সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এক গানেই একেবারেই বাজিমাত। গোটা দুনিয়ার নজরে এখন দক্ষিণী সুন্দরী সামান্থা প্রভু। আল্লু অর্জুনের পুষ্পা ছবিতে ‘ও অন্তাভা’ (Samantha )আইটেম নাচে রীতিমতো পর্দায় আগুন ছড়িয়েছেন সামান্থা। যা দেখে পুরুষের হৃদয়ে ঝড়। এই আইটেম গানে সামান্থার উষ্ণ আবেদন রীতিমতো ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। শোনা যায়, এই গানের জন্য নাকি ৫ কোটি টাকা পারিশ্রমিক নিয়ে ছিলেন তিনি। সামান্থার এই আইটেম নাচ নজর কেড়েছে বলিউড প্রযোজক করণ জোহরেরও। শোনা যাচ্ছে, করণ নাকি তাঁর নতুন ছবিতে একটি আইটেমের জন্য বেছে নিয়েছেন সামান্থাকে।
বলিউড সূত্র থেকে খবর পাওয়া অনুযায়ী, করণ জোহর (Karan Johar ) নাকি তাঁর ‘লাইগার’ ছবির এক আইটেম নাচের জন্য়ই সই করাতে চলেছেন সামান্থাকে। এই নিয়ে নাকি অভিনেত্রীর সঙ্গে প্রাথমিক কথার্বাতাও সেরে ফেলেছেন করণ। তবে শুধু সামান্থাই নয়, এই গানে দেখা যেতে পারে দক্ষিণী সুপারস্টার বিজয় দেভরাকোন্ডাকেও। এই ছবি থেকেই বলিউড পা রাখছেন দক্ষিণী এই নায়ক।

[আরও পড়ুন: উইকিপিডিয়ায় উঠে এল যশের সঙ্গে নুসরতের সম্পর্কের রসায়ন, কী প্রতিক্রিয়া অভিনেত্রীর?]
তবে করণের এই প্রস্তাব নিয়ে সামান্থার তরফ থেকে এখনও পর্যন্ত কোনওরকম মন্তব্য পাওয়া যায়নি। গত বছর মনোজ বাজপেয়ির সঙ্গে জুটি বেঁধে ‘দ্য ফ্যামিলি ম্যান টু’ ওয়েব সিরিজে দেখা গিয়েছিল সামান্থা। প্রশংসিত হয়েছিল সামান্থার অভিনয়। শোনা যাচ্ছে, বলিউডের বেশ কয়েকজন পরিচালকের কাছ থেকেও ছবির অফার পেয়েছেন সামান্থা।
[আরও পড়ুন: আল্লু অর্জুনের ছবি হিন্দিতে মুক্তি নয়, প্রযোজককে হুমকি দিলেন কার্তিক আরিয়ান! ]
সর্বশেষ খবর
-
নাবালিকাকে বিয়ে করে যৌন নির্যাতন! শুভেন্দুর হুঁশিয়ারির পরই পকসো আইনে ২০ বছরে জেল ‘স্বামী’র
-
শুধু নির্মাণ নয়, দীর্ঘস্থায়ী পরিকাঠামো গড়তে বার্জার হাউসে বিশেষ কর্মশালা
-
জাপানের বিরুদ্ধে হোঁচট ভারতের, শেষ বলে গিয়ে অতিকষ্টে ম্যাচ জিতলেন শ্রেয়সরা
-
ওজন বৃদ্ধিতে লাগাতার কটাক্ষ ক্যাটরিনাকে, রিচার হুঁশিয়ারি, ‘মায়েদের নিয়ে মজা করলে…,’
-
সব মামলাই প্রত্যাহার, হাই কোর্টে জানাল রাজ্য, ভোটের আগে জেলমুক্ত হবেন নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী?