Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৭ আষাঢ় ১৪৩৩
  • মঙ্গলবার
  • ২৩ জুন ২০২৬
Vijay Trisha

ইনস্টায় পরস্পরকে আনফলো বিজয়-তৃষার! জন্মদিনে প্রেমিক মুখ্যমন্ত্রীর সঙ্গে কী হল নায়িকার?

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হওয়ার পর ২২ জুন থলপতি বিজয়ের প্রথম জন্মদিন। আর এদিন সকাল থেকেই গুঞ্জন, তৃষার সঙ্গে সম্পর্ক শেষ! বিকেল গড়িয়ে সন্ধ্যা হতেই তৃষার সারপ্রাইজে তাজ্জব নেটভুবন!

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ২৩, ২০২৬, ২১:১০

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ২৩, ২০২৬, ২১:১০

options
link
ইনস্টায় পরস্পরকে আনফলো বিজয়-তৃষার! জন্মদিনে প্রেমিক মুখ্যমন্ত্রীর সঙ্গে কী হল নায়িকার? zoom
বিচ্ছেদ গুঞ্জনে ছাই দিয়ে বিজয়ের জন্মদিনে সেলিব্রেশনে তৃষা

ছাব্বিশের নির্বাচনে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে জীবনের এক নতুন অধ্যায়ে পা রেখেছেন থলপতি বিজয়। ভোটযুদ্ধের ময়দান থেকে শপথ গ্রহণের মুহূর্ত পর্যন্ত সর্বক্ষণের সঙ্গী ছিলেন অভিনেত্রী তৃষা কৃষ্ণাণ। গণনার দিন ছিল তৃষার জন্মদিন, সেই উপলক্ষে তিরুপতি মন্দিরে পুজোও দেন অভিনেত্রী। শুধু জন্মদিন নয়, বিজয়ের জীবনের বিশেষ দিনেও ভগবানের দরবারে আশীর্বাদ নিতে পৌঁছে গিয়েছিলেন তৃষা! পুজো দেওয়ার পর বিজয়ের বাড়ির সামনে এসে থেমেছিল বিলাসবহুল গাড়ি।

সেদিন কারও বুঝতে অসুবিধা হয়নি বিজয়ের মঙ্গল কামনাতেই মন্দিরে গিয়েছিলেন তৃষা। এরপর শপথ গ্রহণের অনুষ্ঠানেও প্রথম সারিতে মায়ের সঙ্গে বসেছিলেন। সেই মুহূর্তে বিজয়ের মায়ের সঙ্গেও সেরেছিলেন সৌজন্য সাক্ষাৎ। প্রেম নিয়ে যখন চর্চা তুঙ্গে সেই মুহূর্তেই ছন্দপতন! সোশাল মিডিয়ায় পরস্পরকে আনফলো করেছেন বিজয় তৃষা, এই গুঞ্জনে সরগরম নেটভুবন। বিজয়ের ৫২তম জন্মদিনের সকালে সমাজমাধ্যমে তৃষার শুভেচ্ছাবার্তা কেন নেই তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন জুটির ভক্তরা।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement
বিজয়ের বিশেষ দিনে পাশে তৃষা

স্ত্রী সঙ্গীতার সঙ্গে বিচ্ছেদ মামলা মীমাংসার পথে হাঁটার সিদ্ধান্তেই নাকি প্রেমে ভাঙন! অতীতের তিক্ততা ভুলে সম্পর্ক জোড়া লাগানোর চেষ্টা করছেন দম্পতি। তাই তৃতীয় ব্যক্তি হয়ে থাকতে নারাজ তৃষা। আর সেই জন্যই বেড়েছে দূরত্ব। নেটভুবনে যখন থলপতি বিজয় আর তৃষা কৃষ্ণাণের সম্পর্কের অবনতি নিয়ে চর্চা তুঙ্গে ঠিক সেই সময়ই যেন মুখ ভার করা আকাশে রামধনুর আগমন! যেন জীবনের ‘বেরঙিন’ ক্যানভাসে রঙের ছোঁয়া!

‘প্রেমিকা’ তৃষার জন্মদিনেই তামিলভূমে ইতিহাস থলপতির!

চব্বিশ ঘণ্টা পেরনোর আগে গুঞ্জনে ইতি টানলেন খোদ দক্ষিণী অভিনেত্রী। সামনে রকমারি কেকের বাহার আর তৃষার সঙ্গে একান্তে ‘বার্থডে বয়’। ‘সামনে সাজানো বাহারি কেক দেখে আনন্দে উৎফুল্ল বিজয়, তখন মনের মানুষের মুখের দিকে একদৃষ্টিতে তাকিয়ে ‘প্রিয়তমা’।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Trish (@trishakrishnan)

রাত বাড়তেই নেটিজেনদের ভাবনায় ছাই দিয়ে তৃষার ‘সারপ্রাইজ’-এ জাস্ট ক্লিন বোল্ড নেটভুবন। ক্যাপশনে লেখেন, ‘যে মানুষটি সবকিছুকে সার্থক করে তোলে তাঁকে জন্মদিনের অসংখ্য শুভেচ্ছা। শুভ জন্মদিন।’ এই ছবি দেখে অনেকেরই প্রাথমিক ধারণা, জন্মদিনের মধ্যরাতের সেলিব্রেশনের ছবি।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.