে ফেরার পথেই দুর্ঘটনা। সেই গাড়িতে ছিলেন অধীর চৌধুরীর নিরাপত্তায় থাকা জওয়ানরা। দুর্ঘটনায় আঘাত পেয়েছেন কয়েকজন। যদিও সুরক্ষিত আছেন কংগ্রেসের তারকা প্রার্থী। তবে পুলিশের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তুলেছে কংগ্রেস।
এই বিষয়ে আরও খবর
কংগ্রেস সূত্রে খবর, নির্বাচনী প্রচারে রাজ্যের বিভিন্ন প্রান্তে চষে বেড়াতে হচ্ছে কংগ্রেসের তারকা প্রার্থীকে। দলীয় কর্মসূচি মতোই, বুধবার কান্দিতে নির্বাচনী প্রচারে গিয়েছিলেন অধীররঞ্জন চৌধুরী (Adhir Ranjan Chowdhury)। সেখান থেকে ফেরার পথেই দুর্ঘটনা। নিয়ন্ত্রণ হারিয়ে অধীরের এসকর্ট গাড়িতে ধাক্কা মারে একটি ট্রাক। গাড়ির পিছনের অংশ কার্যত দুমড়ে মুচড়ে গিয়েছে।

কংগ্রেস কর্মীদের অভিযোগ, দুর্ঘটনার পর কোনও পুলিশ সহযোগিতা মেলেনি। তাঁদের অভিযোগ, দুর্ঘটনার ২০ মিনিট পেরিয়ে গেলেও কান্দি থানার আইসি-র দেখা মেলেনি ঘটনাস্থলে। হাতশিবিরের কর্মীরা বলছেন, নিরাপত্তারক্ষীদের যে গাড়িতে ট্রাক ধাক্কা মেরেছে, সেই গাড়ির ঠিক পিছনেই ছিল অধীর চৌধুরীর গাড়ি। অল্পের জন্য রক্ষা পেয়েছেন তিনি। কীভাবে ঘটল দুর্ঘটনা? হাইপ্রোফাইল নিরাপত্তা ব্যবস্থায় গলদ ছিল? ঘটনাস্থলের যাবতীয় খুঁটিনাটি জানতে তড়িঘড়ি রিপোর্ট তলব করেছে নির্বাচন কমিশন।
এই বিষয়ে আরও খবর
সর্বশেষ খবর
-
মেয়রের ইস্তফার পরেই বিধাননগর পুরনিগমে বসল প্রশাসক, হাওড়া পুরসভাতেও নয়া কমিশনার
-
তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য, ‘চোর’ স্লোগান জনতার
-
ঝড়-বৃষ্টি, হড়পা বানে বিপর্যস্ত উত্তরের বিস্তীর্ণ এলাকা, সিকিমে ভূমিধসে মৃত ১, নিখোঁজ ৪
-
বঙ্গে সাংগঠনিক রদবদলের পথে বিজেপি, দিল্লিতে শমীক-বনসল দীর্ঘ বৈঠক
-
মমতার জন্যই ধ্বংস ইন্ডিয়া জোট, নীতীশের এনডিএ যোগের নেপথ্যেও কালীঘাট! প্রকাশ্যে রিপোর্ট
নিবেদিত






