সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বরাবরই তিনি বিতর্কের কেন্দ্রবিন্দুতে৷ নানা ইস্যুতে মন্তব্য করে প্রচারের আলো নিজের দিকে ঘুরিয়ে তাঁর জুড়ি মেলা ভার৷ এবার সেভাবেই নিজের দিকে ইন্ডাস্ট্রির অ্যাটেনশন টেনে নিলেন৷ এবারের বিষয়, ব্রেস্ট ইমপ্ল্যান্ট৷ একেবারে প্রকাশ্যেই রাখি জানালেন, তিনি কৃত্রিমভাবে স্তনের আকার বাড়িয়েছেন৷ সেই সঙ্গে তাঁর প্রশ্ন, যদি তা করেও থাকেন, তবে তাতে হয়েছেটা কী!

ক’দিন আগেই পোশাকে প্রধানমন্ত্রী মোদির ছবি রেখে বিতর্ক উসকে দিয়েছিলেন৷ এবার তুলে নিলেন ব্রেস্ট ইমপ্ল্যান্টের মতো বিষয়টিকে৷ সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি স্বীকার করেন, “আমি সার্জারি করিয়েছি, ব্যস৷ যদি বলিউডে সকলের শরীর থেকে প্লাস্টিক বের করা হয়, তবে আমি অন্তত তিনটে ট্রাক ভরতে পারব৷ আমি সৎ তাই আমি স্বীকার করি৷”

ব্রেস্ট ইমপ্ল্যান্ট বলিউডে নতুন কিছু নয়৷ অনেক নায়িকাই এ কাজ করে থাকেন৷ তবে তাঁরা স্বীকার করেন না বলেও অভিযোগ ওঠে৷ ফলে ইন্ধন পড়ে গুজবে৷ কিন্তু রাখী তেমন পাত্রী নন৷ গুজবের শুরুটা হয় তাঁর থেকেই৷ আর তাই নিজে ব্রেস্ট ইমপ্ল্যান্টের কথা স্বীকার করে তির ছুড়ে দিলেন অন্যদের দিকে৷ যে কেউ প্রতিক্রিয়া দিলেই বাকযুদ্ধ যে বেধে যাবে তা বলাই বাহুল্য৷

সর্বশেষ খবর
-
বিশ্বকাপে লজ্জার বিদায়ের শাস্তি! বাতিল চার্টার্ড বিমান, নিজেদের টাকায় দেশে ফিরছেন ফুটবলাররা
-
কালীঘাটে পুজো দিয়ে শুভেন্দুর প্রশংসায় অনুপম খের, শমীক সাক্ষাতে কী কথা হল অভিনেতার?
-
প্রবল বৃষ্টিতে উত্তর সিকিমে ভেসে গেল ব্রিজ-রাস্তা, আটকে শতাধিক পর্যটক! বিপর্যস্ত ভুটানও
-
নাবালিকাকে হোটেলে বিক্রি রিক্সাচালকের, ৫ দিনে ৩০ জন মিলে ধর্ষণ! নারকীয় ঘটনায় উত্তাল দেশ
-
‘রাজনীতি ২৪ ঘণ্টার কাজ’, কংগ্রেসের ধারাবাহিক হারে রাহুলকে দায়ী করে কটাক্ষ প্রণবকন্যা শর্মিষ্ঠার