সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মুখ খুললেই বিতর্ক। হ্যাঁ, রাখি সাওয়ান্ত (Rakhi Sawant) মানে এমনটা ঘটবেই। কেরিয়ারেরর শুরু থেকেই রাখি একেবারেই ঠোঁটকাটা। যা মুখে আসে, তাই বলে দেন। এই যেমন, এক সাক্ষাৎকারে বলিউড ছবিতে অভিনয়ের সুযোগ পাওয়া নিয়ে রীতিমতো বিস্ফোরক মন্তব্য করে বসলেন রাখি। যা নিয়ে ইতিমধ্যেই শোরগোল শুরু হয়েছে বলিপাড়ায়।
বিষয়টা একটু বিশদে বলা যাক। সম্প্রতি এক সংবাদমাধ্যমকে সাক্ষাৎকার দিতে গিয়ে রাখি একেবারে খোলা বইয়ের মতো নিজের জীবনকে তুলে ধরেন। রাখি স্পষ্টই জানান, মাত্র ১৫ বছর বয়সেই বক্ষ প্রতিস্থাপন করতে হয়েছিল তাঁকে। এই সাক্ষাৎকারেই রাখি আরও জানান, ‘খুব অল্প বয়স থেকেই সিনেমায় অভিনয় করার ইচ্ছে ছিল। কীভাবে বলিউডে এন্ট্রি পাওয়া যায় তা নিয়ে নানা পরিকল্পনা করছিলাম। একজন আমাকে বলেছিল, আগে নিজের শরীরকে বদলে ফেল, তবেই বলিউডে সুযোগ পাবে। বিশেষ করে স্তন বড় করতে হবে! একথা শুনেই বক্ষ প্রতিস্থাপনের সিদ্ধান্ত নিই। তবে অপারেশনের সময় খুব ভয় পেয়েছিলাম।’
View this post on InstagramAdvertisement
[আরও পড়ুন: ট্রেনে, মেট্রোতে নেই টয়লেট, মহিলাদের সমস্যা দূর করতে এবার এগিয়ে আসছেন পার্নো! ]
এই সাক্ষাৎকারে রাখি, স্বামী রীতেশের সঙ্গে বিচ্ছেদ নিয়েও মুখ খুলেছেন। তাঁর কথায়, রীতেশ হঠাৎ করে একদিন আমাকে বলে যে আর সম্পর্ক রাখতে পারবে না। আমি ঘটনটা বোঝার আগেই সব কিছু হয়ে যায়! কথায় কথায় রাখি জানিয়েছেন, পরের জন্মে আর রাখি সাওয়ান্ত হতে চান না তিনি। বরং আম্বানি পরিবারের কন্যা বা শিল্পা শেট্টির পরিবারের জন্মাতে চান।
View this post on Instagram
[আরও পড়ুন: রুক্মিণী ও তাঁর মা’কে সঙ্গে নিয়ে মালদ্বীপে দেব! ‘এবার বিয়েটা হয়েই যাক’, মন্তব্য নেটিজেনদের]
সর্বশেষ খবর
-
সামুরাই সূর্যাস্ত, শিষ্য জাপানকে হারিয়ে বিশ্বকাপের শেষ ষোলোয় গুরু ব্রাজিল
-
‘তৃণমূলের ঘুরে দাঁড়ানোর শক্তি নেই’, বঙ্গে বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের ডাক কংগ্রেস নেতা বেনুগোপালের
-
এবছরই দেশে ফেরার ঘোষণা হাসিনার, কী বলল ঢাকা?
-
‘বিয়ে করতে জেলে যাচ্ছি’, টোপর পরিয়ে ‘জামাই আদর’, তৃণমূল কাউন্সিলরকে ঘিরে জনরোষ!
-
বাড়বে স্ক্রিনের সংখ্যা! ভারতীয় সিনে ইন্ডাস্ট্রির উন্নতিতে একগুচ্ছ ঘোষণা কেন্দ্রের