Ranveer Singh on Seva Sankalp Abhiyan

হাজার শিশুকন্যাকে শিক্ষিত করার দায়িত্ব, দ্বিতীয় সন্তান আগমনের আগে নয়া অঙ্গীকার রণবীরের

কেরিয়ারের গ্রাফ যখন ঊর্ধমুখী তখন নতুন শপথ গ্রহণ করলেন রণবীর সিং।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৮, ২০২৬, ১৮:২৭

options
link
হাজার শিশুকন্যাকে শিক্ষিত করার দায়িত্ব, দ্বিতীয় সন্তান আগমনের আগে নয়া অঙ্গীকার রণবীরের
লালবাগচা রাজার দর্শনে রণবীর। ছবি: সোশাল মিডিয়া

দ্বিতীয় সন্তান ভূমিষ্ঠ হওয়ার দিন ক্রমশ এগিয়ে আসছে। তার আগে গণপতি বাপ্পার আশীর্বাদ নিতে কখনও পৌঁছে গিয়েছেন আম্বানিদের গণেশ পুজো উদযাপনে তো কখনও আবার গণেশ চতুর্থী উপলক্ষে মুম্বইয়ের ঐতিহ্যবাহী লালবাগচা রাজার দর্শনে। তিনি আর কেউ নন, ‘ধুরন্ধর’ অভিনেতা রণবীর সিং (Ranveer Singh)। তিনি যে গণপতি বাপ্পার একনিষ্ঠ ভক্ত, আজ তা আর কারও অজানা নয়। বৃহস্পতিবার লালবাগচা রাজার দর্শনে গিয়ে নতুন শপথ গ্রহণ করলেন রণবীর সিং।

Advertisement

১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী মোদির জন্মদিন উপলক্ষে এক হাজার শিশুকন্যার পড়াশোনার দায়িত্ব নিজের কাঁধে তুলে নিলেন অভিনেতা। সাদা রঙের সাধারণ কুর্তা পরেই লালবাগচা রাজার দর্শনে পাপারাজ্জিদের লেন্সবন্দি হয়েছেন। দর্শনের পর রণবীর জানান, গণপতি বাপ্পার আশীর্বাদে বিগত প্রতিটি বছর হাসি খুশি আনন্দের সঙ্গে কেটেছে। তাই বাপ্পার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং আগামী দিনগুলিও যেন ভালোভাবে কাটে সেই প্রার্থনা করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে অভিনেতা ‘সেবা সংকল্প অভিযান’ (Seva Sankalp Abhiyan) -এর প্রতিও সমর্থন জানান।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

এই উদ্যোগের মাধ্যমে তিনি এক হাজার শিশুকন্যার শিক্ষায় সহায়তার দায়িত্বভার গ্রহণ করার সংকল্প গ্রহণ করেন। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে রণবীর সিং বলেন, “এখানে এসে ভীষণ ভালো লাগছে। বাপ্পার কৃপায় গত বছরটা আমার এবং আমার পরিবারের জন্য আনন্দময় ছিল। তাই এখানে এসেছি তাঁর দর্শন করতে, তাঁকে ধন্যবাদ জানাতে ও আগামীর পথচলা ও জীবনযাত্রার জন্য তাঁর আশীর্বাদ নিতে।”

Advertisement

আরও বলেন, “গণেশ চতুর্থী এবং আমাদের শ্রদ্ধেয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আমি সেবা সংকল্প অভিযানের সঙ্গে যুক্ত হয়ে এক হাজার মেয়ের পড়াশোনায় সাহায্য করার সংকল্প নিচ্ছি। আশা করি, এর মাধ্যমে বাপ্পা প্রসন্ন হবেন এবং তাঁর আশীর্বাদ সবসময় আমাদের মাথার ওপর থাকবে।” উল্লেখ্য, আলিয়া ভাট এবং রণবীর কাপুরও ‘সেবা সংকল্প অভিযান’-এর অধীনে বৃহন্মুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশন (BMC)-এর সুপারিশ অনুযায়ী ২০টি স্কুল সংস্কার করার অঙ্গীকার করেছেন।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Viral Bhayani (@viralbhayani)

এর ফলে শিশুদের পড়াশোনা ও মানসিক বিকাশের পথ আরও উজ্জ্বল হবে। সেই সঙ্গে উন্নত এবং প্রয়োজনীয় সুযোগ-সুবিধাসম্পন্ন শিক্ষার পরিবেশ তৈরি করা হবে। প্রধানমন্ত্রী মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে ‘আলফা’ আলিয়া বলেন, এই অভিযানের ভাবনা সম্মিলিতভাবে কাজ করা এবং সমাজকে কিছু ফিরিয়ে দেওয়ার এক সুন্দর দৃষ্টিভঙ্গির প্রতিফলন।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.