১১ মে অষ্টম বিবাহবার্ষিকী উপলক্ষ্যে রাজের হাত ধরে শহর ছেড়েছিলেন শুভশ্রী। বিদেশ থেকে জীবনের বিশেষ দিন উদযাপেনর রঙিন মুহূর্তগুলো সমাজমাধ্যমে সকলের সঙ্গে ভাগ করে নিয়েছিলেন টলিউডের লেডি সুপারস্টার। বিয়ের অষ্টম জন্মদিন পালনের পর কলকাতায় ফিরেছেন রাজশ্রী। এর মাঝেই মুক্তি পেয়েছে ইন্দ্রদীপ দাশগুপ্তের নির্দেশনায় শুভশ্রীর পরবর্তী ছবি ‘অভিমান’-এর পোস্টার। শুরু হয়েছে বহু প্রতিক্ষীত ছবি ‘দেশু ৭’-এর শুটিংও। অনির্বাণকে নিয়ে ফ্লোর থেকে ছবি পোস্ট করে সুখবর নিজেই দিয়েছেন সিনেমার পরিচালক-প্রযোজক তথা মেগাস্টার দেব। টিমের সঙ্গে কাঠফাটা রোদে শহরতলির অলিতে গলিতে রেইকিতে ব্যস্ত। এর মাঝেই চোট পেলেন দেবের নায়িকা, শুভশ্রী গঙ্গোপাধ্যায়।
ইনস্টা স্টোরিতে চোটের ছবি নিজেই শেয়ার করেছেন রাজ ঘরনি। সম্ভবত চোখের নীচে চোট পেয়েছেন শুভশ্রী। তবুও ম্লান হয়নি মুখের হাসি। বরং ব্যথার জায়গায় আইসপ্যাক নিয়ে মজার ছলে লিখেছেন, ‘ব্যাটমিনবটন খেলার সময় চোট পেয়েছি। কষ্টের মধ্যেও আনন্দ আছে।’ পরনে সাদা রঙের স্পোর্টস টি-শার্ট, পনিটেল করে পিছনে বাঁধা চুল। ব্যাথা উপশমের জন্য চোটের জায়গায় ধরে আছেন আইসপ্যাক। ঠিক এভাবেই ছবি পোস্ট করেছেন শুভশ্রী।
আরও পড়ুন:
অভিনেত্রীর ঘনিষ্ঠরা জানেন ব্যাটমিনটনের প্রতি তাঁর অগাধ প্রেম। কাজের অবসরে সুযোগ পেলেই ঘাম ঝড়ান ব্যাটমিনটন কোর্টে। রবিবাসরীয় ছুটির মেজাজে খেলতে গিয়েই ঘটে এই বিপত্তি। শুভশ্রীর ভক্তরা তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছেন। ২০২৬ সালে পুজোর বক্সঅফিসে সবথেকে বড় চমক হতে চলেছে ‘দেশু ৭’ তা বলার অপেক্ষাই রাখে না। ২০২৫ সালে ‘প্রাক্তন’ জুটির রিইউনিয়ন তাঁদের দর্শক-অনুরাগীদের কাছে ছিল বিরাট প্রাপ্তি । যদিও কিছু বাদানুবাদের কারণে মান-অভিমানের পালা চললেও পরে তা কেটিয়ে ফের একসঙ্গে দর্শকের মনোরঞ্জনে অঙ্গীকারবদ্ধ। তারই ফলাফল ‘দেশু ৭’।

উল্লেখ্য, ছবির নাম-চিত্রনাট্য ঠিক হওয়ার আগে শুধুমাত্র জুটির জনপ্রিয়তার নিরিখে অগ্রিম টিকিট বুক মাই শোতে আপলোড হতে যেরকম হাউসফুলের ঝড় দেখা গিয়েছে প্রথম থেকেই তা ভারতীয় বিনোদুনিয়ায় বিরল। এখন শুধু অপেক্ষা ‘দেশু’ জুটি কবে থেকে নতুন ছবির শুটিং শুরু করেন।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
অনলাইনে ঠান্ডা পানীয়ের সঙ্গে আরশোলা! কড়া পদক্ষেপ ‘অগ্নিশর্মা’ শ্বেতা তিওয়ারির
-
হাই কোর্টে ধাক্কা টুলুর! খারিজ রক্ষাকবচের আর্জি, ‘মেঘের আড়ালে সব দেখছেন’, বললেন বিচারপতি
-
তৃণমূল আমলে ঘরছাড়া! গলসির বিজেপি কর্মীর সঙ্গে দেখা করে বিধায়কের দাবি, ভয় আউট, ভরসা ইন
-
২১ আগস্ট বরলক্ষ্মী পুজো, অর্থকষ্ট দূর করতে জানুন ব্রত পালনের সঠিক নিয়ম
-
খেলার ইচ্ছাই হারিয়েছিলেন, বাবার মৃত্যুর পর প্রথম গোল করে আবেগে ভাসলেন মেসি