সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিয়ের দেড় বছরের মধ্যেই সুখবর! মা-বাবা হচ্ছেন রিচা চাড্ডা এবং আলি ফজল (Richa Chadha, Ali Fazal)। ২০২২ সালের অক্টোবর মাসের ৪ তারিখ সাত পাকে বাঁধা পড়েছিলেন তারকাজুটি। এবার সংসারে নতুন সদস্য আসার সুখবর শোনালেন রিচা-আলি।
প্রথম সন্তান আসার অপেক্ষায় রিচা চাড্ডা এবং আলি ফজল। তারকাদম্পতি নিজেরাই সোশাল মিডিয়ায় এই সুখবর দিয়েছেন। তাঁদের শেয়ার করা ছবিতে লেখা, “১+১= ৩, ছোট্ট হৃদস্পন্দনই এখন আমাদের কাছে পৃথিবীর সবথেকে বড় শব্দ।”
View this post on InstagramAdvertisement
[আরও পড়ুন: মা হচ্ছেন ইয়ামি গৌতম, সাড়ে ৫ মাসের অন্তঃসত্ত্বা! খুশিতে ডগমগ পরিচালক স্বামী]
২০২০ সালে আইনি মতে বিবাহবন্ধনে আবদ্ধ হন রিচা-আলি। তবে সামাজিকভাবে বিয়ে সারেন তারও বছর দুয়েক বাদে। ২০১৩ সালে মুক্তিপ্রাপ্ত ‘ফুকরে’ ছবিতে প্রথমবার একসঙ্গে দেখা যায় আলি (Ali Fazal) ও রিচাকে (Richa Chadha)। ছবির শুটিং চলাকালীন তাঁদের মধ্যে বন্ধুত্ব গাঢ় হয়। এরপর ঘনিষ্ঠ বন্ধুরাই জানান, শুধুমাত্র বন্ধুত্বে আর আটকে নেই তাঁদের সম্পর্ক। রিচার পছন্দ-অপছন্দের সঙ্গে অনেক মিল রয়েছে আলির। তাছাড়া দু’জনের বন্ধু সার্কেলও এক। তাই বিয়ের পর থেকে একে-অপরের সঙ্গেই সময় কাটাচ্ছেন রিচা চাড্ডা, আলি ফজল। বলিপাড়ার হাইপ্রোফাইল পার্টিতেও তাঁদের খুব একটা দেখা যায় না। নিভৃতে থাকাই পছন্দের তাঁর। এবার মা-বাবা হওয়ার জার্নি শুরু তারকাদম্পতির। বৃহস্পতিবারই প্রথম সন্তান আসার খবর শেয়ার করেন ইয়ামি গৌতম এবং আদিত্য ধর। এবার শুক্রবার সাতসকালে সুসংবাদ দিলেন রিচা চাড্ডা ও আলি ফজল।
[আরও পড়ুন: ‘আর্টিক্যাল ৩৭০’ ছবি লোকসভা জেতার অস্ত্র? বিতর্ক বাড়তেই রামমন্দির টেনে বিস্ফোরক পরিচালক!]
সর্বশেষ খবর
-
‘কারও নামে বদনাম করিনি’, মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরই নেতাজি নিয়ে সুরবদল অনন্ত মহারাজের
-
ইউক্রেনের ব্যাঙ্কের সঙ্গে বিবাদ! যুদ্ধের মাঝে রাশিয়ায় বড় দায়িত্বে ভারতের প্রাক্তন প্রধান বিচারপতি
-
‘সময় ঠিক করুন, সব প্রশ্নের জবাব দেব’, স্পিকারকে চিঠি দিয়ে বিরোধীদের পালটা চাপ শাহের
-
খোঁচা খাওয়া বাঘের মতো প্রত্যাবর্তন! কুয়েতের দলকে উড়িয়ে এসিএল টু-র মূল পর্বে ইস্টবেঙ্গল
-
‘শাহী’ বৈঠকে রফাসূত্র, কুড়মালি ভাষা অষ্টম তফসিলে অন্তর্ভুক্তিতে সবুজ সংকেত!