পোষ্যের মতো বন্ধু আর কে আছে! সারাদিনের ক্লান্তি নিমেষে ভ্যানিশ করে দেওয়ার মতো ম্যাজিক আছে ওদের কাছেই। এখন বহু বাড়িতেই দেখা যায় চারপেয়ে সদস্য। যে পরিবারে সকলেই কর্মরত সেক্ষেত্রে ওদের একা রেখে যাওয়া একটা সমস্যার বিষয়। অনেকেই ওদের দেখাশোনার জন্য বাড়িতে পরিচারিকা রাখেন। কিন্তু তাতেও মনে শঙ্কা থাকেন, ওর অযত্ন হচ্ছে না তো? সঠিক সময়ে খাচ্ছে তো? যাদের দিনের অনেকটা সময় বাড়ির বাইরে থাকতেই পোষ্যের উপর নজরদারি ক্ষেত্রে তাঁদের জন্য আদর্শ কয়েকটি গেজেট। চলুন আজ জেনে নেওয়া যাক সেগুলো কী কী।
১. GPS Pet Tracker: চারপেয়েরা ভীষণ প্রানবন্ত। ছুটোছুটি লেগেই থাকে। ঘর থেকে বেরতে পারলে তো কথাই নেই। মাঝেমধ্যে ওদের দেখা না পেয়ে চিন্তায় পড়তে হয়। এক্ষেত্রে অব্যর্থ জিপিএস পেট ট্র্যাকার। এটি লাগিয়ে দিন আপনার পোষ্যের কলারে। গেজেটটি কানেক্ট করে নিন নিজের ফোনের সঙ্গে। ব্যস, এবার ফোনেই দেখে নিতে পারবেন সে কোথায় রয়েছে। সারাদিন কী করছে।
আরও পড়ুন:
২. Smart Pet Camera: এই গেজেটটিও অত্যন্ত কার্যকর। এর অধিকাংশ মডেলেই রয়েছে লাইভ ভিডিও দেখার সুযোগ। যদি দীর্ঘক্ষণ আপনাকে দেখতে না পেয়ে অস্বস্তি বোধ করে বা মনমরা হয়ে থাকে পোষ্য, তাহলে এর মাধ্যমে আপনি কথা বলে নিতে পারবেন চারপেয়ে সন্তানের সঙ্গে।
৩. Automatic Pet Feeder: যদি আপনি খুব ব্যস্ত হয়ে থাকেন, তবে পোষ্যকে সময়মতো খাওয়ানোর জন্য অটোমেটিক ফিডার আবশ্যক। আপনি নির্দিষ্ট সময় নির্ধারণ করে রাখলে আপনি বাড়িতে না থাকলেও আপনার কুকুর বা বিড়াল সময়মতো খেতে পাবে। এগুলো স্মার্টফোনের সঙ্গে সংযুক্ত করা যায়। কয়েকটি ক্লিকেই পর্যবেক্ষণ থেকে খাবারের পরিমাণ নিয়ন্ত্রণ, সবটাই করতে পারবেন আপনি।
৪. Smart Collar: স্মার্ট কলার পোষ্যের জন্য ফিটনেস ট্র্যাকারের মতো কাজ করে। এটি অবস্থান ট্র্যাক করার পাশাপাশি দৈনিক পদক্ষেপ, ঘুমের ধরণ, হৃদস্পন্দন এবং ক্যালোরি খরচের পরিমাণও পরীক্ষা করে। কোনওরকম অস্বাভাবিকত্ব দেখলেই চিকিৎসকের পরামর্শ নিতে পারবেন।
সর্বশেষ খবর
-
কলকাতাকে ছুঁয়ে ফেলল নিম্নচাপ! অতি বৃষ্টির লাল সতর্কতা দক্ষিণবঙ্গে, কতদিন চলবে বৃষ্টি?
-
‘একটি দল গোটা দেশের সিস্টেম বদলাতে পারে না’, খামতি স্বীকার করেই বার্তা রামদেবের
-
‘বাথরুমের জানলা ভেঙেছিলাম, তারপর…’ জতুগৃহ তারাপীঠের হোটেলে আটকে হাড়হিম অভিজ্ঞতা পর্যটকের
-
‘জন গণ মন’র পরিবর্তে জাতীয় সঙ্গীত হোক ‘বন্দে মাতরম’, ‘শক্তিমান’ মুকেশের দাবিতে বিতর্কের ঝড়
-
সামনে জামশেদপুর এফসি, মিগুয়েলকে ছাড়াই আজ ডুরান্ড কোয়ার্টারে নামছে মোহনবাগান