‘ধুরন্ধর’-এর দুই পর্বের গগনচুম্বী সাফল্য রণবীর সিংয়ের কেরিয়ারের মোড় ঘোরানো অধ্যায়। তা বললে অত্যুক্তি হবে না। সাফল্য যখন মধ্যগগনে সেই সময়ই ‘ডন ৩’ বিতর্কে (Don 3 Controversy) জর্জরিত অভিনেতা। এমতাবস্থায় নিজেকে একপ্রকার আড়ালেই রেখেছেন রণবীর। ফারহান আখতারের ফারহানের সঙ্গে দ্বন্দ্বে জড়ানোর পর কালো মাস্কে মুখ ঢেকে গাড়ি থেকে বিমানবন্দরে নেমেছিলেন ‘ধুরন্ধুর’ অভিনেতা। নিরাপত্তা বলয়ে ঘেরা রণবীর (Ranveer Singh) সেখানে উপস্থিত পাপারাজ্জিদের দিকে একটিবারও ফিরে তাকাননি। সেই একই ঘটনার পুরনাবৃতি, তবে ঘটনাস্থল ভিন্ন।
আরও পড়ুন:
এবার সিনে নির্মাতা ও প্রযোজক হনসল মেহেতার অফিসেও মাস্কের আড়ালে মুখ লুকিয়ে অফিসে ঢুকলেন রণবীর। ‘ধুরন্ধুর’-এর হাত ধরে খরা কাটিয়ে কেরিয়ারে শাপমোচন হতেই লাইমলাইটের অন্তরালেই থাকছেন রণবীর। শুধুই ‘ডন ৩’ বিতর্কের জের নাকি রয়েছে অন্য কোনও বিশেষ কারণও? সূত্রের খবর, ‘ডন ৩’ ছাড়ার পর পরবর্তী সিনেমা ‘প্রলয়’-এর মন দিয়েছেন অভিনেতা। সিনেপাড়ার অন্দরে ফিসফাস, ‘ধুরন্ধর’ অভিনেতা নাকি আগামী আঠেরো মাস মৌনব্রত পালন করবেন! সম্ভবত সেই কারণেই নিজেকে আড়ালে রাখছেন রণবীর।

হনসল মেহেতার অফিসে প্রবেশের সময় সেখানে ছিলেন কাস্টিং ডিরেক্টর মুকেশ ছবড়াও। সেলেব পাপারাজ্জির অ্যাকাউন্টে শেয়ার করা ভিডিওতে ধরা পড়েছে অফিস থেকে বেরনোর মুহূর্ত। পরনে ছিল কালো টি-শার্ট, ব্লেজার আর ট্রাউজার। কালো মাস্কে ঢাকা মুখ, চোখে রোদচশমা আর মাথায় ক্যাপ। প্যাপেরা তাঁর সঙ্গে কথা বলার চেষ্টা করলে সকলকে এড়িয়ে গাড়িয়ে উঠে যান।
View this post on Instagram
রণবীরের এই সাম্প্রতিক উপস্থিতিতে ভক্তমনে নতুন করে জল্পনা দানা বেঁধেছে। আসন্ন ছবি প্রলয় সম্পর্কে কোনও আপডেট দিতে চলেছেন রণবীর? ভিডিও দেখে এক অনুরাগী লিখেছেন,’আগামী ৬ জুলাই রণবীরের জন্মদিনেই প্রলয়ের ঘোষণা হতে পারে।’ অপর এক ভক্তের অনুমান, ‘হয়তো নতুন ছবির লুক তাই তিনি সেটা প্রকাশ করতে চাইছেন না।’

অনেকে আবার ‘ধুরন্ধর ৩’-নিয়েও কল্পনা শুরু করে দিয়েছেন। উল্লেখ্য, হনসল মেহতা ও রণবীরের যৌথ প্রযোজনা ছাড়াও রয়েছে আরও এক প্রযোজনা সংস্থা। মিডিয়া রিপোর্ট মোতাবেক, প্রায় তিনশো কোটি বাজেটের ছবি ‘প্রলয়’। বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে যে অভিনেত্রী কল্যাণী প্রিয়দর্শনকে রণবীর সিংয়ের বিপরীতে নায়িকা হিসেবে নেওয়া হতে পারে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
মার্কিন মুলুকে কঠোর আইন! মাঝপথে প্র্যাকটিস বন্ধ করে হোটেলে ফিরলেন রোনাল্ডোরা
-
বাংলায় বন্দেমাতরম মিউজিয়াম, বঙ্কিমচন্দ্রের জন্মদিনে ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর
-
ইসলামাবাদ হয়ে উঠছে! দেশ ‘বাঁচাতে’ আজান বন্ধের পথে ডেনমার্ক
-
সপ্তাহান্তে দুর্যোগের লাল সতর্কতা উত্তরবঙ্গে, সোমবার থেকে দক্ষিণবঙ্গে বাড়বে ঝড়বৃষ্টি
-
কিছুতেই মিলছে না মুখ! লেকটাউনের পর জন্মভূমি আর্জেন্টিনাতেও মেসি-মূর্তি নিয়ে মশকরা