Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১ ভাদ্র ১৪৩৩
  • বুধবার
  • ১৯ আগস্ট ২০২৬
Eken Babu-Samik Bhattacharya

‘একেন বাবু’র টাকে চুল গজানো তৃণমূলের জয়ের সমার্থক! শমীকের উপমায় ‘কুল’ অনির্বাণ

২১ মে ফলতায় পুননির্বাচন। তার আগে রবিবাসরীয় মেজাজে ফলতায় দাঁড়িয়ে শমীকের দাবি, "মানুষ তৃণমূলকে নির্বাসিত করে দিয়েছে। একেন বাবুর মাথায় চুল গজালেও গজাতে পারে, তবু তৃণমূল আর ক্ষমতায় আসতে পারবে না।" এই মন্তব্যের কী প্রতিক্রিয়া দিলেন 'একেন বাবু' অনির্বাণ চক্রবর্তী?

কস্তুরী কুণ্ডু
কস্তুরী কুণ্ডু

শেষ আপডেট: মে ১৮, ২০২৬, ০৮:০৯

link
কস্তুরী কুণ্ডু
কস্তুরী কুণ্ডু

শেষ আপডেট: মে ১৮, ২০২৬, ০৮:০৯

options
link
‘একেন বাবু’র টাকে চুল গজানো তৃণমূলের জয়ের সমার্থক! শমীকের উপমায় ‘কুল’ অনির্বাণ zoom
"একেন বাবুর মাথায় চুল গজালেও গজাতে পারে, তবু তৃণমূল আর ক্ষমতায় আসতে পারবে না।" শমীকের মন্তব্যে কী প্রতিক্রিয়া অনির্বাণের?
Advertisement

২১ মে ফলতায় পুননির্বাচন। তার আগে রবিবাসরীয়া মেজাজে ফলতায় দাঁড়িয়ে একের পর এক বোল্ডআউট বার্তা দেন বিজেপি রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। এদিন তাঁর বক্তৃতার আগাগোড়ায় ছিল বাংলা জয়ের আত্মবিশ্বাসী ছাপ। তৃণমূলকে ‘অতীত’ করে গৈরিক বঙ্গে প্রাণ ভরে শ্বাস নেওয়ার আশ্বাস দেন শমীক। বিজেপি জমানায় ব্যঙ্গাত্মক ভঙ্গিমায় বিরোধী শিবিরকে একের পর এক কটাক্ষের বাণে বিদ্ধ করেন। ৪ মে ছাব্বিশের নির্বাচনের ফলপ্রকাশের পর বাংলার মসনদে বিজেপি সরকার। ২৯৩ আসনের মধ্যে ২০৭ আসনই এখন গেরুয়াশবিরের দখলে। বাকি থাকা একটি আসনে কার্যত জয়ের আত্মবিশ্বাস নিয়েই শমীকের দাবি, “মানুষ তৃণমূলকে নির্বাসিত করে দিয়েছে। একেন বাবুর মাথায় চুল গজালেও গজাতে পারে, তবু তৃণমূল আর ক্ষমতায় আসতে পারবে না।”

শমীকের ব্যবহৃত এই উপমায় মনোক্ষুন্ন হয়েছেন নাকি বিষয়টা উপভোগ করেছেন পর্দার ‘একেন বাবু’ ওরফে বাংলা ইন্ডাস্ট্রির দাপুটে অভিনেতা অনির্বাণ চক্রবর্তী? সংবাদ প্রতিদিন ডিজিটাল-এর তরফে এই প্রশ্ন রাখতেই ফোনের ওপারে প্রাণখোলা হাসি। দৃপ্ত কণ্ঠে বলেন, “খারাপ লাগার কোনও প্রশ্নই নেই। এর আগেও অনেকবার এই উপমা ব্যবহার করেছেন। শমীকবাবুর সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক। পরেরবার যখন দেখা হবে তখন আমি ওঁর এই উপমা ব্যবহারের জন্য ধন্যবাদ জানাব। নির্বাচনী প্রচারের মঞ্চে একেন বাবু চরিত্রের তুলনা টেনেছেন মানে বুঝতে হবে মানুষের কাছে কতটা জনপ্রিয়। একজন অভিনেতা, এই চরিত্রের অংশীদার হিসেবে আমি গর্বিত। তাছাড়া শমীকবাবু একেন বাবুর প্রতিটি সিরিজ দেখে আমাকে ফিডব্যাক দিয়েছেন। রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে একজন শিল্পী হিসেবে আমার কাছে এই উপমা নির্ভেজাল বিনোদনের অংশ।”

Advertisement
জনপ্রিয় চরিত্র একেন বাবু

শুধু একেনবাবু নয়, বিজেপির রাজ্য সভাপতি সম্প্রতি বঙ্গে সবুজ দূর্গ ধূলিসাতের চ্যালেঞ্জ ছুড়তে গিয়ে অনুপম খেরের টাকের সঙ্গে তৃণমূলের প্রত্যাবর্তনের তুলনা টানেন। বাংলায় পদ্ম ফুটতেই তার জবাব দিয়েছেন বলিউডের প্রবীণ অভিনেতা। অনুপম খের যে নিজেও গেরুয়া শিবির সমর্থক, সেকথা কারও অজানা নয়। এযাবৎকাল একাধিকবার খুল্লমখুল্লা মোদি স্তুতি করায় বিরোধী শিবিরগুলির বিরাগভাজন হতে হয়েছে তাঁকে। এমনকী ধারাবাহিকভাবে ‘বিজেপির প্রোপাগান্ডা’ ছবিতে অভিনয় করার অভিযোগও উঠেছে অভিনেতার বিরুদ্ধে। তবে বাংলায় হাওয়াবাদল হতেই শমীক ভট্টাচার্যের করা ভবিষ্যদ্বাণী নিয়ে মুখ খুলেছেন অনুপম খের।

সম্প্রতি এক সাক্ষাৎকারে শমীক ভট্টাচার্য বলেছিলেন, “মাথার উপরে আকাশ আর পায়ের তলার মাটি এক হয়ে যেতে পারে, সমুদ্রের সঙ্গে আকাশও মিশে যেতে পারে, এমনকী অনুপম খেরের টাক মাথাতেও চুল গজিয়ে উঠতে পারে। কিন্তু বাংলায় তৃণমূল আর ফিরবে না।” শমীকের সাক্ষাৎকারের অংশ এক্স হ্যান্ডেলে ভাগ করে অনুপম খের মজা করে বলেন, “দাদা, আমি আপনার কোন ক্ষতিটা করেছি? আপনি সত্যি চান যে, আমার টাকে চুল গজাক? কিন্তু আমি তো নিজেই সেটা চাই না। জয় শ্রী রাম।”

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.