সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রশ্মিকা মান্দানা (Rashmika Mandana)। দক্ষিণী এই অভিনেত্রীকে নিয়ে এখন উত্তাল গোটা দেশ। রশ্মিকা এখন রীতিমতো ন্যাশনাল ক্রাশ। ‘পুষ্পা’ ছবির পর রশ্মিকাকে নতুন ছবিতে সই করানোর জন্য মরিয়া বলিউডের বহু প্রযোজক। এমনকী, শোনা গিয়েছিল, রশ্মিকা নাকি দেখা করেছেন করণ জোহরের সঙ্গেও। তবে করণের ছবিতে নয় বরং রনি স্ক্রুওয়ালার প্রযোজিত নতুন ছবি ‘মিশন মজনু’ দিয়েই বলিউডে পা রাখতে চলেছেন দক্ষিণী সুপারস্টার রশ্মিকা! আর এই ছবিতে রশ্মিকার বিপরীতে দেখা যাবে সিদ্ধার্থ মালহোত্রাকে। সম্প্রতি মুক্তি পেল এই ছবির ফার্স্টলুক। ছবির প্রথম পোস্টারে দেখা গেল বন্দুক হাতে দাঁড়িয়ে রয়েছেন সিদ্ধার্থ। তবে এই পোস্টারে দেখা যায়নি রশ্মিকাকে। ছবিটি মুক্তি পাবে ১০ জুন।
বেশ কয়েকদিন ধরেই রশ্মিকা ও বিজয়ের প্রেমের গল্প নিয়ে গুঞ্জন চলছে। দক্ষিণী ছবির সঙ্গে সঙ্গে বিজয়ের পাখির চোখ এখন বলিউড। অন্যদিকে রশ্মিকাকে নিয়েও কাজ করতে চাইছেন বলিউডের বেশ কয়েকজন পরিচালক। আর সেই কারণেই নাকি মুম্বইয়ে একটা ফ্ল্য়াটও কিনেছেন রশ্মিকা। নিন্দুকদের কথায়, এই ফ্ল্যাটেই নাকি একসঙ্গে থাকার প্ল্যান রশ্মিকা ও বিজয়ের। তবে বিয়ে, প্রেম নিয়ে সেভাবে এখনও মুখ খুলতে দেখা যায়নি রশ্মিকাকে। সম্প্রতি বিয়ের প্রশ্নে রশ্মিকা জানিয়েছেন, আমার এখনও বিয়ের বয়স হয়নি। আপাতত কেরিয়ারে মন দিতে চাই। তবে বিজয়ের সঙ্গে প্রেমের বিষয়ে রশ্মিকা কিন্তু মুচকি হেসেছেন।
View this post on InstagramAdvertisement
[আরও পড়ুন: কপিল শর্মার শোয়ে ডাকা হয়নি ‘দ্য কাশ্মীর ফাইলস’ ছবির টিমকে! ক্ষুব্ধ পরিচালক ]
ইতিমধ্যেই ‘পুষ্পা’ (Pushpa) ছবিতে তাঁর ‘স্বামী স্বামী’ (Shami Shami) নাচ দেখে গোটা দেশের পুরুষদের হৃদয়ে ঝড় উঠেছে। সেই রশ্মিকাই এবার পেয়ে গেলেন তাঁর প্রাণের স্বামীকে! গুঞ্জন বলছে, দক্ষিণী অভিনেতা বিজয় দেবারাকোন্ডার (Vijay Deverakonda) সঙ্গেই নাকি সাত পাকে বাঁধা পড়তে চলেছেন রশ্মিকা। বছর শেষেই ছাদনাতলায় দেখা যেতে পারে দক্ষিণের এই সুন্দরী অভিনেত্রীকে।
[আরও পড়ুন: শিকলে বাঁধা বেজির সঙ্গে ছবি পোস্টের জের, বন দপ্তরের জিজ্ঞাসাবাদে জেরবার শ্রাবন্তী]
সর্বশেষ খবর
-
ড্রাগন-হাতির ট্যাঙ্গো চাইছে বেজিং! সীমান্ত বিতর্কের মাঝেই কলকাতায় চিনা দূতের মুখে মৈত্রীর বার্তা
-
তিন বছর পর দেশে আইপিএল নিলাম, কোন শহরে, জানিয়ে দিল বিসিসিআই
-
হাঁটুর বয়সি নায়িকার সঙ্গে মামাশ্বশুর গোবিন্দার প্রেম! ‘ঘরভাঙানিদের তোল্লাই দেবেন না’, খোঁচা কাশ্মীরার
-
চাই গম্ভীরের উত্তরসূরি! এবার ঋষভদের কোচিং করাবেন লক্ষ্মীরতন, জাতীয় দলে ডাক আসবে?
-
এক ভাইপোকে সরিয়ে আরেক ভাইপোকে গুরুদায়িত্ব, মায়াবতী বলছেন, ‘এটা তো পরিবারতন্ত্র নয়’