Salman Khan

শার্টলেস সলমন! একাকিত্ব গ্রাস করেছে ভাইজানকে? উন্মুক্ত শরীরে ইঙ্গিতপূর্ণ পোস্টে উদ্বিগ্ন ভক্তরা

আলো-আঁধারিতে উন্মুক্ত শরীরে দৃশ্যমান সলমনের সিক্স প্যাক অ্যাবস। বন্ধ চোখ আর দু'হাত মাথার উপর, নিভৃতে-নির্জনে জীবনদর্শনের কোন কথা বললেন বলিউডের ভাইজান?

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ১৮, ২০২৬, ১৫:৫৩

options
link
শার্টলেস সলমন! একাকিত্ব গ্রাস করেছে ভাইজানকে? উন্মুক্ত শরীরে ইঙ্গিতপূর্ণ পোস্টে উদ্বিগ্ন ভক্তরা
একাকীত্বে ভুগছেন সলমন?

‘বড় একা একা লাগে আমার, লাগে না ভালো আর….’, বাংলার সুপারহিট জুটি জিৎ-কোয়েল মল্লিক অভিনীত ‘সাত পাকে বাঁধা’ ছবির এই গান আজও লোকমুখে ফেরে। এই মুহূর্তে ‘সিঙ্গল’ সলমনের (Salman Khan) জন্য বোধহয় এটাই ‘পারফেক্ট ম্যাচ’! ৬০ বছরে পৌঁছে আজও একাকী, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে একাকীত্ব গ্রাস করছে বলিউডের ভাইজানকে? সোশাল মিডিয়ায় সলমনের পোস্টে যেন রয়েছে তেমনই ইঙ্গিত। আলো-আঁধারিতে উন্মুক্ত শরীর, দৃশ্যমান সলমনের সিক্স প্যাক অ্যাবস। বন্ধ চোখ আর দু’হাত মাথার উপর, নিভৃতে-নির্জনে যেন জীবনের অনেক হিসেবনিকেশ কষছেন সলমন! সেই প্রেক্ষিতে তাঁর পোস্ট নিয়েও ধন্দে ভক্তরা।

Advertisement

ইঙ্গিতপূর্ণ পোস্টে কী লিখছেন বলিউডের ‘দাবাং’ খান? একা থাকা আর একাকীত্বের মধ্যে পার্থক্য সংক্রান্ত একটি পোস্ট শেয়ার করেছেন সলমন। যেখানে লেখা, ‘জীবন কাটানোর দুটি উপায়। একটি হল ‘অ্যালোন’ অর্থাৎ স্বইচ্ছায় একা থাকা। অপরটি হল ‘লোনলি’ যার বাংলা তর্জমা করলে হয় একাকীত্ব, যার অর্থ কেউ তোমার সঙ্গে থাকতে চায় না। এরপর নিজেকেই ঠিক করতে হবে তুমি কোন পথ অবলম্বন করে বাঁচবে।’ ৬০ বছর বয়সী সলমনের ফিটনেসে যেমন ‘ফ্ল্যাট’ নেটভুবন ঠিক তেমনই এই পোস্ট ঘিরে উদ্বেগ প্রকাশ করেছেন ভাইজানের অনুগামীরা।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Salman Khan (@beingsalmankhan)

Advertisement

অতঃপর আবার অনুরাগীদের মনে প্রশ্ন জেগেছে, সত্যিই একাকীত্বে ভুগছেন সলমন নাকি এই ছবির নেপথ্যে লুকিয়ে অন্য কোনও রহস্য? বর্তমানে সলমন তাঁর আসন্ন ছবি ‘মাতৃভূমি’র জন্য নিজেকে ভেঙেচুরে নিজেকে নতুনভাবে প্রস্তুত করছেন। শুধু লুকেই চমক নয়, এই ছবির জন্য সম্পূর্ণ শারীরিক রূপান্তর ঘটিয়েছেন ভাইজান। জানা যাচ্ছে, লাদাখের উচ্চতায় ‘ফিট অ্যান্ড ফাইন’ থাকতে ট্রেনিং নিচ্ছেন সলমন। সূত্রের খবর, ‘লাদাখের উচ্চতায় তিনি সুস্থ রাখতে ফিটনেস রুটিনে পরিবর্তন এনেছেন। যুক্ত হয়েছে নতুন ট্রেনিং। ৪৫ দিনের লাদাখ শিডিউলে তিনি ক্যালিসথেনিকস-ভিত্তিক ফিটনেস রুটিন অনুসরণ করেছেন। কারণ ওই উচ্চতায় জিমের পুরো সেটআপ নিয়ে যাওয়া সম্ভব ছিল না।’

সলমনের এক ভক্ত এই পোস্টের কমেন্ট বক্সে লিখেছেন, ‘এত বছর পরেও পোস্ট করার স্টাইল একটুও বদলায়নি! আজও আগের মতোই আছেন!’ অপর এক অনুরাগীর মতে, ‘৬০ বছর বয়সেও অবিশ্বাস্য ফিটনেস দিয়ে সমালোচকদের যোগ্য জবাব দিচ্ছেন। মেগাস্টার সালমান খান সত্যিই আলাদা।’ নেটপাড়ার এক সদস্য সলমনের ফিটনেসে মুগ্ধ হয়ে লিখেছেন, ‘ভারতের আসল বডিবিল্ডিং আইকন এখনও অতুলনীয়।’

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.