সিনেমা, সিরিয়ালের শুটিংয়ের মাঝে তারকাদের রমজান পালনের খবর নতুন নয়। এযাবৎকাল সিনেদুনিয়ার বহু শিল্পীরা কাজের অবসরে ইফতার সেরে চর্চার শিরোনামে ঠাঁই পেয়েছেন। তবে এবার পবিত্র রমজান মাসে রাস্তার ধারে ইফতার সেরে কটাক্ষে শিকার খ্যাতনামা ইউটিউবার।
আরও পড়ুন:
সাবা ইব্রাহিম। হিন্দি টেলিপাড়ার জনপ্রিয় অভিনেতা শোয়েব ইব্রাহিমের বোন তিনি। সেই প্রেক্ষিতে সম্পর্কে টেলিঅভিনেত্রী দীপিকা কক্করের ননদ। তারকা দাদার সুবাদে ইউটিউবার হিসেবে বেজায় খ্যাতি অর্জন করেছেন সাবা ইব্রাহিম। তবে এবার নিজের ভ্লগে যে ক্যামেরাবন্দি দৃশ্য তুলে ধরলেন তিনি, তাতে বিতর্ক তুঙ্গে! ইউটিউবে সাবার শেয়ার করা ভিডিওতে দেখা গেল, স্বামী-সন্তানকে নিয়ে ব্যস্ত হাইওয়ের ধারে চাদর পেতে রকমারি ফলাহার সাজিয়ে ইফতার করতে বসেছেন সাবা ইব্রাহিম। জানা যায়, মুম্বই থেকে মৌদহে শ্বশুরবাড়ি যাওয়ার পথে ওই ভ্লগ তৈরি করছিলেন শোয়েবের বোন। তবে পথে সন্ধে নামায় গাড়ি থামিয়ে রাস্তাতেই ইফতারের আয়োজন করেন তাঁরা। কারণ রমজান পালনের নিয়মানুযায়ী, দিনভর নির্জলা উপোসের পর সূর্যাস্ত হলে ইফতার করা মাস্ট! তাই ইদ উদযাপন করতে শ্বশুরবাড়ি যাওয়ার পথে রাস্তাতেই ইফতার সারতে বসেন সাবা ইব্রাহিম।

সেই ভিডিওতে দেখা যায়, মাসখানেকের খুদেকে নিয়ে ব্যস্ত হাইওয়ের ধারে দিব্যি খাওয়াদাওয়া করছেন টেলিঅভিনেত্রী দীপিকার ননদ। আর পাশ থেকে সাঁই সাঁই করে ছুটছে সব গাড়ি। সেই ভিডিওটি দেখেই বেশ বোঝা যাচ্ছে যে, সাবা যেখানে ইফতার করতে বসেছেন, সেটা ভীষণই বিপজ্জনক জায়গা। যখন তখন কোনও দুর্ঘটনার সম্মুখীন হতে পারেন তাঁরা। আর সেই ভিডিও দেখেই রে-রে করে উঠেছেন নেটপাড়ার একাংশ। উদ্বেগ প্রকাশ করে তাঁদের কারও দাবি, হাইওয়ের ধারে এভাবে গাড়ি থামিয়ে খাওয়াদাওয়া তাঁদের জন্যেই বিপদ ডেকে আনতে পারে। কেউ বা দায়িত্বজ্ঞানহীন বলেও কটাক্ষ করেছেন দীপিকা কক্করের ননদকে। কেউ বা সাবার খুদে সন্তানকে নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। একাংশ আবার এও মনে করিয়ে দিয়েছেন যে, হাইওয়েতে এভাবে যত্রতত্র গাড়ি দাঁড় করিয়ে রাখার নিয়ম নেই! এককথায়, সাবা ইব্রাহিমের ভ্লগ ছড়িয়ে পড়তেই সমালোচনার ঝড় নেটভুবনে।
View this post on Instagram
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
৪ না ৫ সেপ্টেম্বর, কবে পড়েছে জন্মাষ্টমী? জানুন পূজার্চনার নির্ভুল তিথি ও শাস্ত্রের বিধান
-
দেশ ছেড়ে গা-ঢাকা রাশিয়ায়, সিরিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট ‘স্বৈরশাসক’ আল আসাদের মৃত্যুদণ্ডের নির্দেশ!
-
পরীক্ষা ছাড়াই রেলে মোটা টাকার চাকরির সুযোগ! জেনে নিন আবেদনের খুঁটিনাটি
-
এবার খুলবে ‘কেশপুর ফাইলস’, ‘মোদি জিন্দাবাদ বলায় অত্যাচার’, সভা করতে বাধা! এসপিকে কী নির্দেশ শুভেন্দুর?
-
জঙ্গলের রাজার জন্য রাজকীয় বন্দোবস্ত! ৩ লাখি বাঘের খাঁচা এল বক্সায়