Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শনিবার
  • ৬ জুন ২০২৬
Dharmendra

শশী কাপুর, শ্রীদেবীদের মনে রাখলেও অস্কার মঞ্চে ব্রাত্য ধর্মেন্দ্র! ‘ড্যামেজ কন্ট্রোলে’ কী করলেন উদ্যোক্তারা?

৯৮তম অস্কারের মঞ্চে প্রয়াত তারকাদের তালিকায় নেই ভারতীয় সিনেদুনিয়ার মহীরুহ 'হি ম্যান'। ভারতের তরফে সমালোচনার ঝড় উঠতেই বড় পদক্ষেপ অ্যাকাডেমি পুরস্কার উদ্যোক্তাদের।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ১৬, ২০২৬, ১৫:১৮

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ১৬, ২০২৬, ১৫:১৮

options
link
শশী কাপুর, শ্রীদেবীদের মনে রাখলেও অস্কার মঞ্চে ব্রাত্য ধর্মেন্দ্র! ‘ড্যামেজ কন্ট্রোলে’ কী করলেন উদ্যোক্তারা? zoom
অ্যাকাডেমির ওয়েবসাইটে 'ইন মেমোরিয়াম' বিভাগে রাখা হয়েছে ধর্মেন্দ্রর নাম। ছবি- ইনস্টাগ্রাম

পঁচিশ সালের নভেম্বর মাসে চিরঘুমের দেশে পাড়ি দিয়েছেন ধর্মেন্দ্র (Dharmendra)। ভারতীয় সিনেজগতের অন্যতম মহীরুহের প্রয়াণের পর ৭৯তম ব্রিটিশ অ্যাকাডেমি ফিল্ম অ্যাওয়ার্ডস-এর মঞ্চে ‘হি ম্যান’কে স্মরণ করা হয়। কিন্তু চলতিবারের অস্কার (Oscars 2026) অনুষ্ঠানে ‘ইন মেমোরিয়াম’ বিভাগে প্রয়াত তারকাদের তালিকায় ব্রাত্য ধর্মেন্দ্র। যেখানে শুধুমাত্রই ঠাঁই পেলেন হলিউড শিল্পীরা। অস্কার মঞ্চ থেকে সেখবর ফাঁস হতেই ভারতীয় সিনেপ্রেমীরা ক্ষোভপ্রকাশ শুরু করেন। অ্যাকাডেমি পুরস্কার উদ্যোক্তাদের নিয়ে নিন্দার ঝড় বয়ে যায় নেটভুবনেও। তবে সমালোচনার আভাস পেয়েই তড়িঘড়ি ‘ড্যামেজ কন্ট্রোলে’ নামেন তাঁরা।

প্রয়াত ভারতীয় তারকাদের মধ্যে অতীতে অস্কারের স্মরণ বিভাগে জায়গা করে নিয়েছিলেন শশী কাপুর, শ্রীদেবী থেকে ইরফান খানদের মতো তারকা। এমনকী শিল্প নির্দেশক নীতিন চন্দ্রকান্ত দেশাই, খ্যাতনামা কস্টিউম ডিজাইনার ভানু আথাইকেও স্মরণ করা হয় অ্যাকাডেমি পুরস্কারের মঞ্চে। সেই ধারা বজায় রেখেই ধর্মেন্দ্রকেও স্মরণ করা হবে, বলে আশায় ছিলেন ভারতীয়রা। কিন্তু ৯৮তম অ্যাকাডেমি পুরস্কারের অনুষ্ঠানে প্রয়াত অভিনেতা যে এভাবে বিস্মৃতির অন্তরালে চলে যাবেন, সেটা বোধহয় কল্পনাতীত ছিল। যে অভিনেতা ‘শোলে’, ‘চুপকে চুপকে’, ‘ফুল অউর কাটে’র মতো একাধিক কাল্ট ক্লাসিক সিনেমা উপহার দিয়েছেন। এমনকী কেরিয়ারের উচ্চগগনে থাকাকালীন বহু আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে যোগ দিয়েছিলেন, সেই ভারতীয় তারকাকেই কিনা ভুলে গেলেন অস্কার উদ্যোক্তারা! ‘ইন মেমোরিয়াম’ বিভাগে অন্তর্ভুক্ত করা হল না তাঁর নাম। অনুষ্ঠানের লাইভ সম্প্রচারের পর সেই বিষয়ে সমালোচনা শুরু হতেই মাঠে নামল অস্কার কর্তৃপক্ষ। তারপর?

Advertisement
Dharmendra remembered in BAFTA 2026
‘বাফটা’র মঞ্চে প্রয়াত ধর্মেন্দ্রকে স্মরণ করা হলেও অস্কারে ব্রাত্য! ছবি: ইনস্টাগ্রাম

দেখা গেল, অনুষ্ঠানের ঘণ্টাখানেক বাদে অ্যাকাডেমির ওয়েবসাইটে ‘ইন মেমোরিয়াম’ বিভাগে রাখা হয়েছে ধর্মেন্দ্র, এবং মনোজ কুমারের নাম। উল্লেখ্য, ছাব্বিশের মঞ্চে ‘ইন মেমোরিয়াম’ বিভাগে প্রয়াত তারকাদের মধ্যে স্মরণ করা হয় আমেরিকান অভিনেতা-পরিচালক রবার্ট রেডফোর্ড, ডায়ান কিটন, অভিনেত্রী ক্যাথরিন ও’হারা, জার্মান অভিনেতা উডো কিয়ার,’হোয়েন হ্যারি মেট স্যালি’র পরিচালক রব রেইনার, জিন হ্যাকম্যান এবং ভ্যাল কিলমার-সহ আরও অনেক অভিনেতাকে। কিন্তু সেখানে উচ্চারিত হয়নি ধর্মেন্দ্রর নাম। পরিবর্তে ভারতীয় তারকার নাম ঠাঁই পেল অ্যাকাডেমি পুরস্কারের অফিশিয়াল ওয়েবসাইটে।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.