সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্বামী আদিল খান দুরানিকে নিয়ে ভারি মুশকিলে পড়েছেন রাখি সাওয়ান্ত। যত তদন্ত এগোচ্ছে, ততই নতুন নতুন তথ্য রাখির সামনে আসছে। আদিল যে কত বড় ঠগ, তা পরিষ্কার হচ্ছে দিন দিন। সম্প্রতি মাইসুরুতে আদিলের বাড়ির খোঁজে গিয়েছিলেন রাখি সাওয়ান্ত। রাখির সঙ্গে ছিলেন শেরলিন চোপড়া। সেখানে গিয়েই রাখি জানতে পারেন, আদিল আসলে বাসচালক। থাকেন ঝুপড়িতে। শুধু তাই নয়, আদিলের মাথা ভরতি টাক! এসব জেনে কান্নায় ভেঙে পড়েছেন রাখি। আদিলের প্রতিবেশিদের কাছ থেকে রাখি জেনেছেন, আদিল কত বড় ঠগ!
গত বছর আদিল খান দুরানির সঙ্গে নিকাহ করেন রাখি। তা নিয়ে বিস্তর অশান্তি হয়। রাখি দাবি করেন, আদিলের জন্য তিনি মুসলিম ধর্ম গ্রহণ করেছেন। কিন্তু স্বামী তাঁকে স্বীকৃতি দিচ্ছেন না। সে ঝামেলা কয়েকদিন পরই মিটে যায়। একসঙ্গে ক্যামেরার সামনে পোজ দিতে থাকেন রাখি ও আদিল। কিছুদিন আগেই মাকে হারিয়েছেন রাখি সাওয়ান্ত। সেই সময় তাঁর পাশেই ছিলেন আদিল। কিন্তু এই ঘটনার কয়েকদিন যেতে না যেতেই রাখি অভিযোগ করেন, এক উঠতি অভিনেত্রীর সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন আদিল। আদিলের বিরুদ্ধে ঘরোয়া হিংসা ও প্রতারণার অভিযোগও এনেছেন তিনি।
View this post on InstagramAdvertisement
[আরও পড়ুন: ‘ভাবাবেগে আঘাত লাগে’, ২৬/১১ মন্তব্যে নাম না করে জাভেদ আখতারকে নিশানা পাক অভিনেতার]
সংবাদ মাধ্যমের সামনে কাঁদতে কাঁদতে রাখি জানান, আদিল এর আগেও সম্পর্কে জড়িয়েছেন। তাই প্রথমে বিয়ের কথা স্বীকার করতে চাননি। নিজের পরিস্থিতির সঙ্গে দিল্লির শ্রদ্ধা ওয়ালকারের খুনের ঘটনার তুলনা করে রাখি বলেন, তিনি শেষ পর্যন্ত ফ্রিজ কাণ্ডের পরিণতি চান না। রাখির এই মন্তব্যের প্রতিক্রিয়া দিতে গিয়েই আদিল জানান, তিনি কিছু বলছেন না মানে এই নয় যে যাবতীয় দোষ তাঁর। শুধুমাত্র নিজের ধর্ম ও মহিলাদের সম্মান করেন বলেই তিনি মুখ খুলছেন না।
[আরও পড়ুন: ‘মোঘলরা খলনায়ক হলে তাজমহল, লালকেল্লা ভেঙে দিন!’ গেরুয়া শিবিরকে খোঁচা নাসিরুদ্দিনের ]
সর্বশেষ খবর
-
সামুরাই সূর্যাস্ত, শিষ্য জাপানকে হারিয়ে বিশ্বকাপের শেষ ষোলোয় গুরু ব্রাজিল
-
‘তৃণমূলের ঘুরে দাঁড়ানোর শক্তি নেই’, বঙ্গে বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের ডাক কংগ্রেস নেতা বেনুগোপালের
-
এবছরই দেশে ফেরার ঘোষণা হাসিনার, কী বলল ঢাকা?
-
‘বিয়ে করতে জেলে যাচ্ছি’, টোপর পরিয়ে ‘জামাই আদর’, তৃণমূল কাউন্সিলরকে ঘিরে জনরোষ!
-
বাড়বে স্ক্রিনের সংখ্যা! ভারতীয় সিনে ইন্ডাস্ট্রির উন্নতিতে একগুচ্ছ ঘোষণা কেন্দ্রের