সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২১ ফেব্রুয়ারি গোয়ায় সাত পাকে বাঁধা পড়েছেন রাকুলপ্রীত সিং ও জ্যাকি ভাগনানি (Rakul Preet Singh, Jackky Bhagnani)। তারকাজুটির বিয়েতে হাজির ছিল বলিউডের একাংশ। আমন্ত্রিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। কিন্তু উপস্থিত থাকতে না পারায় দূর থেকেই নবদম্পতিকে শুভেচ্ছা জানিয়েছেন তিনি। হাজার হোক, মোদির কথা শুনেই বিদেশে ডেস্টিনেশন ওয়েডিংয়ের প্ল্যান বাতিল করেছেন রাকুলপ্রীত-জ্যাকি ভাগনানি। এবার নবদম্পতির জন্য অযোধ্যা (Ayodhya) থেকে এল বিশেষ উপহার।
গোয়ায় বিয়ে করে শুক্রবারই মুম্বইতে পা রেখে মিষ্টি বিলি করেছেন রাকুলপ্রীত সিং এবং জ্যাকি ভাগনানি। এবার তাঁদের জন্যই রামমন্দির থেকে এল রামলালার প্রসাদ। নবপরিণীতা অভিনেত্রী নিজেই সেই প্রসাদী বাক্সের ছবি শেয়ার করে ধন্যবাদ জানিয়েছেন। গেরুয়া রঙের বাক্সে রাখা রুপোর কয়েন, তামার তৈরি রামমন্দিরের ছোট্ট রেপ্লিকা এবং প্রসাদ। রাকুলপ্রীত এবং জ্যাকি ভাগনানি দুজনেই ধরে রয়েছেন সেই বাক্স। ধন্যবাদ জানিয়ে রাকুলপ্রীত লিখেছেন, বিয়ের পরই অযোধ্যা থেকে পাঠানো প্রসাদ পেয়ে আশীর্বাদধন্য হলাম। দুজনের পথচলার শুরুতেই আধ্যাত্মিক অভিজ্ঞতা।
[আরও পড়ুন: বিধায়ক কাঞ্চনের বিয়েতে কড়া নিয়ম! ছবি তোলায় নিষেধাজ্ঞা, এত ‘রাখঢাক’ কেন? জানালেন শ্রীময়ী]

বিয়ের অনুষ্ঠান শুরুর আগেও রামমন্দিরের রেপ্লিকা রথে জোড়ায় পুজো দিয়েছিলেন রাকুলপ্রীত-জ্যাকি। সিদ্ধিবিনায়ক মন্দিরেও গিয়েছিলেন রূপোর ট্রে হাতে। বলিপাড়ার নব বিবাহিতদম্পতির ধর্ম-কর্ম দেখে এবার অযোধ্যা থেকে রামলালর প্রসাদ এল। রাকুলপ্রীত-জ্যাকির বিয়ের অনুষ্ঠানে গোয়ায় গিয়েছিলেন অনন্যা পাণ্ডে, আদিত্যা রায় কাপুর, অন্তঃসত্ত্বা স্ত্রী নতাশা দালালকে নিয়ে বরুণ ধাওয়ান, শিল্পা শেট্টি, রাজ কুন্দ্রা, ভূমি পেড়নেকর থেকে অক্ষয় কুমার, টাইগার শ্রফরা।
[আরও পড়ুন: বাদ আলিয়া! বনশালির জন্মদিনে একগাড়িতে ভিকি-রণবীর, ভিডিও দেখে ‘মুচমুচে গসিপ’ নেটপাড়ায়]
সর্বশেষ খবর
-
সন্তানের কান্নায় অতিষ্ঠ, ধারালো অস্ত্রের কোপে ৬ মাসের শিশুকন্যাকে গলা কেটে খুন মা’র!
-
মেট্রোপলিটান এলাকার বেআইনি নির্মাণে নজর, উচ্চপদস্থ আধিকারিকদের তলব হাই কোর্টের
-
নিজেই নিজেকে গুনবেন! রাজ্যে স্ব-গণনায় বিশেষ পোর্টাল খুলে বড় পদক্ষেপ কেন্দ্রের
-
বাম আমলে ‘খুন’, প্রতিজ্ঞা পূরণ করে ৩৪ বছর পর বিজেপিকর্মী বাবার শ্রাদ্ধানুষ্ঠান করলেন ছেলেরা
-
আয়ারল্যান্ডের বিরুদ্ধে লজ্জার হারে অভিযান শুরু অধিনায়ক শ্রেয়সের, বৈভবকে না খেলিয়েই ভুগল ভারত!