Ram Charan

রামচরণের ঘরে যমজ সন্তান, ‘লেডিস হস্টেল’ বলে খোঁচা দেওয়া চিরঞ্জিবীর ‘বংশপ্রদীপে’র স্বপ্নপূরণ হল?

বছর দুয়েক আগে নাতনির জন্মের পর বেফাঁস মন্তব্য করে বিতর্কে জড়ান চিরঞ্জীবী। এবার কী বলছেন?

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ১, ২০২৬, ১৩:১৫

options
link
রামচরণের ঘরে যমজ সন্তান, ‘লেডিস হস্টেল’ বলে খোঁচা দেওয়া চিরঞ্জিবীর ‘বংশপ্রদীপে’র স্বপ্নপূরণ হল?
রামচরণের ঘরে যমজ সন্তান, কী বলছেন ঠাকুরদা চিরঞ্জীবী? ছবি- ফেসবুক

২০২৩ সালে দক্ষিণী সুপারস্টার রামচরণের ঘরে কন্যাসন্তানের জন্ম হওয়ায় ভ্রু কুঁচকে বিতর্কে জড়িয়েছিলেন তাঁর মেগাস্টার বাবা চিরঞ্জীবী! বলেছিলেন, “আর যেন রামচরণের মেয়ে না হয়। বাড়িতে লেডিস হস্টেল নয়, বংশপ্রদীপ চাই।” যে লিঙ্গবৈষম্যমূলক মন্তব্যের জেরে বছর দুয়েক আগে কম কটাক্ষের শিকার হতে হয়নি রামচরণের বাবা চিরঞ্জীবীকে। তখনই শোনা গিয়েছিল, রামচরণ-উপাসনা কোনিডেলা ফের সন্তানের পরিকল্পনা করছেন। এবার রবিবাসরীয় সকালে দক্ষিণী মেগাস্টারের বাড়িতে ফের খুশির হাওয়া। কারণ তারকা পরিবারে এদিন যমজ সন্তান এসেছে। এবার কি ঠাকুরদা চিরঞ্জীবীর ‘বংশপ্রদীপে’র স্বপ্নপূরণ হল?

Advertisement
Ram Charan's wife Upasana responds to backlash over 'Egg Freezing' advice
রামচরণ-উপাসনা কোনিডেলা

খবর, শনিবার গভীর রাতে যমজ সন্তানের জন্ম দিয়েছেন রামচরণের স্ত্রী উপাসনা কোনিডেলা। রবিবার সকালে অনুরাগীদের সঙ্গে সেখবর ভাগ করে নিতে গিয়েই দক্ষিণী তারকা জানান, “তিন সন্তানের বাবা হিসেবে নিজেকে আশীর্বাদধন্য মনে হচ্ছে। এত ভালোবাসার জন্য ভক্ত, প্রিয়জন এবং শুভাকাঙ্ক্ষীদের কাছে আমি কৃতজ্ঞ। যারা প্রতি মুহূর্তে আমাদের পাশে থেকেছেন এবং সমর্থন করেছেন, তাঁদের অসংখ্য ধন্যবাদ।” অন্যদিকে পরিবার বড় হওয়ার আনন্দে তাঁর স্ত্রী উপাসনা বলছেন, “বাবা সবসময় বিশ্বাস করেন স্বচ্ছতা এবং বিশ্বাস হাত ধরাধরি করে চলে। ঠিক যেমনটা আমরা কল্পনা করেছিলাম, সেভাবেই তিন সন্তানের মা হতে পেরে নিজেকে অবিশ্বাস্যভাবে ধন্য মনে করছি। তিনসন্তানকে আমরা এমনভাবে মানুষ করব, যাতে তারা শক্ত হওয়ার পাশাপাশি সহানুভূতিশীলও হয়। দায়িত্বশীল হয়। এবং সমাজের প্রতি যাদের দায়বদ্ধতা থাকবে।” শনিবার গভীর রাতে যদিও খুশির খবরটা প্রথম ফাঁস করেছিলেন চিরঞ্জীবীই। তাহলে কি এবার মেগাস্টার ঠাকুরদার নাতি হওয়ার সাধপূরণ হল?

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement
দক্ষিণী মেগাস্টার চিরঞ্জীবী

রামচরণ-উপসনা যদিও সন্তানের লিঙ্গপরিচয় খোলসা করেননি। তবে খবর, এবারও তাঁদের ঘরে কন্যা ও পুত্রসন্তানের জন্ম হয়েছে। অর্থাৎ ক্লিন কারার পর আবারও লক্ষ্মী এসেছে তাঁদের পরিবারে। অন্যদিকে চিরঞ্জীবীর ‘বংশপ্রদীপে’র স্বপ্নও যে পূরণ হল, তা বলাই বাহুল্য। এপ্রসঙ্গে খুশিতে ডগমগ প্রবীণ দক্ষিণী অভিনেতা জানান, “রামচরণ-উপাসনার যমজ সন্তান হয়েছে। একটি ছেলে এবং একটি মেয়ে। শিশু এবং মা উভয়েই সুস্থ রয়েছেন। ঠাকুরদা-ঠাকুমা হিসেবে নাতি-নাতনিকে পরিবারে স্বাগত জানানোর এই মুহূর্ত বড়ই আনন্দঘন এবং ঐশ্বরিক।”

Advertisement
ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন